Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

খেলা

টিবিএস ডেস্ক
21 January, 2022, 12:15 pm
Last modified: 21 January, 2022, 12:19 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

সুপার টুয়েলভে পাঁচটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচগুলো হবে চারটি ভেন্যুতে। আইসিসির বেধে দেওয়া সময়ের মধ্যে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় এবার প্রথম পর্বে খেলতে হচ্ছে না বাংলাদেশকে।
টিবিএস ডেস্ক
21 January, 2022, 12:15 pm
Last modified: 21 January, 2022, 12:19 pm

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম পর্বে শ্রীলঙ্কা-নামিবিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে মারকাটারি ফরম্যাটের বিশ্ব আসরটির। ২১ জানুয়ারি (শুক্রবার) বিশ্বকাপের গ্রুপিং ও সূচি ঘোষণা করেছে আইসিসি।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এই বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ। সুপার টুয়েলভের দুই নম্বর গ্রুপে মাহমুদউল্লাহ রিয়াদের দলের সঙ্গী ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা। এ ছাড়া প্রথম পর্ব পেরিয়ে আসা দুটি দল যোগ দেবে এই গ্রুপে। আইসিসির বেধে দেওয়া সময়ের মধ্যে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় এবার প্রথম পর্বে খেলতে হচ্ছে না বাংলাদেশকে।

এক নম্বর গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। এ ছাড়া প্রথম পর্ব পেরিয়ে আসা আরও দুটি দল খেলবে এই গ্রুপে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের প্রথম পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে জিলং ও হোবার্টে। প্রথম পর্বে দুই গ্রুপে লড়াই করবে শ্রীলঙ্কা, নামিবিয়া, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড এবং বাছাই পর্ব পেরিয়ে আসা চার দল।

আগামী ২২ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এই ম্যাচ দিয়ে শুরু হবে সুপার টুয়েলভ পর্ব।

সুপার টুয়েলভে পাঁচটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচগুলো হবে চারটি ভেন্যুতে। বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন ম্যাচ শুরু হবে ২৪ অক্টোবর। প্রথম ম্যাচে হোবার্টে প্রতিপক্ষ হিসেবে থাকবে 'এ' গ্রুপের রানার্স আপ দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০ টায়।

২৭ অক্টোবর সিডনিতে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ব্রিসবেনের গ্যাবায় ৩০ অক্টোবর প্রথম পর্বের 'বি' গ্রুপের চ্যাম্পিয়নের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ সুপার টুয়েলভের শেষ দুটি ম্যাচ খেলবে অ্যাডিলেডে। ২ নভেম্বর ভারত ও ৬ নভেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

৯ নভেম্বর প্রথম সেমি-ফাইনাল অনুষ্ঠিত হবে সিডনিতে, পরদিনই অ্যাডিলেডে দ্বিতীয় সেমি-ফাইনাল। ১৩ নভেম্বর ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়ার সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

Related Topics

টপ নিউজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ / বাংলাদেশ ক্রিকেট দল / বিশ্বকাপের সূচি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • নাজমুল হাসান মামুন ওরফে 'বোমারু মামুন'। ছবি: টিবিএস
    ছাত্রাবস্থায় ফেসবুকে ‘জিহাদের দাওয়াত’ নিয়ে যেভাবে নব্য জেএমবির ‘বোমারু’ হয়ে উঠলেন মামুন

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

3
ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

6
নাজমুল হাসান মামুন ওরফে 'বোমারু মামুন'। ছবি: টিবিএস
বাংলাদেশ

ছাত্রাবস্থায় ফেসবুকে ‘জিহাদের দাওয়াত’ নিয়ে যেভাবে নব্য জেএমবির ‘বোমারু’ হয়ে উঠলেন মামুন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net