Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 27, 2026
দুবাইতে টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন রুমানা-জাহানারা

খেলা

টিবিএস রিপোর্ট
27 April, 2022, 09:35 pm
Last modified: 27 April, 2022, 09:48 pm

Related News

  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • ওয়ানডে দলে ফিরলেন সুপ্তা-জাহানারা, নতুন মুখ তাজ নেহার-মেঘলা
  • বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার
  • ‘রহস্যময়’ স্ট্যাটাসের পর রুমানাকে বিসিবির তলব

দুবাইতে টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন রুমানা-জাহানারা

টিম ফ্যালকন্সে খেলবেন বাংলাদেশের পেসার জাহানারা। বার্মি আর্মির হয়ে খেলবেন অলরাউন্ডার রুমানা। টুর্নামেন্টটিতে খেলতে ‍পরিবার ছেড়ে দুবাইতেই ঈদ করতে হবে বাংলাদেশের এই দুই ক্রিকেটারের।
টিবিএস রিপোর্ট
27 April, 2022, 09:35 pm
Last modified: 27 April, 2022, 09:48 pm

বাংলাদেশের নারী ক্রিকেটে বড় বিজ্ঞাপন রুমানা আহমেদ ও জাহানারা আলম। দুজনেরই বাংলাদেশ দলে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে। বিদেশি লিগেও ডাক পাওয়ার অভিজ্ঞতা আছে তাদের। ব্রিসবেন হিটে ডাক পেয়ে রুমানার ম্যাচ খেলার অভিজ্ঞতা না হলেও জাহানারা খেলেছেন মেয়েদের আইপিএলখ্যাত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে। এবার দুবাইয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলার ডাক পেলেন বাংলাদেশের এই দুই নারী ক্রিকেটার। 

আগামী মাসে দুবাইতে বসতে যাচ্ছে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। হংকং ক্রিকেটের সহযোগিতায় 'ফেয়ারব্রেক' নামের আমন্ত্রণমূলক এই আসরে খেলবেন জাহানারা ও রুমানা। এই আসরে খেলার অনুমতিও পেয়ে গেছেন তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে জাহানারা ও রুমানাকে অনাপত্তিপত্র দিয়েছে। 

টুর্নামেন্টে অংশ নিতে আগামী ৩০ এপ্রিল দুবাই যাবেন তারা। টুর্নামেন্ট শেষে ১৬ মে দেশে ফেরার কথা জাহানারা-রুমানার। এসব বিষয় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন রুমানা। তাদের দুজনকে অনাপত্তিপত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী বিভাগের ম্যানেজার তৌহিদ আহমেদ।  

'ফেয়ারব্রেক' নামের এই টুর্নামেন্টে অংশ নেবে ৬টি দল। ৩০টি দেশের নারী ক্রিকেটাররা খেলবেন এই টুর্নামেন্টে। ১ থেকে ১৫ মে আসরটি অনুষ্ঠিত হবে, ম্যাচ হবে ১৯টি। মেয়েদের ক্রিকেটে সংক্ষিপ্ত সংস্করণে এটাই হবে বেসরকারি উদ্যোগের প্রথম কোনো টুর্নামেন্ট। 

টিম ফ্যালকন্সে খেলবেন বাংলাদেশের পেসার জাহানারা। এই দলের নেতৃত্বে থাকবেন নিউজিল্যান্ডের অধিনায়ক সুজি বেটস। দলটিতে খেলবেন ইংল্যান্ডের ড্যানি ওয়েইট, দক্ষিণ আফ্রিকার মারিজান কেপ, ওয়েস্ট ইন্ডিজের ব্রিটনি কুপার, জার্মানির ক্রিস্টিনা গফের মতো ক্রিকেটাররা। বার্মি আর্মির হয়ে খেলবেন রুমানা। এই দলে আছেন ওয়েস্ট ইন্ডিজের ডিয়ান্ড্রা ডটিন, শেমাইন ক্যাম্পবেল, পাকিস্তানের ফাতিমা সানা, রুয়ান্ডার হেনরিয়েট ইসিমওয়ে ও ব্রাজিলের রবার্টা আভেরি।

আসরটিতে খেলতে মুখিয়ে আছেন রুমানা। দারুণ অভিজ্ঞতার আশায় অপেক্ষায় থাকা বাংলাদেশের এই অলরাউন্ডার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'এটা তো আমাদের জন্য নতুন একটা টুর্নামেন্ট। এমন টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা নেই আমাদের, খুবই রোমাঞ্চিত আমরা। ৩০ এপ্রিল যাবো দুবাই, টুর্নামেন্ট শেষ করে ১৬ মে দেশে ফিরবো। ঈদ ওখানেই করতে হবে। ইতোমধ্যে আমরা অনাপত্তিপত্র পেয়েছি বিসিবি থেকে।'

'এটা সত্যিই অনেক রোমাঞ্চকর ব্যাপার যে অনেক দেশের ক্রিকেটার থাকবে। সেরা সেরা খেলোয়াড় এখানে আসবে খেলতে। যেমন জাহানারার দলের অধিনায়ক সুজি বেটস। এমন ক্রিকেটারের বিপক্ষে খেলার অভিজ্ঞতা হবে। আমাদের যেসব সতীর্থ আছে ডটিন, ক্যাম্পবেল; আরও ভালো ভালো ক্রিকেটার আছে। এদের সঙ্গে খেলতে পারব, আমি মনে করি এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার।' যোগ করেন রুমানা। 

Related Topics

টপ নিউজ

রুমানা আহমেদ / জাহানারা আলম / ফেয়ারব্রেক টি-টোয়েন্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও
  • ফুডনেভারকামস নিজেকে একটি 'ডোপামিন কিচেন' বলে দাবি করে। ছবি: পুরভাংশ পারমার
    টাকা না দিয়েই কেনাকাটার রোমাঞ্চ, ভারতে জনপ্রিয় হচ্ছে ‘ডোপামিন সাইট’
  • চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা
  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?
  • অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
    বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা
  • বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ
    বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ

Related News

  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • ওয়ানডে দলে ফিরলেন সুপ্তা-জাহানারা, নতুন মুখ তাজ নেহার-মেঘলা
  • বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার
  • ‘রহস্যময়’ স্ট্যাটাসের পর রুমানাকে বিসিবির তলব

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও

2
ফুডনেভারকামস নিজেকে একটি 'ডোপামিন কিচেন' বলে দাবি করে। ছবি: পুরভাংশ পারমার
ফিচার

টাকা না দিয়েই কেনাকাটার রোমাঞ্চ, ভারতে জনপ্রিয় হচ্ছে ‘ডোপামিন সাইট’

3
চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা

4
ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?

5
অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা

6
বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ
অর্থনীতি

বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net