Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
টোকিও অলিম্পিকের সুরক্ষা নীতি বিপিএলে 

খেলা

টিবিএস রিপোর্ট
19 January, 2022, 06:45 pm
Last modified: 19 January, 2022, 06:48 pm

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

টোকিও অলিম্পিকের সুরক্ষা নীতি বিপিএলে 

আগামী ২১ জানুয়ারি শুরু হবে বিপিএল। শুরুর মাত্র কদিন আগে করোনা পরিস্থিতি নিয়ে ঘোলাটে অবস্থা। যদিও বিপিএল আয়োজনে কোনো শঙ্কা দেখছে না বিসিবি।
টিবিএস রিপোর্ট
19 January, 2022, 06:45 pm
Last modified: 19 January, 2022, 06:48 pm
রনি তালকুদার, থিসারা পেরেরাদের সঙ্গে আড্ডায় মাশরাফি। ছবি: বিসিবি

করোনাভাইরাসের প্রকোপের মাঝেই অনুষ্ঠিত হয় টোকিও অলিম্পিক। বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় আসরটিতে ম্যানেজড ইভেন্ট ইনভাইরোমেন্ট (এমইই) প্রটোকল ব্যবহৃত হয়। যা সফলও হয়েছিল। এরপর থেকে বিভিন্ন ধরনের খেলায় এই সুরক্ষা নীতি ব্যবহৃত হয়ে আসছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) টোকিও অলিম্পিকের সুরক্ষা নীতি ব্যবহার করা হবে। 

বুধবার এমনই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। তিনি জানান, টানা জৈব সুরক্ষা বলয়ে থাকতে থাকতে মানসিকভাবে কিছুটা অস্বস্তি তৈরি হচ্ছে ক্রিকেটারদের। সেখান থেকে মুক্তি দিতেই এমইই প্রটোকলের মাধ্যমেই স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার চিন্তা করেছে বিসিবি। ঘরেরর মাঠে পাকিস্তান সিরিজেও এই পদ্ধতি অনুসরণ করে বিসিবি।

দেবাশিষ চৌধুরী বলেছেন, 'করোনার যে গাইডলাইনটা আমরা এই বিপিএলে প্রয়োগ করতে যাচ্ছি এটা টোকিও অলিম্পিকের আলোকে চেষ্টা করা হয়েছে। এখানকার বিদ্যমান বাস্তবতার সঙ্গে সম্পর্ক রেখে চেষ্টা করছি সেটাকে প্রয়োগ করতে।'

'আমরা এর আগে বিসিএলসহ অনান্য দ্বিপাক্ষিক যে সিরিজগুলো আয়োজন করেছি, মোটামুটি চেষ্টা করেছি স্বাস্থ্য সুরক্ষা যতটুকু সম্ভব নিশ্চিত করার জন্য। আমরা বড় কোনো সমস্যা ছাড়াই টুর্নামেন্টগুলো শেষ করতে পেরেছি। এখন সেই অভিজ্ঞতার আলোকে আশা করছি এই বিপিএলটা একইভাবে পরিচালনা করব।' যোগ করেন দেবাশিষ চৌধুরী।

ম্যানেজড ইভেন্ট ইনভাইরোমেন্ট (এমইই) পদ্ধতি সম্পর্কে দেবাশিষ চৌধুরী বলেন, 'এবার ঠিক কঠোর হবে না। আগে যে জৈব সুরক্ষা বলয় আমরা বলতাম, আগের সেই কনসেপ্ট থেকে পুরো স্পোর্টস সরে আসছে। এখন জৈব সুরক্ষা বলয় উল্লেখ্য করা হচ্ছে না। এখন ম্যানেজড ইভেন্ট ইনভাইরোমেন্ট (এমইই) বলা হচ্ছে। জিনিসটা বাস্তবতার পরিপ্রেক্ষিতে কিছুটা শিথিলতা আনার জন্য করা হচ্ছে।' 

'এই কনসেপ্ট টোকিও অলিম্পিকে ব্যবহার করা হয়েছে। এর ফলে ক্রিকেটার ও কোচিং স্টাফদের আগের মতো বিধিনিষেধে থাকতে হবে না। তারা ফ্রি হয়ে ঘোরাফেরা করতে পারবে। টিম হোটেল, সুইমিংপুল, জিমনেশিয়াম, ইনডোর, বিসিবি একাডেমি ও মাঠে নিজেদের মতো করে চলাফেরা করতে পারবে।' বলেন তিনি। 

ধাপে ধাপে ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা করানো হচ্ছে। সৌম্য সরকারসহ বেশ কয়েকজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের তালিকায় আছেন সাপোর্ট স্টাফও। কে বা কতোজন আক্রান্ত হয়েছেন, এ ব্যাপারে কিছু বলতে নারাজ বিসিবি। 

দেবাশিষ চৌধুরী বলেন, 'আমাদের গাইডলাইন অনুসারে কোভিড সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হবে। সেই ধারবাহিকতায় আমরা প্রতিটি দলের পরীক্ষা করছি, যারা নেগেটিভ হবেন তারা এবং যাদের ডাবল ভেক্সিনেশন আছেম তারা বাবলে প্রবেশ করবেন। আমরা গতকাল (মঙ্গলবার), আজ (বুধবার) এবং আগামীকাল (বৃহস্পতিবার) তিনদিন পরীক্ষা কার্যক্রম চালাচ্ছি। এর মধ্যে যে ফলগুলো আসছে, সেগুলো ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু এগুলো মেডিকেল ক্লাসিফাইড ব্যাপার, তাই জিনিসগুলো প্রকাশ্যে বলতে পারছি না।'

আগামী ২১ জানুয়ারি শুরু হবে বিপিএল। শুরুর মাত্র কদিন আগে করোনা পরিস্থিতি নিয়ে ঘোলাটে অবস্থা। যদিও দেবাশিষ চৌধুরী বিপিএল আয়োজনে কোনো শঙ্কা দেখছেন না। তিনি বলেন, 'আরেকটা দিনের পরীক্ষা বাকি আছে। আমরা আজকের দিনের পরীক্ষা করতে পারলে জানতে পারব কতজন আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত টুর্নামেন্ট না হওয়ার কোনো ঝুঁকি দেখছি না।'

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / সুরক্ষা নীতি / করোনা পরিস্থিতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net