Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
হেলিকপ্টার নেমে থামিয়ে দিল মাশরাফি-তামিমদের অনুশীলন

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
30 January, 2022, 02:40 pm
Last modified: 30 January, 2022, 05:59 pm

Related News

  • উত্তর আটলান্টিকে হুমকি মোকাবিলায় চালকবিহীন হেলিকপ্টার চালু করলো যুক্তরাজ্য
  • এভারকেয়ারের মাঠে পরীক্ষামূলক হেলিকপ্টার ওঠানামা করাবে এসএসএফ, বিভ্রান্ত না হতে অনুরোধ: প্রেস উইং
  • মানিক মিয়া অ্যাভিনিউয়ে গ্যাস বেলুন বিস্ফোরণে আহত ১১
  • সিট খালি থাকার কথা শুনে হেলিকপ্টারে মাগুরা গিয়েছি: সারজিস
  • সিলেট স্ট্রাইকার্সের মালিকানা ‘জোর করে লিখিয়ে নেওয়ার’ অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা

হেলিকপ্টার নেমে থামিয়ে দিল মাশরাফি-তামিমদের অনুশীলন

মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদরা বুঝতে পারছিলেন না কী হচ্ছে। হেলিক্পটার যখন মাঠে নামে, পাখার বাতাসে ধুলোয় চারপাশ তখন অন্ধকার। ক্রিকেটাররা দৌড়ে নিরাপদ স্থানে গিয়ে দাঁড়ান।
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
30 January, 2022, 02:40 pm
Last modified: 30 January, 2022, 05:59 pm

রোববার বেলা ১টা ১০ মিনিট, চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করছিল মিনিষ্টার ঢাকা। স্টেডিয়ামের পশ্চিম পাশের দুটি নেটে ব্যাটিং করছেন মোহাম্মাদ শাহজাদ ও তামিম ইকবাল। অন্যরা মাত্রই ফুটবল খেলে নেটে পাশে ভিড় জমাচ্ছেন। এরই মধ্যে উড়ে এলো হেলিকপ্টারের একটি এয়ার অ্যাম্বুলেন্স। নেমে পড়লো মাঠে। কিছু বুঝে উঠতে না পারা ঢাকার ক্রিকেটাররা অনুশীলন ছেড়ে দাঁড়িয়ে রইলেন ২০ মিনিটের মতো।

খেলার মাঠে এমন হঠাৎ হেলিকপ্টার নেমে যাওয়ার দৃশ্য বিরল। মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদরা তাই বুঝতে পারছিলেন না কী হচ্ছে। হেলিক্পটার যখন মাঠে নামে, পাখার বাতাসে ধুলোয় চারপাশ তখন অন্ধকার। ক্রিকেটাররা দৌড়ে নিরাপদ স্থানে গিয়ে দাঁড়ান। এরপর ২০ মিনিটের মতো অনুশীলন বন্ধ থাকে।

খোঁজ নিয়ে জানা গেল, স্টেডিয়াম কর্তৃপক্ষ বা বিপিএলের দল মিনিস্টার ঢাকার সঙ্গে এমএ আজিজ স্টেডিয়ামে হেলিকপ্টার উড়ে আসার কোনো সম্পৃক্ততা নেই। একজন মুমূর্ষ রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যেতে স্টেডিয়ামে হেলিকপ্টারটি নামার অনুমতি দেওয়া হয়। যদিও নির্দেশনা মতো ঠিক জায়গায় হেলিকপ্টারটি না নামায় মাঠের মধ্যে ঝামেলার তৈরি হয়।

জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন শামীম বিষয়টি নিয়ে বলেন, 'হেলিকপ্টারটি মানবিক কারণে নামার অনুমতি দেওয়া হয়েছে। আমাদেরকে আগেই জানানো হয়েছে, আমরা ক্রিকেট বোর্ড ও ঢাকা টিমকে বিষয়টি অবহিত করি। পূর্ব পাশে জায়গা ঠিক করা থাকলেও পাইলট ভুলবশত পশ্চিম পাশে অনুশীলনের কাছেই অবতরণ করে। এ কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে।'

শামীম জানিয়েছেন, গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হওয়া এক রোগীকে ঢাকায় নিয়ে যেতে তারা হেলিকপ্টারটি নামার অনুমতি দিয়েছেন তারা। কয়েক দিন আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন রোগী। মাথা এবং দুই হাতে প্রচন্ড চোট পান তিনি। কয়েকদিন লাইফ সাপোর্টে রাখার পর তার উন্নতি হওয়ায় আজ উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নিয়ে যাওয়া হলো।

Related Topics

টপ নিউজ

হেলিকপ্টার / মাশরাফি বিন মর্তুজা / মিনিস্টার গ্রুপ ঢাকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে
  • ছবি: টিবিএস
    জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

Related News

  • উত্তর আটলান্টিকে হুমকি মোকাবিলায় চালকবিহীন হেলিকপ্টার চালু করলো যুক্তরাজ্য
  • এভারকেয়ারের মাঠে পরীক্ষামূলক হেলিকপ্টার ওঠানামা করাবে এসএসএফ, বিভ্রান্ত না হতে অনুরোধ: প্রেস উইং
  • মানিক মিয়া অ্যাভিনিউয়ে গ্যাস বেলুন বিস্ফোরণে আহত ১১
  • সিট খালি থাকার কথা শুনে হেলিকপ্টারে মাগুরা গিয়েছি: সারজিস
  • সিলেট স্ট্রাইকার্সের মালিকানা ‘জোর করে লিখিয়ে নেওয়ার’ অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

4
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net