Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 18, 2026
আইসিসির সেরা পারফরম্যান্সের তালিকায় মুমিনুলের ব্যাট-বলের বীরত্ব

খেলা

টিবিএস ডেস্ক
18 April, 2022, 08:30 pm
Last modified: 18 April, 2022, 08:32 pm

Related News

  • আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণায় ৮ দেশের নিন্দা 
  • আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা 'অগ্রহণযোগ্য': শান্তিতে নোবেল বিজয়ী নাভি পিল্লাই
  • সাবেক বিচারকের শান্তিতে নোবেল জেতার কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
  • আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা

আইসিসির সেরা পারফরম্যান্সের তালিকায় মুমিনুলের ব্যাট-বলের বীরত্ব

সোমবার আইসিসির প্রকাশিত টেস্টের শীর্ষ পাঁচ অলরাউন্ডিং পারফর্মারের তালিকায় মমিনুল ছাড়াও আছে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ। ভারত থেকে আছেন দুজন, তারা হলেন রবীন্দ্র জাদেজা এবং শার্দুল ঠাকুর।
টিবিএস ডেস্ক
18 April, 2022, 08:30 pm
Last modified: 18 April, 2022, 08:32 pm

দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজ স্বপ্নের মতো কাটলেও টেস্ট সিরিজে হতাশার শেষ ছিল না। ৫৩ ও ৮০ রানের অস্বস্তিতে পড়ার সিরিজটি ২-০ ব্যবধানে হারে বাংলাদেশ। দলের মতো দুঃস্বপ্নের সময় কাটে অধিনায়ক মুমিনুল হকের। দুই টেস্টের চার ইনিংস মিলিয়ে তার মোট রান ১৩, সর্বোচ্চ ৬ রান। এমন সিরিজ শেষে দেশে ফেরার কয়েকদিনের মধ্যে সংসংবাদ পেলেন মুমিনুল। 

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে সেরা অলরাউন্ডিং পারফর্মারদের তালিকায় জায়গা হয়েছে মমিনুলের। দক্ষিণ আফ্রিকা সফরে ব্যর্থতার বৃত্তে বন্দি থাকার পরও মুমিনুলের এমন সাফল্যের খবরে দ্বিধার তৈরি হতে পারে। আসলে তার এই স্বীকৃতি নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের কল্যাণে। ঐতিহাসিক ওই জয়ে ব্যাটে-বলে সামনে থেকে দলকে নেতৃত্ব দেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। 

টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্র শেষ হতে এখনও বছর খানেক বাকি। কেবল ভারত ও ইংল্যান্ড উল্লেখযোগ্য টেস্ট খেলেছে। ভারত ১১টি ও ইংল্যান্ড খেলেছে ১২টি টেস্ট। তবে এখন পর্যন্ত সব মিলিয়ে যে কয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, সেখানে আছে অনেক রোমাঞ্চকর গল্প। এ কারণে মাঝামাঝি অবস্থাতেই সেরা অলরাউন্ডিং পারফর্মারদের তালিকা করে তা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। 

সোমবার আইসিসির প্রকাশিত টেস্টের শীর্ষ পাঁচ অলরাউন্ডিং পারফর্মারের তালিকায় মমিনুল ছাড়াও আছে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ। ভারত থেকে আছেন দুজন, তারা হলেন রবীন্দ্র জাদেজা এবং শার্দুল ঠাকুর।

নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইতে পাওয়া ঐতিহাসিক জয়ে কাণ্ডারির ভূমিকায় ছিলেন মুমিনুল। মূলত ব্যাটসম্যান হলেও ওই টেস্টে পুরোদস্তর অলরাউন্ডার হয়ে ওঠেন তিনি। সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৪৪ বলে ৮৮ রানের অসাধারণ ইনিংস খেলেন মমিনুল। এ ছাড়া বল হাতে নেন মহামূল্যবান দুই উইকেট।

নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে সর্বোচ্চ ১২২ রান করা ডেভন কনওয়ে এবং দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ রান করা হেনরি নিকোলসের উইকেট তুলে নেন মুমিনুল। স্বাগতিকদের প্রথম ইনিংস থামে ৩২৮ রানে। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডকে ১৬৯ রানে গুটিয়ে দিয়ে ৪০ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। ছোট লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটের জয় তুলে নেয় সফরকারীরা। এই ইনিংসে ১৩ রানে অপরাজিত থাকেন মুমিনুল। 

Related Topics

টপ নিউজ

মুমিনুল হক / আইসিসি / সেরা অলরাউন্ডিং পারফরম্যান্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
    সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: রয়টার্স
    ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
    দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণায় ৮ দেশের নিন্দা 
  • আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা 'অগ্রহণযোগ্য': শান্তিতে নোবেল বিজয়ী নাভি পিল্লাই
  • সাবেক বিচারকের শান্তিতে নোবেল জেতার কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
  • আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা

Most Read

1
সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
বাংলাদেশ

সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

3
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা

5
ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
আন্তর্জাতিক

দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net