Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 04, 2026
‘টি-টোয়েন্টিতে এমন উইকেটে রান করা কঠিন’

খেলা

টিবিএস রিপোর্ট
22 January, 2022, 07:50 pm
Last modified: 22 January, 2022, 07:57 pm

Related News

  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল

‘টি-টোয়েন্টিতে এমন উইকেটে রান করা কঠিন’

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে ক্রিকেটারদের অভিযোগ নতুন কিছু নয়। এবারের বিপিএলের দ্বিতীয় দিনেই আলোচনায় মিরপুরের ধীর গতির উইকেট।
টিবিএস রিপোর্ট
22 January, 2022, 07:50 pm
Last modified: 22 January, 2022, 07:57 pm

আগে ব্যাটিং করা দল ৯৬ রানেই অলআউট। এই রান তুলতে গিয়ে প্রতিপক্ষ দলেরও বেহাল দশা। লেগে যায় ১৮.৪ ওভার, উইকেট হারাতে হয় ৮টি। শনিবার সিলেট সানরাইজার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচের চিত্র এটা। অবশ্য ২১ জুনয়ারি মাঠে গড়ানো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনই টি-টোয়েন্টি ম্যাচ হচ্ছে। 

দিনের প্রথম ম্যাচ মানেই যেন রান খরা। উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সেরও এমন দশা হয়েছিল, ১২৫ রানেই গুটিয়ে যায় তারা। এই রান তুলতে সাকিব আল হাসানের দল ফরচুন বরিশালেরও লেগে যায় ১৮.৪ ওভার। সব মিলিয়ে বরাবরের মতোই বিপিএলে চলছে রান খরা। তাই দ্বিতীয় দিনেই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়ে দিলেন সিলেটের উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়।

উইকেট নিয়ে অসন্তুষ্টির কথা জানানোর আগে দলের স্কোর নিয়ে হতাশার কথা জানান বিজয়। ৯৬ রানে গুটিয়ে যাওয়ার পেছনে তাড়াহুড়ো করার ব্যাপারটি উল্লেখ করে তিনি বলেন, 'প্রথমে তো আমরা দেখেছি, রানটা একটু কম হয়ে গেছে। উইকেট অনুযায়ী আমরা একটু হলেও তাড়াহুড়ো করেছি। ওই জায়গায় আমরা যদি একটু সময় নিতে পারতাম, আর কিছু রান করতে পারতাম, তাহলে ভালো হতো। আর ২০টা রান বেশি হলেও খেলাটায় প্রতিদ্বন্দ্বিতা হতে পারতো।'

ব্যাটসম্যানদের ব্যর্থতার বিষয়টি উল্লেখ করলেও বিজয়ের মূল অভিযোগ উইকেট নিয়ে। টি-টোয়েন্টিতে এমন উইকেটে রান করা কঠিন বলে মনে করেন ডানহাতি এই ব্যাটসম্যান, 'উইকেটটা টি-টোয়েন্টির মতো মনে হয়নি। ব্যাটিং করা বেশ কঠিন ছিল। উইকেট ভেজা ছিল, টার্ন ছিল। যে কারণে স্বস্তি খেলা যায়নি। দুটি দল একইভাবে খেলেছে। আমার কাছে কঠিনই মনে হয়েছে। সবার কাছেই আসলে কঠিন মনে হয়েছে। টি-টোয়েন্টিতে এমন উইকেট থাকলে রান বের করা একটু কঠিন। এ কারণেই আমার মনে হয়েছে রান হয়নি।'

২ উইকেটের হারের এই ম্যাচে টস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে বলে মনে করেন বিজয়। তার ভাষায়, 'উইকেট তো আমরা সবাই দেখেছি, প্রত্যাশা অনুযায়ী ওই রকম পাইনি। টসটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা যদি টসে জিততাম, আমরাও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতাম। আপনারা সবাই দেখেছেন কী পরিমাণ টার্ন হচ্ছিল। বল কাট করছিল। কঠিন ছিল ব্যাটসম্যানদের জন্য। অনেকখানিই কঠিন ছিল।'

Related Topics

টপ নিউজ

এনামুল হক বিজয় / সিলেট সানরাইজার্স / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
    রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?
  • চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
    ৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন
  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
    ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি
  • দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
    সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

Related News

  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল

Most Read

1
২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?

2
চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
আন্তর্জাতিক

৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন

3
ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের

4
বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি

5
দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা

6
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net