Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 14, 2026
বিপিএল খেলে বাংলাদেশের বিপক্ষে আফগান দলে কাইস-ফারুকী

খেলা

টিবিএস রিপোর্ট
14 February, 2022, 06:05 pm
Last modified: 14 February, 2022, 06:11 pm

Related News

  • দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • আফগানিস্তানকে নিষিদ্ধ করার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
  • স্মরণীয় জয় তুলে নিয়ে ইংল্যান্ডকে বিদায় করে দিলো আফগানিস্তান
  • অধিনায়ক ছাড়াই নারী ফুটবল দল ঘোষণা
  • আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে রাজা-রশিদ, নেই বাংলাদেশের কেউ

বিপিএল খেলে বাংলাদেশের বিপক্ষে আফগান দলে কাইস-ফারুকী

নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন তরুণ পেসার নিজাত মাসুদ। জায়গা হয়নি অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদের। 
টিবিএস রিপোর্ট
14 February, 2022, 06:05 pm
Last modified: 14 February, 2022, 06:11 pm

তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে ১২ ফেব্রুয়ারি রাতে বাংলাদেশে এসেছে আফগানিস্তান ক্রিকেট দল। এক সপ্তাহের ক্যাম্প করতে সিলেটেও চলে গেছে সফরকারীরা। বাংলাদেশে এসে পৌঁছানোর দুদিন পর ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে আফগানিস্তান। 

টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন বিপিএলে মিনিস্টার ঢাকার হয়ে খেলা কাইস আহমেদ ও ফজলহক ফারুকী। নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন তরুণ পেসার নিজাত মাসুদ। জায়গা হয়নি অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদের। 

দুই ফরম্যাটের দলেই আছেন রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ নবি, নাজিবউল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান ও ফরিদ আহমেদ মালিক। বাংলাদেশে প্রথমবার খেলতে এসেছেন, এমন কয়েকজন ক্রিকেটার আছেন আফগান দলে।

আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত সিলেটে ক্যাম্প করবে আফগানিস্তান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুটি গ্রাউন্ড ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে তাদের। ১৮ ফেব্রুয়ারি নিজেদের মধ্যে একটি অনুশীলন ম্যাচ খেলার কথা আছে তাদের। 

এরপর চট্টগ্রামে যাবে আফগানরা। বিপিএল শেষ করে চট্টগ্রামে যাবেন বাংলাদেশের ক্রিকেটাররা। সেখানেই হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। পরের দুটি ম্যাচ ২৫ ও ২৮ ফেব্রুয়ারি একই ভেন্যুতে হবে। সবগুলো ম্যাচ শুরু হবে বেলা ১১টায়। 

এরপর ঢাকা ফিরবে দুই দল। ৩ মার্চ মিরপুরে প্রথম টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-আফগানিস্তান। ৫ মার্চ একই ভেন্যুতে দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই বেলা ৩টায় শুরু হবে। 

আফগানিস্তান ওয়ানডে দল: হাসমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রাহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিব জাদরান, শহীদ কামাল, ইকরাম আকিল, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, আজমত ওমরজাই, রশিদ খান, ফজলহক ফারুকি, মুজিব-উর-রহমান, ইয়ামিন আহমেদজাই ও ফরিদ আহমেদ মালিক। 

আফগানিস্তান টি-টোয়েন্টি দল: মোহাম্মদ নবি (অধিনায়ক), হযরতুল্লাহ জাজাই, ইসমান ঘানি, দাওরিশ রাসুলি, নাজিব জাদরান, আফসার জাজাই, করিম জানাত, আজমত ওমরজাই, শরাফুদ্দিন আশরাফ, রশিদ খান, মুজিব উর রহমান, কাইস আহমেদ, ফজলহক ফারুকি, নিজাত মাসুদ ও ফরিদ আহমেদ মালিক।

Related Topics

টপ নিউজ

আফগানিস্তান ক্রিকেট দল / দল ঘোষণা / রশিদ খান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

Related News

  • দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • আফগানিস্তানকে নিষিদ্ধ করার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
  • স্মরণীয় জয় তুলে নিয়ে ইংল্যান্ডকে বিদায় করে দিলো আফগানিস্তান
  • অধিনায়ক ছাড়াই নারী ফুটবল দল ঘোষণা
  • আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে রাজা-রশিদ, নেই বাংলাদেশের কেউ

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net