Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
নেতানিয়াহুকে গ্রেপ্তারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন মামদানি

আন্তর্জাতিক

ফক্সনিউজ
19 November, 2025, 08:55 pm
Last modified: 19 November, 2025, 09:14 pm

Related News

  • হরমুজ প্রণালির তীরে ‘ভয়াবহ’ বোমাবর্ষণের প্রতিশ্রুতি ট্রাম্পের
  • কৌশলগত পরাজয় ঢাকতেই ‘হতাশা’ থেকে খারগ দ্বীপে হামলা চালিয়েছেন ট্রাম্প: বিশ্লেষক
  • রুশ তেলে নিষেধাজ্ঞা প্রত্যাহার: ট্রাম্পকে পুতিনের ‘পোষা কুকুর’ বলে কটাক্ষ ক্যালিফোর্নিয়া গভর্নরের
  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প
  • ইরান সরকারের পতন হবে, ‘তবে সম্ভবত এখনই নয়’: ট্রাম্প

নেতানিয়াহুকে গ্রেপ্তারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন মামদানি

নিউইয়র্কের সদ্য সাবেক মেয়র এরিক অ্যাডামস নেতানিয়াহুকে মামদানির শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানানোর পর মামদানি তার এই অবস্থান জানালেন। 
ফক্সনিউজ
19 November, 2025, 08:55 pm
Last modified: 19 November, 2025, 09:14 pm
জোহরান মামদানি। ফাইল ছবি: সংগৃহীত

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার কথা উল্লেখ করে নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি আবারও বলেছেন, যদি নেতানিয়াহু নিউইয়র্ক শহরে আসেন, তাহলে তিনি আদালতের পরোয়ানার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্কের সদ্য সাবেক মেয়র এরিক অ্যাডামস নেতানিয়াহুকে মামদানির শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানানোর পর মামদানি তার এই অবস্থান জানালেন। মেয়র নির্বাচনে জয়ের আগেও তিনি একই অবস্থান জানিয়েছিলেন।   

এবিসি৭–এর এক লাইভ অনুষ্ঠানে নিউইয়র্ককে 'আন্তর্জাতিক আইনের শহর' হিসেবে উল্লেখ করেন মামদানি।

তিনি বলেন, নিউইয়র্ক আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাসহ আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখাবে। ওই পরোয়ানায় নেতানিয়াহুর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের ওপর হামলা এবং যুদ্ধাস্ত্র হিসেবে ক্ষুধাকে ব্যবহারের অভিযোগ আনা হয়।

মামদানি বলেন, "আমি বারবার বলেছি, আমি বিশ্বাস করি এটি আন্তর্জাতিক আইনের শহর। আর আন্তর্জাতিক আইনের শহর হওয়া মানে আন্তর্জাতিক আইনকে বজায় রাখা। এর অর্থ হলো- আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানাগুলোকে সম্মান জানানো, তা বেনিয়ামিন নেতানিয়াহু হন বা ভ্লাদিমির পুতিন।"

"আমরা একটি বৈশ্বিক শহর, কিন্তু নিউইয়র্কবাসী আমাদের মূল্যবোধ নিয়ে কথা ও কাজে ধারাবাহিকতা দেখতে চান। তাই আন্তর্জাতিক অপরাধ আদালতের এই পরোয়ানাগুলো বাস্তবায়নের জন্য আইনি সম্ভাবনাগুলো পূর্ণাঙ্গভাবে বিবেচনা করা জরুরি", তিনি যোগ করেন।

নির্বাচনের আগে গত অক্টোবরে ফক্স নিউজের 'দ্য স্টোরি' অনুষ্ঠানে মামদানি বলেছিলেন, আইনগতভাবে সম্ভব হলে তিনি নেতানিয়াহুকে গ্রেপ্তার করবেন। তার ভাষায়, নিউইয়র্ক "এসব নীতি ধরে রাখতে ও সমুন্নত রাখতে" চায়।

মামদানি জানান, তিনি নেতানিয়াহুকে গ্রেপ্তার নিশ্চিত করতে নতুন কোনো আইন করার উদ্যোগ নেবেন না। একই সঙ্গে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও সমালোচনা করেন।

"ডোনাল্ড ট্রাম্পের মতো নই আমি। আমি বিদ্যমান আইন-কানুনের মধ্যে থেকেই কাজ করি। তাই আমি নতুন আইন তৈরি করব না; বরং যেসব আইনি সুযোগ আছে, সেগুলোই সর্বোচ্চভাবে কাজে লাগাব।"

সম্প্রতি নেতানিয়াহুর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন এরিক অ্যাডামস। ইসরায়েল হায়োমকে দেওয়া সাক্ষাৎকারে অ্যাডামস বলেন, "আমার বিশ্বাস প্রধানমন্ত্রীকে (নেতানিয়াহু) শহরটি সফর করা উচিত। তিনি মামদানির শপথ অনুষ্ঠানে সিটি কাউন্সিলের উপস্থিতিতে যোগ দেওয়ার মাধ্যমেই (সফর) শুরু করতে পারেন। যুক্তরাষ্ট্রের বাইরে সবচেয়ে বড় ইহুদি সম্প্রদায়ের প্রতি এটি হবে একটি শক্তিশালী বার্তা যে তিনি নিউইয়র্ক সফর অব্যাহত রাখবেন।"

এবিসি৭–এ দেওয়া সাক্ষাৎকারে মামদানি নিউইয়র্কের ইহুদি সম্প্রদায়কে সুরক্ষা ও সহায়তার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।

আগামী ১ জানুয়ারি অ্যাডামসের মেয়াদ শেষ হলে মামদানি হবেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র।

Related Topics

টপ নিউজ

জোহরান মামদানি / নিউইয়র্ক / মেয়র / বেনিয়ামিন নেতানিয়াহু / ডোনাল্ড ট্রাম্প / আইসিসি / গ্রেপ্তারি পরোয়ানা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • হরমুজ প্রণালির তীরে ‘ভয়াবহ’ বোমাবর্ষণের প্রতিশ্রুতি ট্রাম্পের
  • কৌশলগত পরাজয় ঢাকতেই ‘হতাশা’ থেকে খারগ দ্বীপে হামলা চালিয়েছেন ট্রাম্প: বিশ্লেষক
  • রুশ তেলে নিষেধাজ্ঞা প্রত্যাহার: ট্রাম্পকে পুতিনের ‘পোষা কুকুর’ বলে কটাক্ষ ক্যালিফোর্নিয়া গভর্নরের
  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প
  • ইরান সরকারের পতন হবে, ‘তবে সম্ভবত এখনই নয়’: ট্রাম্প

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net