Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
‘অনেক’ অপেক্ষা ফুরানো সেঞ্চুরি তামিমের

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
17 May, 2022, 02:50 pm
Last modified: 17 May, 2022, 02:54 pm

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান

‘অনেক’ অপেক্ষা ফুরানো সেঞ্চুরি তামিমের

দশম সেঞ্চুরি তুলে দারুণ এক মাইলফলকের দিকে এগিয়ে যাচ্ছেন তামিম ইকবাল। এ জন্য অভিজ্ঞ এই ওপেনারের দরকার আর ১৯ রান।
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
17 May, 2022, 02:50 pm
Last modified: 17 May, 2022, 02:54 pm

আসিথা ফার্নান্দোর ফুল লেংন্থের ডেলিভারিটি স্কয়ার লেগে ঠেলে দিয়েই তামিম ইকবালের ভোঁ দৌড়। রান পূর্ণ করেই লাফিয়ে ভাসলেন শূন্যে। হেলমেট খুলে ব্যাট উঁচিয়ে টেস্টের দশম সেঞ্চুরি উদযাপনে ব্যস্ত অভিজ্ঞ বাংলাদেশ। সেঞ্চুরির তৃপ্তি, সঙ্গে অপেক্ষার অবসানও। তিন বছর পর টেস্ট ক্রিকেটে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছালেন তামিম। ঘরের মাঠের হিসাবে ফুরালো ছয় বছরের অপেক্ষা। নিজ শহর চট্টগ্রামের মাটিতে সেটা আরও বেশি, আট বছর পর মিললো সেঞ্চুরির দেখা। 

ঘরের মাঠে সর্বশেষ ২০১৬ সালে সেঞ্চুরি করেন তামিম। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ১০৪ রান করেন বাঁহাতি এই ওপেনার। দেশ-বিদেশ মিলিয়ে তার সর্বশেষ সেঞ্চুরি ২০১৯ সালে। হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে নামের পাশে বসিয়েছিলেন ১২৬ রানের দারুণ ইনিংসটি।

এরপর অবশ্য কয়েকবার খুব কাছে গিয়ে তিন অঙ্ক ছোঁয়া হয়নি তামিমের। ২০২১ সালে পাল্লাকেল্লেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৯০ এর ঘরে দুই বার আউট হন তিনি। একই টেস্টের দুই ইনিংসে ৯০ ও ৯২ রান করে থামতে হয় তাকে। 

অবশেষে গেরো ছোটালেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান দুই অংকের সেঞ্চুরি সংখ্যার মালিক হলেন বাংলাদেশ ওপেনার। সর্বোচ্চ সেঞ্চুরির তালিকার সবার ওপরে মুমিনুল হক, বাংলাদেশের টেস্ট অধিনায়ক ১১টি সেঞ্চুরির মালিক। 

৩৫ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেন তামিম। তৃতীয় দিন দারুণ শুরুর পর সাবলীল ব্যাটিং করে যেতে থাকেন তিনি। লঙ্কান বোলাররা তার কোনো পরীক্ষাই নিতে পারেননি। দশম সেঞ্চুরিতে পৌঁছাতে ১৬২ বল খরচা করেন তিনি। যেখানে ছিল ১২টি চারের মার। অসাধারণ সব শটে বল সীমানা ছাড়া করেছেন বাংলাদেশের অন্যতম এই ব্যাটিং ভরসা। ঘরের মাঠে এটা তামিমের ষষ্ঠ ও শ্রীলঙ্কার বিপক্ষে ১২ টেস্টে প্রথম সেঞ্চুরি তামিমের। 

সেঞ্চুরি তুলে নেওয়ার পথে দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের মালিক মুশফিকুর রহিমকে ছাড়িয়ে গেছেন তামিম। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে ১৩৩ রানে অপরাজিত আছেন তিনি। ইনিংসটা ১৫২ পর্যন্ত টেনে নিতে পারলেই দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইলফলক ছোঁবেন তামিম। 

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / সেঞ্চুরি / মাইলফলক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
    আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ছবি: আইএইএ
    পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

3
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

4
মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
আন্তর্জাতিক

আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

6
ছবি: আইএইএ
আন্তর্জাতিক

পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net