Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 17, 2026
করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দলে ফিরলেন সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
18 February, 2022, 03:20 pm
Last modified: 18 February, 2022, 06:21 pm

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দলে ফিরলেন সাকিব

টিম হোটেল ছেড়ে বিজ্ঞাপনের শুটিং করতে গেলেও ফাইনাল খেলতে বাধা নেই সাকিব আল হাসানের। বিপিএলের সুরক্ষা নীতি মেনেই দলে ফিরেছেন ফরচুন বরিশালের অধিনায়ক।
টিবিএস রিপোর্ট
18 February, 2022, 03:20 pm
Last modified: 18 February, 2022, 06:21 pm

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালের আগের দিন দুই অধিনায়কের আনুষ্ঠানিক ফটো সেশনে ছিলেন না সাকিব আল হাসান। দলের সঙ্গে অনুশীলনও করেননি তিনি। ফরচুন বরিশালের অধিনায়কের অনুপস্থিত থাকার কারণ হিসেবে তার পেটের পীড়ার কথা জানানো হয় দলের পক্ষ থেকে। 

যদিও রাতে জানা যায় সাকিবের অনুপস্থিত থাকার কারণ। ফটো সেশন, দলের অনুশীলন বাদ দিয়ে একটি টেলিভিশন বিজ্ঞাপনের শুটিং করতে গিয়েছিলেন তিনি। বিপিএলের প্রটোকল ম্যানেজড ইভেন্ট ইনভাইমেন্টের (এমইই) নিয়ম অনুযায়ী দলে যোগ দিতে হলে করোনা পরীক্ষায় নেগেটিভ হতে হবে সাকিবকে। বৃহস্পতিবার পরীক্ষা করিয়েছিলেন, তাতে নেগেটিভ হয়েছেন তিনি। 

বিষয়টি বরিশাল ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। বিসিবির চিকিৎসক মনজুর হেসেন চোধুরীও জানিয়েছেন সাকিবের করোনা নেগেটিভের ফল হাতে পাওয়ার কথা। 

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, 'টিম হোটেল ছেড়ে যাওয়ায় করোনা পরীক্ষা করাতেই হতো সাকিবকে। তিনি গতকালই পরীক্ষা করান। তার পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আমরা সেটা হাতে পেয়েছি। ফাইনাল খেলতে সাকিবের কোনো বাধা নেই।'

ফাইনালের আগের দিন ট্রফি নিয়ে আনুষ্ঠানিক ফটো সেশন করার কথা ছিল দুই দলের অধিনায়ক সাকিব আল হাসান ও ইমরুল কায়েসের। বৃহস্পতিবার বেলা ২টা ৪৫ মিনিটে ফটো সেশন পর্ব শুরু হওয়ার কথা ছিল। বেলা সোয়া তিনটায় শুরু হওয়া ফটো সেশনে সাকিব আসেননি। কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েসের সঙ্গে বরিশালের পক্ষ থেকে যোগ দেন দলটির সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান। 

ফটো সেশনের কিছুক্ষণ আগে বরিশালের মিডিয়া গ্রুপে জানানো হয়, সাকিব উপস্থিত থাকবেন না। বিবৃতিতে বলা হয়, 'ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান পেটের পীড়ায় ভুগছেন। বরিশালের পক্ষে উপস্থিত থাকবে সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান।'

ফটো সেশনের সময়ও সাকিবের পেটের পীড়ার কথা উল্লেখ করা হয়। ফটো সেশনের আগে সাকিবকে না দেখে সাংবাদিকরা রবিশালের ম্যানেজার সাব্বির খানকে তার ব্যাপারে জানতে প্রশ্ন করেন। উত্তরে সাব্বির বলেন, 'পেটের সমস্যার কারণে সাকিব আসতে পারেননি।' ফুড পয়জনিং কিনা জানতে চাইলে তিনি বলেন, 'হ্যাঁ, অমন কিছুই।'

ধোঁয়াশা তৈরি হয় বরিশালের সহ-অধিনায়ক সোহানের বক্তব্যে। ফটো সেশনের পর সাকিব প্রসঙ্গে তিনি বলেন, 'গতকাল আমাদের ঐচ্ছিক অনুশীলন ছিল, করেছি। আমার কাছে যেটা মনে হয় উনি (সাকিব) জিম বা অন্য কিছু করছে। যে কারণে হয়তো আসতে পারেননি। যে কারণে আমার এখানে আসা। আমার কাছে মনে হয় ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। এর থেকে খুব বেশি আমি জানি না।'

সাকিবের পেটের পীড়ার কথা বলা হলেও কারণটা ছিল ভিন্ন। টেলিভিশন বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিতে অনুশীলন ও আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেননি সাকিব। অমিতাভ রেজার পরিচালনায় কোমল পানীয় সেভেন আপের বিজ্ঞাপনের শুটিংয়ে দিনভর ব্যস্ত ছিলেন বরিশালের অধিনায়ক।

এবারের বিপিএলে নেই জৈব সুরক্ষা বলয়। ম্যানেজড ইভেন্ট ইনভাইরোমেন্ট (এমইই) প্রটোকলে অনুষ্ঠিত হয়েছে আসরটি। কড়াকড়ি কমিয়ে ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের সুবিধার্থে নেওয়া হয় এই সুরক্ষা নীতি। তবে নিয়ম অুনযায়ী কেউ টিম হোলেটের বাইরে গেলে তাকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দলের সঙ্গে যোগ দিতে হবে।

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / করোনা নেগেটিভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: মুমিত এম/টিবিএস
    এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    আদমজী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১ বিলিয়ন ডলার, ঝুঁকছে উচ্চমূল্যের পণ্যে
  • ফাইল ছবি
    হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, বিকল্প নিয়ে আলোচনা চলার দাবি দেশটির গণমাধ্যমের

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব

3
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

5
ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

আদমজী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১ বিলিয়ন ডলার, ঝুঁকছে উচ্চমূল্যের পণ্যে

6
ফাইল ছবি
বাংলাদেশ

হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, বিকল্প নিয়ে আলোচনা চলার দাবি দেশটির গণমাধ্যমের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net