Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 26, 2026
মাঝারি পূঁজি নিয়েও জিতলো সাকিবের বরিশাল

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
29 January, 2022, 04:35 pm
Last modified: 29 January, 2022, 05:39 pm

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

মাঝারি পূঁজি নিয়েও জিতলো সাকিবের বরিশাল

অনেক পরীক্ষা-নিরীক্ষা করার ম্যাচ দিয়ে জয়ে ফিরলো ফরচুন বরিশাল। চার ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচ নম্বরে আছে সাকিব-গেইল-মুজিবদের দল।
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
29 January, 2022, 04:35 pm
Last modified: 29 January, 2022, 05:39 pm

১২ বলে প্রয়োজন ২২ রান। উইকেটে তখন অধিনায়ক মুশফিকুর রহিম ও ফরহাদ রেজা। ৩৩ বলে ৩৮ রানের ইনিংস খেলে বেশ আগেই উইকেটে থিতু হয়ে যাওয়া মুশফিকের দিকেই তখন তাকিয়ে তার দল খুলনা টাইগার্স। কিন্তু ১৯তম ওভার করতে এসে নিমেষেই ম্যাচের চেহারা বদলে দিলেন ফরচুন বরিশালের পেসার মেহেদি হাসান রানা। খুলনার বাকি থাকা ৩ উইকেটই তুলে নিলেন তিনি। মাঝারি সংগ্রহ নিয়েই দারুণ এক জয় পেল সাকিব আল হাসানের দল। 

শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে খুলনাকে ১৭ রানে হারিয়েছে বরিশাল। অনেক পরীক্ষা-নিরীক্ষা করার ম্যাচ দিয়ে জয়ে ফিরলো দলটি। চার ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচ নম্বরে আছে বরিশাল। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে খুলনা। 

টস হেরে আগে ব্যাটিং করতে নামে ফরচুন বরিশাল। শেখ মেহেদি হাসান, থিসারা পেরেরাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ক্রিস গেইল ছাড়া কেউই রান করতে পারেননি। ৯ উইকেটে ১৪১ রানে থামে বরিশালের ইনিংস। জবাবে মাঝারি এই লক্ষ্য পাড়ি দিতে নেমে শুরুতেই দিক হারানো খুলনা টাইগার্স মাঝে ইনিংস গুছিয়ে নিয়েও শেষ করতে পারেনি। ১৯ ওভারে ১২৪ রানে অলআউট হয়ে যায় মুশফিকের দল। 

মাঝারি লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই হোঁচট খায় খুলনা। প্রথম ওভারের তৃতীয় বলেই বিদায় নেন দলটির ক্যারিবীয় ওপেনার আন্দ্রে ফ্লেচার। চতুর্থ বলে সৌম্য সরকারকেও ফিরিয়ে দেন বরিশালের আফগান স্পিনার মুজিব-উর-রহমান। আগের ম্যাচে ১ রান করা বাঁহাতি এই ওপেনার এদিন প্রথম বলেই বিদায় নেন। 

শুরুতেই বিপাকে দলে কিছুটা স্বস্তি ফেরান রনি তালুকদার ও মেখ মেহেদি হাসান। তৃতীয় উিইকেটে ৩১ রান যোগ করেন তারা। দলীয় ৩৬ রানে আউট হন শেখ মেহেদি, তার ব্যাট থেকে আসে ১৭ রান। এ সময় রনিও সাজঘরে ফেরেন। ১৬ বলে ১৪ রান করেন। 

৩৬ রানে ৪ উইকেট হারিয়ে খুলনা তখন দিশেহারা। এখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক মুশফিক ও ইয়াসির আলী রাব্বি। এই জুটি ৪৬ রান যোগ করে। মেহেদি রানার বলে বোল্ড হওয়ার আগে ২৩ রান করেন রাব্বি। এরপরও চাপ বাড়েনি খুলনার। উইকেটে গিয়েই মারকুটে মেজাজে ব্যাট চালানো শুরু করেন থিসারা পেরেরা। 

মুশফিক-থিসারা জুটিতে খুলনা যখন জয়ের স্বপ্ন বুনছে, তখনই হয় ছন্দপতন। ৯ বলে ১৯ রান করেন ফিরে যান থিসারা। পরের ওভারে সেকুগে প্রসন্নও আউট হন। এরপর ১৯তম ওভারে বল হাতে ঝড় তুলে খুলনার ইনিংস শেষ করে দেন মেহেদি রানা। মুশফিক ৩৬ বলে একটি করে চার ও ছক্কায় সর্বোচ্চ ৪০ রান করেন। ৩ ওভারে ১৭ রান খরচায় মেহেদির শিকার ৪ উইকেট। দুটি করে উইকেট নেন মুজিব-উর-রহমান ও জ্যাক লিনটট।    

এর আগে ব্যাটিংয়ে নামা বরিশাল তাদের উদ্বোধনী জুটিতে পরিবর্তন। আগের কয়েক ম্যাচে পাঁচে ব্যাটিং ক্রিস গেইল এদিন ওপেনিং করতে নামেন। জ্যাক লিনটটের সঙ্গে তার জুটিটা অবশ্য বড় হয়নি। ৬ বলে ১১ রান করে আউট হন লিনটট। এরপর জিয়াউর রহমানকে নিয়ে আরও কিছুটা পথ পাড়ি দেন গেইল। 

এদিন একেবারে ধীর-স্থির মেজাজে ব্যাটিং করতে দেখা যায় ক্যারিবীয় এই ব্যাটসম্যানকে। জিয়াউরও দেখেশুনে খেলছিলেন, এরপরও ইনিংস বড় করতে পারেননি তিনি। ১০ রান করে বিদায় নেন ডানহাতি এই ব্যাটসম্যান। 
দলীয় ৭৯ রানে গিয়ে থামেন গেইল। খুলনার লঙ্কান লেগ স্পিনার সেকুগে প্রসন্নর শিকারে পরিণত হওয়ার আগে ৩৪ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৪৫ রান করেন তিনি। এরপর কেবল নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয় দুই অঙ্কের রান করেন। শান্ত ১৯ ও হৃদয় ২৩ রান করেন। 

তিনে ব্যাটিং করা সাকিব এদিন সাতে নামেন। জায়গা বদলেও বরিশালের অধিনায়ক রানের দেখা পাননি, ৯ রান করেই থামেন তিনি। এ ছাড়া নুরুল হাসান সোহান ৮ ও ইরফান শুক্কুর ২ রান করেন। ২টি করে উইকেট নেন খুলনার কামরুল ইসলাম রাব্বি, থিসারা পেরেরা ও ফরহাদ রেজা। একটি করে উইকেট পান শেখ মেহেদি হাসান, শরিফুল্লাহ ও সেকুগে প্রসন্ন। 

Related Topics

টপ নিউজ

ফরচুন বরিশাল / খুলনা টাইগার্স / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / সাকিব আল হাসান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে
  • ছবি: রয়টার্স
    আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: তথ্য উপদেষ্টা জাহেদ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইবার অপরাধ: মালিকের অজান্তেই ব্যাংক হিসাবে লাখ লাখ টাকার লেনদেনের অভিযোগ

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: তথ্য উপদেষ্টা জাহেদ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাইবার অপরাধ: মালিকের অজান্তেই ব্যাংক হিসাবে লাখ লাখ টাকার লেনদেনের অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net