Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
এক ইনিংসে অনেক কীর্তি মাহমুদউল্লাহর

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
01 February, 2022, 04:10 pm
Last modified: 01 February, 2022, 04:18 pm

Related News

  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মাহমুদউল্লাহর অবসরে ভালোবাসার জোয়ার
  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর
  • কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’

এক ইনিংসে অনেক কীর্তি মাহমুদউল্লাহর

চারে নেমে দলের হাল ধরলেন মাহমুদউল্লাহ রিয়াদ, খেলে গেলেন শেষ পর্যন্ত। মাঝে চললো মিনিস্টার ঢাকার অধিনায়কের ব্যাটিং শো। হার না মানা দারুণ এক ইনিংসে বেশ কয়েকটি মাইলফলক স্পর্শ করলেন অভিজ্ঞ এই ক্রিকেচটার। 
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
01 February, 2022, 04:10 pm
Last modified: 01 February, 2022, 04:18 pm

শুরুতেই ফিরে গেলেন মোহাম্মদ শাহজাদ। পরের দুই ব্যাটসম্যান গুছিয়ে নিলেও জুটিটা দীর্ঘ হলো না। চারে নেমে দলের হাল ধরলেন মাহমুদউল্লাহ রিয়াদ, খেলে গেলেন শেষ পর্যন্ত। মাঝে চললো মিনিস্টার ঢাকার অধিনায়কের ব্যাটিং শো। হার না মানা দারুণ এক ইনিংসে বেশ কয়েকটি মাইলফলক পূর্ণ করে নিলেন অভিজ্ঞ এই ক্রিকেচটার। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৬ উইকেটে ১৮১ রান তোলে মিনিস্টার ঢাকা। বড় এই সংগ্রহ গড়ার পথে সবচেয়ে বড় অবদান মাহমুদউল্লাহর। নেতার মতো ব্যাট চালিয়ে অপরাজিত ৭০ রানের ইনিংস খেলেন তিনি।

এই একটি ইনিংসে কয়েকটি রেকর্ডে যোগ হয়েছে তার নাম। টি-টোয়েন্টিতে এটাই তার ক্যারিয়ার সেরা ইনিংস। এই ইনিংস দিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার রানের মাইলফলকে পৌঁছান মাহমুদউল্লাহ। বিপিএলেও মাইলফলক স্পর্শ করেছেন তিনি। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ঘরোয়া আসরটিতে ২ হাজার রান পূর্ণ করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। 

কুমিল্লার বিপক্ষে ৪১ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান মাহমুদউল্লাহ। ২৭২ টি-টোয়েন্টিতে তার রান এখন ৫ হাজার ৪৫। এর আগে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে পাঁচ হাজার রানের মাইলফলক পেরিয়েছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

বিপিএলে ৭৬ ম্যাচ খেলা মাহমুদউল্লাহর রান এখন ২ হাজার ১৪ রান। সাকিব আল হাসানকে ছাড়িয়ে যাওয়া মাহমুদউল্লাহর সামনে আছেন মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। সবার ওপরে থাকা তামিমের রান ২ হাজার ৪৮৩। দুই নম্বরে থাকা মুশফিকের রান ২ হাজার ৪০৮। 

Related Topics

টপ নিউজ

মাহমুদউল্লাহ রিয়াদ / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / মিনিস্টার ঢাকা / মাইলফলক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মাহমুদউল্লাহর অবসরে ভালোবাসার জোয়ার
  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর
  • কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net