Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার

খেলা

টিবিএস ডেস্ক
28 August, 2024, 08:25 pm
Last modified: 31 August, 2024, 01:55 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার

বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার

আগামী ১ সেপ্টেম্বর হবে বিগ ব্যাশের প্লেয়ার্স ড্রাফট। ১৫ ডিসেম্বর শুরু হয়ে ২৭ জানুয়ারি আসরটির পর্দা নামার কথা।
টিবিএস ডেস্ক
28 August, 2024, 08:25 pm
Last modified: 31 August, 2024, 01:55 pm

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশের ড্রাফটে নাম দিয়েছেন বাংলাদেশের ১০জন ক্রিকেটার। ১৪তম আসরে খেলতে দেশের ৯ জন পুরুষ ক্রিকেটার ড্রাফটে নাম জমা দিয়েছেন, নারী ক্রিকেটারদের মধ্য থেকে নাম দিয়েছে অভিজ্ঞ পেসার জাহানারা আলম। 

ড্রাফটের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিগ ব্যাশ কর্তৃপক্ষ। ছেলেদের তালিকায় আছে ৪৩২ জন ক্রিকেটারের নাম, মেয়েদের তালিকায় আছে ১৬১ ক্রিকেটারের নাম। আগামী ১ সেপ্টেম্বর হবে বিগ ব্যাশের প্লেয়ার্স ড্রাফট। আগামী ১৫ ডিসেম্বর শুরু হয়ে ২৭ জানুয়ারি আসরটির পর্দা নামার কথা।

ড্রাফটে নাম দিয়েছে বিশ্বের অনেক নামি-দামি ক্রিকেটারই। বাংলাদেশ থেকে জাতীয় দলে খেলা, জাতীয় দলের বাইরে থাকা, তরুণ ও অভিজ্ঞ মিলিয়ে ৯জন ক্রিকেটার টুর্নামেন্টটিতে নাম জমা দিয়েছেন। 

ড্রাফটে নাম থাকছে হাসান মাহমুদ, জাকের আলী অনিক, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারী, তাইজুল ইসলাম, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিবের। 

এই ৯ ক্রিকেটারের কেউই কখনও বিদেশি লিগে খেলেননি। সর্বশেষ কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে দল পেলেও ভিসা জটিলতার কারণে টুর্নামেন্টটিতে খেলা হয়নি সাউফউদ্দিন ও রিশাদের। এবার তাদের দৃষ্টি বিগ ব্যাশ খেলায়। 

বাংলাদেশের ৬ জন ক্রিকেটার পুরো টুর্নামেন্টের জন্য নাম দিয়েছেন। তবে জাতীয় দলের সূচি বিবেচনায় ৬ থেকে ৯টি ম্যাচ এবং পরে ফাইনালের জন্য নাম দিয়েছেন তিন তরুণ ক্রিকেটার রিশাদ, তানজিদ ও তানজিম। মেয়েদের লিগে পুরো টুর্নামেন্টের জন্য নাম দিয়েছেন জাহানারা। 

Related Topics

টপ নিউজ

বিগ ব্যাশ / হাসান মাহমুদ / জাহানারা আলম / বাংলাদেশের ক্রিকেট / বাংলাদেশ ক্রিকেট দল / ফ্র্যাঞ্চাইজি লিগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
    চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
  • অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
    অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ

3
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

4
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা

5
অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
অর্থনীতি

অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের

6
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net