Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 01, 2026
‘সাকিবের মাথার সঙ্গে খেলতে হবে আমাদের’

খেলা

টিবিএস রিপোর্ট
17 February, 2022, 05:55 pm
Last modified: 17 February, 2022, 05:57 pm

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

‘সাকিবের মাথার সঙ্গে খেলতে হবে আমাদের’

বরিশালের প্রধান শক্তি সাকিব আল হাসান, তার চৌকষ নেতৃত্বগুণও প্রতিপক্ষের জন্য চিন্তার কারণ। ফাইনালের আগেরদিন এটা মনে করিয়ে দিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।
টিবিএস রিপোর্ট
17 February, 2022, 05:55 pm
Last modified: 17 February, 2022, 05:57 pm

শুরুটা দলের মতোই সাদামাটা ছিল সাকিব আল হাসানের। দল ফরচুন বরিশালকে সেভাবে সাফল্যের পথে নিয়ে যেতে পারছিলেন না তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চট্টগ্রামে যেতেই বদলে যায় বরিশাল, অপ্রতিরোধ্য হয়ে ওঠেন সাকিব। দারুণ নেতৃত্বে দলকে দুর্বার করে তোলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। ব্যাটে-বলে আলো ছড়িয়ে টানা পাঁচ ম্যাচে ম্যাচসেরার পুরস্কার জিতে বিশ্ব রেকর্ড গড়েন সাকিব। 

প্রথম দল হিসেবে কোয়ালিফায়ার নিশ্চিত করা ফরচুন বরিশাল ফাইনালও নিশ্চিত করে আগেভাগে। ১৮ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে সাকিবের দল। বরিশালের প্রধান শক্তি সাকিব, তার চৌকষ নেতৃত্বগুণও প্রতিপক্ষের জন্য চিন্তার কারণ। 

ফাইনালের আগেরদিন এটা মনে করিয়ে দিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাহউদ্দিনও। শৈশবের কোচ হওয়ায় সাকিবকে ভালো করেই চেনা তার। কেবল শৈশবেই নয়, এখনও যেকেনো ধরনের সমস্যায় সালাউদ্দিনের দ্বারস্থ হন সাকিব। এ কারণে কুমিল্লা কোচ জানালেন, সাকিবের মাথার সঙ্গে খেলতে হবে তাদের। 

সালাহউদ্দিন বলেন, 'আমার কাছে মনে হয় বরিশালের যে শক্তিমত্তা, সেটা সাকিব আল হাসান। আমার মনে হয় সাকিবের মাথার সঙ্গে আমাদের খেলতে হবে। সে খুবই ভালো অধিনায়কত্ব করছে। তার সামর্থ্য যতটা, সেটাই কাজে লাগাচ্ছে। বিশেষ করে তার বোলিং বিভাগ নিয়ে। চারটা-পাঁচটা ম্যাচে খুব কম রান ডিফেন্ড করেছে।'

সাকিব কী করতে যাচ্ছেন, সেটা বুঝতে পারলে জেতা সম্ভব বলে মনে করেন সালাহউদ্দিন। তিনি বলেন, 'বোঝাই যাচ্ছে তারা খুব পরিকল্পনা করে এগোচ্ছে। এ কারণে আমি বলব আমাদের সাকিবের মাথার সঙ্গে খেলতে হবে। অনেক সময় যে ট্রিক্সগুলো করে, সেটা আসলে ব্যাটসম্যানরা বুঝতে পারে না। সেটা যদি ওভারকাম করতে পারি, তাহলে আমাদের জেতার সম্ভাবনা থাকবে।'

আগের আসরের মতো এবার রানখরায় ভোগেনি বিপিএল। উইকেটের প্রশংসা করে সালাহউদ্দিন বলেন, 'এবারের বিপিএলের প্রথম দিকে কয়েকটা ম্যাচে রান ছিল না কিন্তু পুরো টুর্নামেন্টে উইকেট খুব ভালো ছিল। এটা ভালো একটা দিক। বিপিএলে আমরা আশা করি যে ১৪০ রান হলেই ম্যাচ জিতে যাব। এ বছর দেখা গেছে উইকেটে অনেক রান আছে। আমার মনে হয় এটা খুব বেশি ম্যাটার করবে না ডানহাতি বাঁহাতি। সাধারণত ব্যাটসম্যানরা এখানে সুবিধা পাবেই।'

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / মোহাম্মদ সালাহউদ্দিন / ফরচুন বরিশাল / কুমিল্লা ভিক্টোরিয়ান্স / বিপিএল ফাইনাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক থেকে নেয়া
    ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
  • কোলাজ: টিবিএস
    ‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
    মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন
  • ছবি: সংগৃহীত
    গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার
  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
    এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
    আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

Most Read

1
ছবি: ফেসবুক থেকে নেয়া
বাংলাদেশ

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

3
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
বাংলাদেশ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

5
এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
অর্থনীতি

এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত

6
পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
ইজেল

আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net