Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 02, 2026
সাকিব অবিক্রিত থাকলেও আইপিএলে দল পেলেন মুস্তাফিজ

খেলা

টিবিএস ডেস্ক
12 February, 2022, 06:50 pm
Last modified: 12 February, 2022, 07:00 pm

Related News

  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট

সাকিব অবিক্রিত থাকলেও আইপিএলে দল পেলেন মুস্তাফিজ

আইপিএলের মেগা নিলামে সাকিব আল হাসান অবিক্রিত থেকে গেলেও দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান।
টিবিএস ডেস্ক
12 February, 2022, 06:50 pm
Last modified: 12 February, 2022, 07:00 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের মেগা নিলামে সাকিব আল হাসান অবিক্রিত থেকে গেলেও দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। ২ কোটি ভিত্তিমূল্যে বাংলাদেশ পেসারকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। প্রথম ডাক দেয় দিল্লি, পরে আর কোনো দল আগ্রহ না দেখানোয় তাকে পেয়ে যায় আইপিএলের দলটি। 

এখন পর্যন্ত চারবার আইপিএলে অংশ নিয়েছেন বাংলাদেশের বাঁহাতি এই পেসার। আসরটিতে দিল্লি তার চতুর্থ দল। মুস্তাফিজের আইপিএল অভিষেক ২০১৬ সালে। এই আসরে প্রথমবারের মতো নিলামে ওঠেন মুস্তাফিজ। সেবার ১ কোটি ৪০ লাখ রুপি দিয়ে তাকে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দরাবাদ।

আইপিএলে নিজের প্রথম আসরেই বল হাতে বাজিমাত করেন মুস্তাফিজ। বল হাতে ১৭ উইকেট নিয়ে জেতেন সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার। তার দারুণ পারফরম্যান্সে দলও জেতে শিরোপা। 

পরের আসরেও হায়দরাবাদের হয়ে খেলেন বাংলাদেশের এই পেসার। তবে এই আসরে নিজেকে সেভাবে মেলে ধরা হয়নি তার। পরের বছর তাকে ছেড়ে দেয় হায়দরাবাদ। ২০১৮ আইপিএলে ২ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় মুম্বাই ইন্ডিয়ান্স।

মুম্বাইতেও আলো ছড়াতে পারেননি মুস্তাফিজ। ৭ ম্যাচে ৭ উইকেট নেয়া এই পেসারের বেশিরভাগ সময় কাটে সাইড বেঞ্চে। মুম্বাইও তাকে ছেড়ে দেয়। ২০২০ সালের আইপিএলে তাকে দলে নিতে কলকাতা নাইট রাইডার্স আগ্রহ প্রকাশ করলেও বাংলাদেশ দলের শ্রীলংকা সফরে যাওয়ার কথা থাকায় আইপিএল খেলার অনুমতি পাননি মুস্তাফিজ। 

২০২১ আইপিএলে ১ কোটি রুপিতে তাকে দলে ভেড়ায় রাজস্থান রয়্যালস। দলটির হয়ে মুস্তাফিজ নিজেকে ফিরে পান। ১৪ উইকেট নিয়ে বাংলাদেশ পেসার ছিলেন দলটার অন্যতম সেরা বোলার। এবার তার ঠিকানা হলো দিল্লিতে। আইপিএলে ৩৮ ম্যাচে মুস্তাফিজের নামের পাশে আছে ৩৮ উইকেট।  

বেঙ্গালুরুতে চলমান দুইদিনব্যাপী নিলামের প্রথম দিনে দল না পেলেও সুযোগ শেষ হয়ে যায়নি সাকিবের। নিলামের দ্বিতীয় দিনে অবিক্রিত ক্রিকেটারদের একটা তালিকা দেওয়া হবে। সেই তালিকার কোনো ক্রিকেটারের প্রতি কোনো দল আগ্রহ দেখালে তার নাম আবারও নিলামে তোলা হবে। তেমন হলে দল পেতেও পারেন বিপিএলে দারুণ ছন্দে থাকা সাকিব।

সাকিব, মুস্তাফিজসহ এবারের নিলামে পাঁচ বাংলাদেশি ক্রিকেটারের নাম আছে। বাকি তিন ক্রিকেটার হলেন লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তাদের মধ্যে কারও নাম এখনও নিলামে ওঠেনি।

Related Topics

টপ নিউজ

মুস্তাফিজুর রহমান / আইপিএল নিলাম / দিল্লি ক্যাপিটালস / আইপিএল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ফাইল ছবি: সংগৃহীত
    ববি হাজ্জাজের নির্দেশে ঢাকা-১৩ আসনে অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমেরিকার সঙ্গে ব্যবসা বন্ধ করা সব কানাডীয় কোম্পানিকে 'অবিলম্বে' যুক্তরাষ্ট্রে ফিরতে বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, নারায়ণগঞ্জের দুই এসিল্যান্ডসহ ১৮ জনকে শোকজ 
  • ছবি: টিবিএস
    ঢাকায় বর্জ্যের বিনিময়ে বাজার: বর্জ্য জমা দিলেই মিলবে ভাত-মাছ-চালসহ নিত্যপণ্য
  • ফাইল ছবি
    ১,০০০ কোটি টাকার বেশি ঋণ থাকা খেলাপিরা পাবেন ১৫ বছর মেয়াদি পুনঃতফসিল সুবিধা

Related News

  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট

Most Read

1
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ববি হাজ্জাজের নির্দেশে ঢাকা-১৩ আসনে অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার সঙ্গে ব্যবসা বন্ধ করা সব কানাডীয় কোম্পানিকে 'অবিলম্বে' যুক্তরাষ্ট্রে ফিরতে বললেন ট্রাম্প

3
সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, নারায়ণগঞ্জের দুই এসিল্যান্ডসহ ১৮ জনকে শোকজ 

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ঢাকায় বর্জ্যের বিনিময়ে বাজার: বর্জ্য জমা দিলেই মিলবে ভাত-মাছ-চালসহ নিত্যপণ্য

6
ফাইল ছবি
অর্থনীতি

১,০০০ কোটি টাকার বেশি ঋণ থাকা খেলাপিরা পাবেন ১৫ বছর মেয়াদি পুনঃতফসিল সুবিধা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net