Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
রেফারিংয়ের সমালোচনায় খোদ বাফুফে সভাপতি

খেলা

টিবিএস রিপোর্ট
21 February, 2022, 12:45 pm
Last modified: 21 February, 2022, 12:49 pm

Related News

  • বাংলাদেশে পৌঁছেছেন ফুটবলার হামজা চৌধুরী
  • সুমাইয়াকে হত্যা ও ধর্ষণের হুমকি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাফুফে
  • ‘নারী ফুটবলের মাস্টারমাইন্ড কাজী সালাউদ্দিন’
  • সৎ ও নিষ্ঠাবান ফুটবলপ্রেমীদের নির্বাচিত করার আহ্বান বিদায়ী সভাপতি সালাউদ্দিনের 
  • বাফুফে সভাপতি পদে নির্বাচন করবেন না কাজী সালাউদ্দিন

রেফারিংয়ের সমালোচনায় খোদ বাফুফে সভাপতি

শেখ রাসেল ক্রীড়া চক্র-সাইফ স্পোর্টিংয়ের মধ্যকার ম্যাচে রেফারিকে লাথি মারার অভিযোগ ওঠে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার বিরুদ্ধে। ১৭ ফেব্রুয়ারি বসুন্ধরা কিংসের বিপক্ষে রেফারিং নিয়ে প্রশ্ন তোলে বাংলাদেশ পুলিশ এফসি।
টিবিএস রিপোর্ট
21 February, 2022, 12:45 pm
Last modified: 21 February, 2022, 12:49 pm

বাংলাদেশের ফুটবলের সেই সুদিন নেই। তবে ঘরোয়া ফুটবল থেকে শুরু করে জাতীয় দল; সব খানেই পরিবর্তন আনার চেষ্টা চলছে। যদিও এ পথে মাঠের লড়াইয়ের চেয়ে রেফারিং বিতর্ক নিয়ে বেশি আলোচনা হয়ে আসছে। পক্ষপাতমূলক রেফারিংয়ের অভিযোগ ওঠে বেশ আগেই। এবার রেফারিংয়ের সমালোচনা করলেন খোদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। তার মতে, এবারের প্রিমিয়ার লিগ ফুটবলে ঠিকভাবে রেফারিং করছেন না রেফারিরা। 

গত ৩ ফেব্রুয়ারি শেখ রাসেল ক্রীড়া চক্র-সাইফ স্পোর্টিংয়ের মধ্যকার ম্যাচে রেফারিকে লাথি মারার অভিযোগ ওঠে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার বিরুদ্ধে। ১৭ ফেব্রুয়ারি বসুন্ধরা কিংসের বিপক্ষে রেফারিং নিয়ে প্রশ্ন তোলে বাংলাদেশ পুলিশ এফসি। পরের দিন মোহামেডানের বিপক্ষে ২-০ গোলে হেরে যাওয়া ম্যাচে রেফারিকে কাঠগড়ায় তোলে সাইফ স্পোর্টিং ক্লাব।

এসব অভিযোগ যে ভিত্তিহীন নয়, সেটা বোঝা গেল কাজী সালাউদ্দিনের মন্তব্যে। দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান জানিয়েছেন, এবারের প্রিমিয়ার ফুটবল লিগে ঠিকমতো দায়িত্ব পালন করছেন রেফারিরা। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপ লিগের উদ্বোধনী ম্যাচ দেখতে গিয়ে রেফারিদের নিয়ে চরম সমালোচনা করেন কাজী সালাউদ্দিন। 

১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ম্যাচের রেফারিং নিয়ে পুলিশ এফসির করা অভিযোগের সঙ্গে সুর মিলিয়ে বাফুফে সভাপতি বলেন, 'পুলিশের সঙ্গে ম্যাচে বসুন্ধরা কিংসের পক্ষে বাঁশি বাজিয়েছে রেফারি, এটা সত্যি। ওই ম্যাচে রেফারির আচরণে আমি খুবই অসন্তুষ্ট। এ জন্য কাল রেফারিজ কমিটির প্রধানের সঙ্গে তিন ঘণ্টা সভা করেছি। তাদের জিজ্ঞেস করেছি কেন এমন হচ্ছে।'

কেবল পুলিশ এফসিই নয়, সাইফ স্পোর্টিংও বাজে রেফারিংয়ের শিকার হচ্ছে বলে জানান কাজী সালাউদ্দিন, যা নিয়ে রীতিমতো ক্ষুদ্ধ তিনি। ইতোমধ্যে রেফারিদের সতর্ক করেছেন জানিয়ে তিনি বলেন, 'সম্প্রতি দেখছি সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে কিছু অন্যায় সিদ্ধান্ত দেওয়া হচ্ছে। এসব নিয়ে আমি রেফারিদের সতর্ক করে দিয়েছি।'

রেফারিদের যোগ্যতা ও দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন বাফুফে সভাপতি। রেফারিরা দায়িত্ববান নন বলে মন্তব্য করেন তিনি। কাজী সালাউদ্দিন বলেন, 'ওরা নিজেদের জায়গায় ততটা দায়িত্ববান না। এখনও বড় ম্যাচ পরিচালনা করার মতো পরিণত না ওরা। আজ আমি এসব বিষয় নিয়ে কথা নাও বলতে পারতাম। কিন্তু আমি এখানে সবার সামনে কথাগুলো বলছি। বিদেশি রেফারি আনা যায় কি না, সেটি নিয়েও ভাবছি।'

গুরুত্বপূর্ণ ম্যাচ বিদেশি রেফারিদের দিয়ে পরিচালনা করার পরিকল্পনা বাফুফের। বিশেষ করে লিগ নিষ্পত্ত বা অবনমনের ম্যাচে বিদেশি রেফারি রাখতে চান কাজী সালাউদ্দিন, 'গুরুত্বপূর্ণ ম্যাচে বিদেশি রেফারি আনতে চাই। কিন্তু এখানেও সমস্যা আছে। অর্থনৈতিক একটা ব্যাপার আছে। এটা নিয়ে আমরা চিন্তাভাবনা করছি। রেফারিং নিয়ে সব সমস্যা আমি সমাধান করতে চাইছি।'

Related Topics

টপ নিউজ

বাফুফে / কাজী সালাউদ্দিন / রেফারিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • বাংলাদেশে পৌঁছেছেন ফুটবলার হামজা চৌধুরী
  • সুমাইয়াকে হত্যা ও ধর্ষণের হুমকি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাফুফে
  • ‘নারী ফুটবলের মাস্টারমাইন্ড কাজী সালাউদ্দিন’
  • সৎ ও নিষ্ঠাবান ফুটবলপ্রেমীদের নির্বাচিত করার আহ্বান বিদায়ী সভাপতি সালাউদ্দিনের 
  • বাফুফে সভাপতি পদে নির্বাচন করবেন না কাজী সালাউদ্দিন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net