Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
‘মোটিভেশন না থাকলে খেলছো কেন, খেলো না’- সাকিবকে পাপন

খেলা

টিবিএস রিপোর্ট
07 March, 2022, 09:40 pm
Last modified: 08 March, 2022, 12:57 pm

Related News

  • আসিফ নজরুলের সিদ্ধান্তে বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন
  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর

‘মোটিভেশন না থাকলে খেলছো কেন, খেলো না’- সাকিবকে পাপন

ক্রিকেট এই মুহূর্তে উপভোগ করছেন না বলে জানিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশ অলরাউন্ডারের এমন বক্তব্যে বেজায় চটেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার প্রশ্ন, খেলার আগ্রহ না থাকলে কেন খেলছেন সাকিব?
টিবিএস রিপোর্ট
07 March, 2022, 09:40 pm
Last modified: 08 March, 2022, 12:57 pm

আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো মানসিক ও শারীরিক অবস্থায় নেই বলে জানিয়েছেন সাকিব আল হাসান। এ কারণে দক্ষিণ আফ্রিকা সফরে না গিয়ে বিশ্রাম জানান অভিজ্ঞ এই অলরাউন্ডার। এমনকি আফগানিস্তানের বিপক্ষের সিরিজটিও নাকি তিনি উপভোগ করেননি। ওই সিরিজে নিজেকে যাত্রী মনে হয়েছে তার কাছে, কিন্তু সাকিব সব সময় চালেকের আসনে থাকতে চান। 

সব মিলিয়ে ক্রিকেটটা এই মুহূর্তে উপভোগ করছেন না বলে জানিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার। সাকিবের এমন বক্তব্যে বেজায় চটেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার প্রশ্ন, খেলার আগ্রহ না থাকলে কেন খেলছেন সাকিব?

ক্ষুব্ধ বিসিবি সভাপতি সাকিব প্রসঙ্গে বলেন, 'সাকিব বলছে আফগানিস্তান সিরিজে ওয়ানডে, টি-টোয়েন্টি কোনোটাই সে উপভোগ করেনি। এটা নাকি সে উপভোগই করেনি। আমরা যে জিতলাম সিরিজটা ওটাও উপভোগ করেনি, টি-টোয়েন্টি প্রথমটা জিতলাম, তার মানে এটাও উপভোগ করেনি? কেন?'

'সে যদি অক্ষম থাকে, ইচ্ছা না করে, সে বলতো আমি খেলব না। সমস্যাটা কোথায়? খেলা শেষ হয়ে যাওয়ার পরে যদি বলে, আমি উপভোগ করিনি, আগ্রহ নেই; খেলায় কোনো আগ্রহ পাচ্ছি না, মোটিভেশন নাই, কোথাও যেন মোটিবেশনের বাংলা আগ্রহ লিখেছে দেখেছি। এসব না থাকলে খেলছো কেন?' যোগ করেন বিসিবি সভাপতি। 

খেলতে না চাইলে সাকিবকে সেটা বলে দেওয়ার পরামর্শ নাজমুল হাসানের। তিনি বলেন, 'আমি একটা জিনিস বুঝলাম না, আমাদেরকে বলো। কারও না কারও কাছে তো বলতে হবে যে, আমার এখন খেলার প্রতি কোনো আগ্রহ নেই, খেলো না। না বলে খেলবে, তারপর আবার এসব কমেন্ট করবে, এটা তো কোনোভাবেই…।'

মানসিকভাবে বিপর্যস্ত থাকার ব্যাপারটি বিসিবির কাউকে সাকিব জানিয়েছেন কিনা, এমন প্রশ্নের নাজমুল হাসান বলেন, 'এটা কীভাবে জানব, কে জানে? আচ্ছা মানসিকভাবে বিপর্যস্ত থাকলে আইপিএল খেলতে চাচ্ছিল কী জন্য? মানসিকভাবে বিপর্যস্ত থাকলে তো বলতো আমি আইপিএলও খেলব না। আমি মেলাতে পারছি না। ধরেন আইপিএলে ওকে নেওয়া হলো, তখন কি ও বলতো মানসিকভাবে বিপর্যস্ত? জিনিসটা আমার মাথাতেই ঢুকছে না।'

কাউকে জোর করে খেলাতে চায় না বিসিবি। নাজমুল হাসান বলেন, 'আমাকে যদি জিজ্ঞস করেন, আমি চাই সবাই খেলুক। আমাদের যারা সিনিয়র খেলোয়াড় আছে, আমি চাই সবাই খেলুক। কিন্তু খেলবে কি খেলবে না, এটা তো ওদের সিদ্ধান্ত। কেউ যদি খেলতে না চায়, কাউকে জোর করছি না আমরা। এ কথা তো আমি বারবার বলে দিয়েছি। বারবার বলছি ভাই তোমরা যদি কেউ কোনো ফরম্যাট খেলতে না চাও, আগাম জানিয়ে দাও। আগাম, তাতে যেন আমরা পরিকল্পনা করতে পারি।' 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / নাজমুল হাসান পাপন / বিসিবি / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
    সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: রয়টার্স
    ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
    দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • আসিফ নজরুলের সিদ্ধান্তে বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন
  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর

Most Read

1
সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
বাংলাদেশ

সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

3
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা

5
ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
আন্তর্জাতিক

দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net