Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
‘জাতীয় দলে এখন লবিংয়ের কোনো সুযোগ নেই’

খেলা

টিবিএস রিপোর্ট
28 April, 2022, 09:40 pm
Last modified: 28 April, 2022, 09:46 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

‘জাতীয় দলে এখন লবিংয়ের কোনো সুযোগ নেই’

আবু জায়েদ রাহির অভিযোগ, দলের কেউ হয়তো তাকে পছন্দ করেন না, এই কারণে জায়গা হয়নি তার। ডানহাতি এই পেসারের অভিযোগের ভিত্তিতে প্রশ্ন উঠে গেছে, জাতীয় দলে ঢুকতেও লবিং লাগে? যদিও এমনটি মনে করেন না মাশরাফি বিন মুর্তজা।
টিবিএস রিপোর্ট
28 April, 2022, 09:40 pm
Last modified: 28 April, 2022, 09:46 pm

আগামী মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম টেস্টের জন্য ঘোষণা করা ১৬ সদস্যের দলে জায়গা হয়নি আবু জায়েদ রাহির। বাদ পড়ার পর বাংলাদেশের ডানহাতি এই পেসার এক সাক্ষাৎকারে জানান, অজানা কারণে বাদ পড়েছেন তিনি। দলের কেউ হয়তো তাকে পছন্দ করেন না, এই কারণে জায়গা হয়নি তার। 

এমন মন্তব্য করে ইতোমধ্যে বিপাকে রাহি। তার অভিযোগে যারপরনাই হতাশ বিসিবি। যে কারণে ঈদের পর শুনানিতে ডাকা হবে তাকে। একদিন আগেই দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিসিবির প্রধান নির্বাচক মিনাহজুল আবেদীন জানান, বিষয়টি দেখভাল করার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস নির্বাচক প্যানেলকে নির্দেশনা দিয়েছেন।

শুনানি হতে এখনও বেশ কয়েকদিন বাকি। তবে রাহির অভিযোগের ভিত্তিতে প্রশ্ন উঠে গেছে, জাতীয় দলে ঢুকতেও লবিং লাগে? যদিও এমনটি মনে করেন না মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের ওয়ানডের সফলতম ওয়ানডে অধিনায়ক মনে করেন, এখন জাতীয় দলে লবিংয়ের কোনো সুযোগ নেই। কেবল পারফর্ম করলেই জায়গা পাওয়া সম্ভব।

বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে চ্যাম্পিয়ন শেখ জামালকে হারানোর পর লেজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক রাহির প্রসঙ্গে বলেন, 'এটা নিয়ে মন্তব্য করা কঠিন, অনেকে মনে করে জাতীয় দলে লবিং হয়। কিন্তু এখানে এই সুযোগ নেই। ২২ গজে আপনি পারফর্ম করবেন, আপনি খেলবেন। দিন শেষে এখানে আবেগের কোনো জায়গা নেই। এটা পুরোপুরি পেশাদার জায়গা। এখানে আপনাকে শতভাগ পেশাদার হতে হবে, পারফর্ম করতে হবে '

'সবার জীবনেই খারাপ সময় আসে, হয়তো রাহির সেটা যাচ্ছে। আমি আশা করি এসব নিয়ে আলোচনা না করে ও লড়াই চালিয়ে ফিরে আসবে। ও ভালো বোলার, ও প্রমাণ করে এসেছে। টেস্ট দলে যখন কেউ খেরতে চাইতো না, তখন রাহি খেলেছে। একাই খেলেছে এবং পারফর্ম করেছে। ওর একটা বিষয় সব সময় ভালো লাগতো, এখনো লাগে; সেটা হচ্ছে ও কখনও হাল ছাড়েনি। ও জানতে যে আমাকে টেস্ট ক্রিকেট খেলতে হবে, খেলেছে, উন্নতি করেছে। কোনো কারণে এখন ওর ভালো সময় যাচ্ছে না।' যোগ কেরেন মাশরাফি।   

দল থেকে বাদ পড়াটা রাহির জন্য হতাশার হলেও বর্তমান সময়ে বাংলাদেশে দলে পেস আক্রমণে প্রতিযোগিতার ব্যাপারটি মাথায় রাখতে বলছেন মাশরাফি। তার ভাষায়, 'একজন খেলোয়াড়ের জন্য এটা অবশ্যই হতাশাজনক। আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটে পেস বোলিংয়ে এখনও অনেক প্রতিযোগিতা। সংক্ষিপ্তমত ফরম্যাটে খুবই প্রতিযোগিতা, এমনকি টেস্টেও। তাসকিন, এবাদতরা পারফর্ম করার পর প্রতিযোগিতা বেড়েছে। তো কথা বলে নিজেকে এক্সপোজ করার চেয়ে মাঠে প্রমাণ করাটা ভালো।'

বাংলাদেশের হয়ে খেলা সর্বশেষ তিন টেস্টে (শ্রীলঙ্কার বিপক্ষে দুটি এবং পাকিস্তানের বিপক্ষে একটি) উইকেটশূন্য ছিলেন রাহি। এমন পারফরম্যান্সের পর পাকিস্তান সিরিজের প্রথম টেস্টের পর একাদশ থেকে বাদ পড়লেও নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা সফরে স্কোয়াডে ছিলেন তিনি। না খেললেও দলের সঙ্গে ছিলেন রাহি। কিন্তু ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সেই সুযোগও পাচ্ছেন না তিনি।

Related Topics

টপ নিউজ

মাশরাফি বিন মর্তুজা / আবু জায়েদ রাহি / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net