Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
জুটি বাঁধতে যাচ্ছেন প্রসেনজিৎ-জয়া

টপ নিউজ

ইউএনবি রিপোর্ট
14 September, 2019, 12:25 pm
Last modified: 14 September, 2019, 12:32 pm

Related News

  • মারা গেছেন কিংবদন্তি অভিনেত্রী জয়শ্রী কবির
  • সালমান শাহ’র অপমৃত্যু মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ আদালতের
  • যারা নায়ক-নায়িকাদের ঘর-বাড়ি বানান, তারা কারা?
  • কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র আর নেই
  • সরকারি চাকরি ছেড়েছেন, ৩০০ ছবির গল্প লিখেছেন, ৭৯ বছর বয়সেও এফডিসির ‘সিনিয়র ইয়াংম্যান’

জুটি বাঁধতে যাচ্ছেন প্রসেনজিৎ-জয়া

ফের একবার পরিচালক অতনু ঘোষের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই ছবিতে বাংলাদেশের জয়া আহসান থাকবেন তার সঙ্গে...
ইউএনবি রিপোর্ট
14 September, 2019, 12:25 pm
Last modified: 14 September, 2019, 12:32 pm

পরিচালক অতনু ঘোষ ‘ময়ূরাক্ষী’ ও ‘বিনিসুতোয়’ ছবির পর এবার নিয়ে এসেছেন ‘রবিবার’।

আর 'ময়ূরাক্ষী'র পর ফের একবার পরিচালক অতনু ঘোষের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই ছবিতে বাংলাদেশের জয়া আহসান থাকবেন তার সঙ্গে।

'বিনিসুতোয়' শেষ হতে না হতেই পরের ছবিতে হাত দিলেন অতনু। এমনকি শুটিংও শুরু হয়েছে ৯ সেপ্টেম্বর থেকে।

এনডিটিভি বাংলাকে পরিচালক অতনু ঘোষ বলেন, “কালের নিয়মে বদলে গেছে বাবা-ছেলের আন্তরিক টান। ছেলে নিজের মতো বিদেশে সেটেল। বাবা একাকী। তাকে দেখাশোনার জন্য রাখা হল অপরিচিত একজনকে। এটা ছিল ‘ময়ূরাক্ষী’র বিষয়। দ্বিতীয় ছবিতে দুজন একে অন্যের অপরিচিত। তারা আজকের দিনে মুখোমুখি হলে কী ধরনের সম্পর্কে বাঁধা পড়েন বা সেই সম্পর্ক কেমন দাঁড়ায়, সেই নিয়ে ‘বিনিসুতোয়’।”

‘বিনিসুতোয়’ ছবির ডাবিং গত মাসে শেষ হয়েছে বলে জানালেন অতনু। সেই ছবি করতে করতেই তার মনে হয়েছিল, হারিয়ে যাওয়া সম্পর্ক ফের সামনে এলে কী ঘটতে পারে সেটাও বলা দরকার দর্শককে। সেই তাগিদ থেকে আগামী ছবি ‘রবিবার’। যেখানে জুটি হিসেবে এই প্রথম দেখা যাবে জয়া আহসান ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। 

তিনটি ছবিতেই দুজন করে মানুষ একে অন্যের মুখোমুখি হচ্ছেন এবং এই পরিবর্তিত সময়টি বাঁধতে গিয়েই এই ট্রিলোজি তৈরির ভাবনা-- জানালেন অতনু।

‘রবিবার’ ছবিটির পোস্টার প্রকাশনার আয়োজনে অতনু ঘোষের সঙ্গে জয়া ও প্রসেনজিৎ

অতনু যোগ করলেন, “‘রবিবার’ নির্মাণ করতে যাচ্ছি। ইচ্ছেটা অনেক দিনের ছিল। বিশেষ করে জয়া আহসানকে নিয়ে যখন ‘বিনিসুতোয়’ ছবির শুটিং করছিলাম তখন সেটা আরও মাথাচাড়া দিয়ে ওঠে।”

মঙ্গলবার কোলকাতায় আনুষ্ঠানিকভাবে নির্মিতব্য ছবিটির পোস্টার প্রকাশিত হয়েছে। এ আয়োজনে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ, জয়া আহসান ও অতনু ঘোষ। সেখানেই ছবি নিয়ে নানা ভাবনার কথা তুলে ধরেন তারা।

প্রসঙ্গত, এর আগে সৌমিত্র চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত 'ময়ূরাক্ষী' সেরা বাংলা ছবি হিসেবে ৬৫তম জাতীয় পুরস্কার জিতে নেয়। যেখানে উঠে এসেছিল বাবা ও ছেলের গল্প। 

অন্যদিকে, অতনু ঘোষ পরিচালিত 'বিনিসুতোয়' ছবিতে এর মধ্যেই কাজ করছেন জয়া আহসান। এই ছবিতে তার বিপরীতে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। সম্পর্কের গল্প বলবে এই ছবি।   

Related Topics

বিনোদন

জয়া আহসান / প্রসেনজিৎ / অতনু ঘোষ / কোলকাতার ছবি / বাংলা চলচ্চিত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
    যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

Related News

  • মারা গেছেন কিংবদন্তি অভিনেত্রী জয়শ্রী কবির
  • সালমান শাহ’র অপমৃত্যু মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ আদালতের
  • যারা নায়ক-নায়িকাদের ঘর-বাড়ি বানান, তারা কারা?
  • কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র আর নেই
  • সরকারি চাকরি ছেড়েছেন, ৩০০ ছবির গল্প লিখেছেন, ৭৯ বছর বয়সেও এফডিসির ‘সিনিয়র ইয়াংম্যান’

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

4
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

6
ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net