Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
‘ম্যাচ ও সিরিজ সেরা, এটাই তোর আইপিএল’

খেলা

টিবিএস রিপোর্ট
24 March, 2022, 03:10 am
Last modified: 24 March, 2022, 03:13 am

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, থানায় জিডি
  • খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে সহায়তা চায় ডিসিসিআই

‘ম্যাচ ও সিরিজ সেরা, এটাই তোর আইপিএল’

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য তাসকিনকে আইপিএল খেলার অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। মন খারাপ হয়েছিল তার। তবে সেসব জমিয়ে রাখেননি ডানহাতি এই পেসার, দেশের জার্সিতে আগুনে বোলিং করে উড়িয়ে দিয়েছেন সব দুঃখ। 
টিবিএস রিপোর্ট
24 March, 2022, 03:10 am
Last modified: 24 March, 2022, 03:13 am

প্রথমবারের মতো আইপিএলে খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন আহমেদ। বাংলাদেশের ডানহাতি এই পেসারকে দলে ভেড়াতে চেয়েছিল আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। কিন্তু দক্ষিণ আফ্রিকায় সিরিজ থাকায় তাসকিনকে আইপিএল খেলার অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। মন খারাপ হয়েছিল তার। তবে সেসব জমিয়ে রাখেননি, দেশের জার্সিতে আগুনে বোলিং করে উড়িয়ে দিয়েছেন সব দুঃখ। 

বুধবার সেঞ্চুরিয়নে তাসকিন বীরত্বেই বিজয় নিশান ওড়ায় বাংলাদেশ, প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে তামিম ইকবাল। এই ম্যাচে ৯ ওভারে ৩৫ রান খরচায় তার শিকার ৫ উইকেট। ম্যাচসেরা তাসকিন ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজ সেরাও। দেশের জার্সিতে এটা যে বড় অর্জন, তা মনিয়ে করে দিতেই যেন তামিম ইকবাল তাকে বলছেন, 'এটাই তোর আইপিএল।'

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিনের আইপিএল প্রসঙ্গ উঠলে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, 'দেশের হয়ে খেলার চেয়ে অনুপ্রেরণার আর কিছু হতে পারে না। আমি জানি তাসকিন একটা দারুণ সুযোগ পেয়েছিল আইপিএল থেকে। ও তরুণ, আসলে কঠিন (আইপিএল উপেক্ষা করা)।'

'আপনি এ রকম সুযোগ হাতছাড়া করতে চাইবেন না। কিন্তু সে এখন ঠিক আছে, খুশি আছে। দেশের হয়ে খেলছে এবং ভালো করছে। যখন সে ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজের দুটি ট্রফি পেলো আমি প্রেজেন্টেশনে ওকে বলেছিলাম, এটাই তোর আইপিএল। এটা আইপিএলের চেয়ে বড়। সে আমার সঙ্গে একমত হয়েছে এবং খুশি আছে।'

এভাবেই দলের জন্য অবদান রেখে যেতে চান তাসকিন। তার ভাষায়, 'প্রতি সিরিজেই চাই অবদান রাখতে এবং এই সিরিজ জয়টা অনেক বড় পাওয়া। দক্ষিণ আফ্রিকায় আসার আগে কোনো একজন আমাকে প্রশ্ন করেছিলেন যে, সবশেষ যখন দক্ষিণ আফ্রিকায় খেলি, বাজে করে আমি চার বছরের জন্য বাইরে গিয়েছিলাম। এবার কী হবে? আমি তখন বলেছিলাম যে দক্ষিণ আফ্রিকায় ম্যাচ জেতাতে চাই এবং আল্লাহর কাছেও মন থেকে চেয়েছিলাম, প্রক্রিয়া অনুসরণ করেছি। শুকরিয়া যে আল্লাহ আমাকে সাহায্য করেছেন।'

Related Topics

টপ নিউজ

তাসকিন আহমেদ / তামিম ইকবাল / বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
    রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, থানায় জিডি
  • খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে সহায়তা চায় ডিসিসিআই

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

3
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

4
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

5
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
বাংলাদেশ

রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে

6
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net