Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
সিলেট স্ট্রাইকার্সের মালিকানা ‘জোর করে লিখিয়ে নেওয়ার’ অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 September, 2024, 07:15 pm
Last modified: 30 September, 2024, 07:21 pm

Related News

  • অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা ঝুলে আছে: আইনমন্ত্রী
  • চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪
  • কুষ্টিয়ায় পীর হত্যা: মামলা করবে না পরিবার, দুই দিনে আটক হয়নি কেউ
  • গুমের মামলায় সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদ গ্রেপ্তার, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি
  • শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদা দাবির অভিযোগে সাবেক যুবদল নেতার বিরুদ্ধে মামলা

সিলেট স্ট্রাইকার্সের মালিকানা ‘জোর করে লিখিয়ে নেওয়ার’ অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা

মামলার বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, মাশরাফি ও তার লোকজন সারওয়ারকে মালিকানার টাকা না দিয়ে তার প্রাণনাশের হুমকি দিয়েছিলেন।
টিবিএস রিপোর্ট
30 September, 2024, 07:15 pm
Last modified: 30 September, 2024, 07:21 pm
মাশরাফি বিন মর্তুজা। ফাইল ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল সিলেট স্ট্রাইকার্সের একজন মার্কিন প্রবাসীর মালিকানা 'জোর করে লিখিয়ে নেওয়ার' অভিযোগে ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর দেখা মামলার নথি অনুযায়ী, প্রবাসী সরোয়ার গোলাম চৌধুরী বাদী হয়ে রাজধানীর মিরপুরের পল্লবী থানায় মামলাটি করেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সিলেট স্ট্রাইকার্সকে কেনার সময় দলটির চেয়ারম্যান ছিলেন সারওয়ার।

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি ও তার লোকজনের বিরুদ্ধে ২০২৩ সালে জোরপূর্বক সাড়ে চার কোটি টাকার মালিকানা লিখিয়ে নেওয়ার অভিযোগ করেছেন এ প্রবাসী।

মামলার বিবৃতিতে আরও অভিযোগ করা হয়েছে, মাশরাফি ও তার লোকজন সারওয়ারকে মালিকানার টাকা না দিয়ে তার প্রাণনাশের হুমকি দিয়েছিলেন।

বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার মাশরাফি আওয়ামী লীগে যোগদানের মাধ্যমে কয়েক বছর আগে রাজনীতিতে প্রবেশ করেন।

২০১৮ সালের ডিসেম্বরে তিনি তার নির্বাচনী এলাকা নড়াইল-২ থেকে ৯৬ শতাংশ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি ওই আসন থেকে পুনরায় জেতেন।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে মাশরাফি একাদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হন। ২০২২ সালের ডিসেম্বর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি চালানো, বোমা বিস্ফোরণ ও মারধর করার অভিযোগে মাশরাফি ও তার বাবা গোলাম মর্তুজা স্বপনসহ ৯০ জনের নামে গত (১০ সেপ্টেম্বর) নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মুজাহিদুর রহমান।

Related Topics

টপ নিউজ

মাশরাফি বিন মর্তুজা / মাশরাফি বিন মুর্তজা / মাশরাফি / মামলা / বিপিএল / সিলেট স্ট্রাইকার্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • ছবি: মিডল ইস্ট মনিটর
    নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
    হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

Related News

  • অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা ঝুলে আছে: আইনমন্ত্রী
  • চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪
  • কুষ্টিয়ায় পীর হত্যা: মামলা করবে না পরিবার, দুই দিনে আটক হয়নি কেউ
  • গুমের মামলায় সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদ গ্রেপ্তার, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি
  • শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদা দাবির অভিযোগে সাবেক যুবদল নেতার বিরুদ্ধে মামলা

Most Read

1
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

2
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

3
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

5
ছবি: মিডল ইস্ট মনিটর
আন্তর্জাতিক

নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

6
এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net