Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 01, 2026
বিপিএলে অংশ নিতে ঢাকা আসতে শুরু করেছেন বিদেশি ক্রিকেটাররা

খেলা

টিবিএস রিপোর্ট
16 January, 2022, 08:45 pm
Last modified: 16 January, 2022, 08:50 pm

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

বিপিএলে অংশ নিতে ঢাকা আসতে শুরু করেছেন বিদেশি ক্রিকেটাররা

ক্যারিবীয় ব্যাটিং ঝড় ক্রিস গেইল বিপিএল মাতাবেন সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বরিশালের হয়ে। তবে শুরুতেই তাকে পাচ্ছে না দলটি। আগামী ২২ জানুয়ারি ঢাকায় পৌঁছানোর কথা গেইলের।
টিবিএস রিপোর্ট
16 January, 2022, 08:45 pm
Last modified: 16 January, 2022, 08:50 pm

আর মাত্র কদিন, এরপরই বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাঠের লড়াই শুরু হয়ে যাবে। আগামী ২১ জানুয়ারি পর্দা উঠবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই টি-টোয়েন্টি আসরের। এই টুর্নামেন্টে অংশ নিতে ঢাকা আসতে শুরু করেছেন বিদেশি ক্রিকেটাররা। নিজ নিজ ক্লাবে যোগ দিতে শুরু করেছেন তারা।  

শনিবার ঢাকা এসে পৌঁছান চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচ পল নিক্সন। দলটির প্রথম বিদেশি খেলোয়াড় হিসেবে পরদিন ঢাকা এসেছেন ইংলিশ ক্রিকেটার উইল জ্যাকস। প্রথমবারের মতো বিপিএলে অংশ নিতে যাচ্ছেন ইংল্যান্ড দলে এখনও অনভিষিক্ত জ্যাকস। 

প্রথমবারের মতো বিপিএল খেলতে এসে রোমাঞ্চিত তিনি। ২৩ বছর বয়সী ডানহাতি এই ব্যাটসম্যান বলেছেন, 'চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ধন্যবাদ আমাকে দলে নেওয়ার জন্য। এখানে আমি প্রথমবারের মতো খেলব। অনেক বড় তারকা ক্রিকেটারদের সঙ্গে খেলব। চেষ্টা থাকবে নিজের সেরাটা দেওয়ার। এই দলে অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরে জাতীয় দলকে সার্ভিস দিচ্ছেন, তাদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করতে পারব। খুবই ভালো লাগছে।'

নিজেদের পাঁচ বিদেশি ক্রিকেটারের ঢাকার আসার সময় জানিয়েছে ফরচুন বরিশাল। ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো ঢাকায় আসবেন সোমবার। এদিনই ঢাকা এসে পৌঁছাবেন ইংলিশ চায়না ম্যান বোলার জ্যাক লিনটোট। 

ক্যারিবীয় ব্যাটিং ঝড় ক্রিস গেইলও বিপিএল মাতাবেন সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বরিশালের হয়ে। তবে শুরুতেই তাকে পাচ্ছে না দলটি। আগামী ২২ জানুয়ারি ঢাকায় পৌঁছানোর কথা গেইলের। আলজারি জোসেফ ঢাকায় আসবেন ১৯ জানুয়ারি। বরিশালের পঞ্চম বিদেশি ক্রিকেটার হিসেবে আগামী ২৬ জানুয়ারি ঢাকা পৌঁছাবেন আফগান স্পিনার মুজিব-উর-রহমান। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / বিদেশি ক্রিকেটার / ফরচুন বরিশাল / চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক থেকে নেয়া
    ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
  • কোলাজ: টিবিএস
    ‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
    মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন
  • ছবি: সংগৃহীত
    গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার
  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
    এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
    আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

Most Read

1
ছবি: ফেসবুক থেকে নেয়া
বাংলাদেশ

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

3
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
বাংলাদেশ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

5
এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
অর্থনীতি

এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত

6
পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
ইজেল

আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net