Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
ঈদের আগেই সব মহাসড়ক মেরামত হবে: ওবায়দুল কাদের

টপ নিউজ

অনলাইন ডেস্ক
22 July, 2019, 12:35 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে ‘নীরব প্রতিবাদ’ আওয়ামীপন্থী আইনজীবীদের
  • কাদের, নাছিম, আরাফাত ও নিখিলের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত, কার কত টাকার সম্পত্তি
  • কাদেরসহ দণ্ডিত ৭ জনের অবস্থান শনাক্ত হলে গ্রেপ্তার করে দেশে আনা হবে: চিফ প্রসিকিউটর
  • মানবতাবিরোধী অপরাধে হাসিনা, কামাল ও কাদেরসহ এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুদণ্ড
  • মানবতাবিরোধী অপরাধে কাদের-সাদ্দামসহ ৭ আসামির রায় আগামী সপ্তাহে হওয়ার আশা চিফ প্রসিকিউটরের

ঈদের আগেই সব মহাসড়ক মেরামত হবে: ওবায়দুল কাদের

“বন্যার কারণে মানুষের ঈদযাত্রায় কোন সমস্যা হবে না।”
অনলাইন ডেস্ক
22 July, 2019, 12:35 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

দেশের মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ভাঙাচোড়া সড়ক মহাসড়ক মেরামত করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, সাম্প্রতিক বন্যায় যেসব সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোও ঈদের আগে মেরামত করা হবে। তিনি বলেন, “বন্যার কারণে মানুষের ঈদযাত্রায় কোন সমস্যা হবে না।”  

সোমবার (২২ জুলাই) সচিবালয়ে ঈদযাত্রা নিয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, এবার ঈদে ঘরে ফেরা মানুষকে স্বস্তি দিতে বরাবরের মতো অতিরিক্ত বিআরটিসির বাস চলাচল করবে।

ঈদযাত্রায় যেন কোনো সমস্যা না হয় সেজন্য দেশের কোনো মহাসড়কে বা মহাসড়কের পাশে পশুর হাট বসতে দেওয়া হবেনা। এমনকি ঢাকা সিটি করপোরেশন এলাকাতেও নির্ধারিত স্থানের বাইরে কোরবানির পশুর হাট বসতে দেওয়া হবেনা। এ বিষয়ে সংশ্লিষ্টদের পদক্ষেপ নিতে চিঠি দিয়ে জানানো হয়েছে বলে জানান মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ঈদের আগের তিন দিন এবং পরের তিনদিন সড়ক মহাসড়কে ভারি যানবাহন ট্রাক, লরি চলাচল করতে পারবেনা। তবে গার্মেন্টস পন্য, জ্বালানিবাহী গাড়ি বা নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী গাড়ি চলতে পারবে।

দেশের সিএনজি স্টেশনগুলো ঈদের আগে সাতদিন ও ঈদের পরে তিনদিন সব মিলিয়ে মোট ১০ দিন সারাদিন খোলা থাকবে বলে ব্রিফিংয়ে জানানো হয়। এছাড়া পোশাক কারখানাগুলো ধাপে ধাপে ছুটি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

উল্লেখ্য, গতকাল রবিবার (২১ জুলাই) বিদ্যুৎ ভবনের বিজয় হলে অনুষ্ঠিত কার্য সভায় নৌ ও পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, "এবার নদীর নাব্যতা বৃদ্ধি পাওয়ায় আসন্ন ঈদুল আযহা যাত্রীদের ঝুঁকি এড়াতে যাত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্কতা অবলম্বন করার আহ্বান জানাচ্ছি"।

এর আগে গত ৫ জুন উদযাপিত হলো পবিত্র ঈদুল ফিতর। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদন অনুযায়ী এই ঈদযাত্রায় রেল, সড়ক এবং নৌপথে ২৫৬ টি দুর্ঘটনায় মোট ২৯৮ জন নিহত এবং ৮৬০ জন আহত হয়েছেন।

Related Topics

ওবায়দুল কাদের / ঈদযাত্রা / সড়ক নিরাপত্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে ‘নীরব প্রতিবাদ’ আওয়ামীপন্থী আইনজীবীদের
  • কাদের, নাছিম, আরাফাত ও নিখিলের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত, কার কত টাকার সম্পত্তি
  • কাদেরসহ দণ্ডিত ৭ জনের অবস্থান শনাক্ত হলে গ্রেপ্তার করে দেশে আনা হবে: চিফ প্রসিকিউটর
  • মানবতাবিরোধী অপরাধে হাসিনা, কামাল ও কাদেরসহ এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুদণ্ড
  • মানবতাবিরোধী অপরাধে কাদের-সাদ্দামসহ ৭ আসামির রায় আগামী সপ্তাহে হওয়ার আশা চিফ প্রসিকিউটরের

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net