Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
সৌম্যর সেঞ্চুরি, শফিকুলের পাঁচ উইকেট

খেলা

টিবিএস রিপোর্ট
26 December, 2021, 07:15 pm
Last modified: 26 December, 2021, 07:19 pm

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • নাঈমের বিধ্বংসী ১৭৬, প্রাইম ব্যাংকের ইতিহাস, তামিম-আল আমিনের সেঞ্চুরি
  • বাদ পড়ার দিনে ঝড় তুলে লিটনের সেঞ্চুরি, ঢাকার রেকর্ডের মালা
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ওয়েস্ট ইন্ডিজকে মাঝারি লক্ষ্য দিলো বাংলাদেশ

সৌম্যর সেঞ্চুরি, শফিকুলের পাঁচ উইকেট

সালমান ৭০ রান করে আউট হলেও সৌম্য তার প্রথম শ্রেণির পঞ্চম সেঞ্চুরি তুলে নেন। এরপর শুভাগতর সঙ্গে ১১৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন বাঁহাতি এই ব্যাটসম্যান।
টিবিএস রিপোর্ট
26 December, 2021, 07:15 pm
Last modified: 26 December, 2021, 07:19 pm

জাতীয় দলে ব্যাট হাতে ছন্দে না থাকলেও ঘরোয়া লঙ্গার ভার্সনের টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) রানের ফোয়ারা বইয়ে দিচ্ছেন সৌম্য সরকার। আগের রাউন্ডে সেঞ্চুরি করা ওয়ালটন মধ্যাঞ্চলের বাঁহাতি এই ব্যাটসম্যান এই রাউন্ডে বিসিবি দক্ষিণাঞ্চলের বিপক্ষে তিন অঙ্ক ছুঁয়েছেন। এবার সেঞ্চুরি করেও আছেন অপরাজিত। আরেক ম্যাচে ইসলামি ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে বল হাতে দাপট দেখিয়েছেন বিসিবি উত্তরাঞ্চলের শফিকুল ইসলাম। বাঁহাতি এই পেসারের শিকার ৫ উইকেট। 

বিসিএলের তৃতীয় রাউন্ডের ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি দক্ষিণাঞ্চলের মুখোমুখি হয়েছে মধ্যাঞ্চল। সৌম্য সরকারের সেঞ্চুরি ও অধিনায়ক শুভাগত হোমের হাফ সেঞ্চুরিতে ভালো অবস্থানে থেকে প্রথম দিন শেষ করেছে ওয়ালটন মধ্যাঞ্চল। ৪ উইকেটে তাদের সংগ্রহ ২৯৩ রান। সৌম্য ২৪৭ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ১২৮ ও শুভাগত ৮৮ বলে ৯টি চারে ৬২ রানে অপরাজিত আছেন। 

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো না হলেও সৌম্য সরকার ও সালমান হোসেন চাপ সামলে নেন। তাদের ১৩৯ রানের জুটিতে শক্ত অবস্থানে পৌঁছে যায় মধ্যাঞ্চল। সালমান ৭০ রান করে আউট হলেও সৌম্য তার প্রথম শ্রেণির পঞ্চম সেঞ্চুরি তুলে নেন। 

এরপর শুভাগতর সঙ্গে ১১৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তিনি। এর আগে দলটির দুই ওপেনার মিজানুর রহমান ৭ ও মোহাম্মদ মিঠুন ১২ রান করেন। তৈবুর রহমান করেন ২ রান। দক্ষিণাঞ্চলের দুই স্পিনার নাসুম আহমেদ ও রিশাদ হোসেন ২টি করে উইকেট নেন। 

আরেক ম্যাচে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বিসিবি উত্তরাঞ্চলের পেসার শফিকুল ইসলামের বোলিং তোপে পড়ে মাত্র ১৬৬ রানেই গুটিয়ে গেছে পূর্বাঞ্চলের প্রথম ইনিংস। জবাবে বিনা উইকেটে ৭১ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে উত্তরাঞ্চল। তানজিদ হাসান তামিম ৩৫ ও জুনায়েদ সিদ্দিকী ৩০ রানে অপরাজিত আছেন। ৯৫ রানে পিছিয়ে আছে তারা।

আগে ব্যাটিং করতে নেমে সুবিধা করতে পারেনি পূর্বাঞ্চল। দলটির হয়ে সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেন মোহাম্মদ আশরাফুল। এ ছাড়া আফিফ হোসেন ধ্রুব ৩৭, প্রিতম কুমার ২৬ ও নাঈম হাসান ১৫ রান করেন। উত্তরাঞ্চলের বাঁহাতি পেসার শফিকুল ১৪ ওভারে ৩৫ রানে ৫টি উইকেট নেন। এ ছাড়া সানজামুল ইসলাম ৩টি ও মোহাম্মদ শরিফুল্লাহ ২টি উইকেট নেন। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) / সৌম্য সরকার / সেঞ্চুরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • নাঈমের বিধ্বংসী ১৭৬, প্রাইম ব্যাংকের ইতিহাস, তামিম-আল আমিনের সেঞ্চুরি
  • বাদ পড়ার দিনে ঝড় তুলে লিটনের সেঞ্চুরি, ঢাকার রেকর্ডের মালা
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ওয়েস্ট ইন্ডিজকে মাঝারি লক্ষ্য দিলো বাংলাদেশ

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

4
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net