Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 01, 2026
জয়ের সুবাস পাচ্ছে সৌম্য-মিঠুনদের মধ্যাঞ্চল

খেলা

টিবিএস রিপোর্ট
21 December, 2021, 07:55 pm
Last modified: 21 December, 2021, 07:57 pm

Related News

  • ‘মিরাজ অনেক বড় মনের পরিচয় দিয়েছে’
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ওয়েস্ট ইন্ডিজকে মাঝারি লক্ষ্য দিলো বাংলাদেশ
  • পাকিস্তান সফরে ‘এ’ দলে মুশফিক-হৃদয়-সৌম্যরা
  • শূন্যের রেকর্ডে শীর্ষে সৌম্য

জয়ের সুবাস পাচ্ছে সৌম্য-মিঠুনদের মধ্যাঞ্চল

জয় তুলে নিতে চতুর্থ ও শেষ দিনে ৯ উইকেটে ১১২ রান করতে হবে মধ্যাঞ্চলকে। সৌম্য ৩৩ ও মিঠুন ৪২ রানে অপরাজিত আছেন। 
টিবিএস রিপোর্ট
21 December, 2021, 07:55 pm
Last modified: 21 December, 2021, 07:57 pm

দারুণ জয়ে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) শুরু করে ওয়ালটন মধ্যাঞ্চল। প্রথম রাউন্ডে ইনিংস ব্যবধানে জেতে দলটি। দ্বিতীয় রাউন্ডে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষেও ব্যাট-বলের শাসন জারি রেখেছে তারা। টানা দ্বিতীয় জয়ের সুবাস পাচ্ছে সৌম্য সরকার-মোহাম্মদ মিঠুনদের দল। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৮৭ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে মধ্যাঞ্চল। জয় তুলে নিতে চতুর্থ ও শেষ দিনে ৯ উইকেটে ১১২ রান করতে হবে তাদের। সৌম্য ৩৩ ও মিঠুন ৪২ রানে অপরাজিত আছেন। 

আরেক ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি উত্তরাঞ্চল ও বিসিবি দক্ষিণাঞ্চলের ম্যাচটি ড্রয়ের পথে এগোচ্ছে। উত্তরাঞ্চলের করা ৩৮৫ রানের জবাবে তৃতীয় দিনশেষে দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসে ৩ উইকেটে ৩৫০ রান তুলেছে। অমিত হাসান ও তৌহিদ হৃদয় সেঞ্চুরি করেছেন। হৃদয় ১৫৯ রানে অপরাজিত আছেন, দক্ষিণাঞ্চল পিছিয়ে আছে ৩৫ রানে।

মিরপুরে প্রথম ইনিংসে ৯ উইকেটে ২২৩ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে মধ্যাঞ্চল। তৃতীয় দিন সকালে তারা গুটিয়ে যায় ২২৭ রানে। ১৮ রানে এগিয়ে থাকার পরও দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের ব্যর্থতায় বিধ্বস্ত হয় পূর্বাঞ্চল। মাত্র ৫১ রানেই ৬ উইকেট হারানোর পর প্রীতম কুমার ৫৬ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৫৪ ও নাঈম হাসান ৮৮ বলে ৮টি চার ও একটি ছক্কায় ৬৮ রান করলে মধ্যাঞ্চলকে মাঝারি লক্ষ্য দিতে সক্ষম হয় তারা।

প্রীতম-নাঈম সপ্তম উইকেটে ১০৩ রান যোগ করেন। এরপরও ১৮০ রানেই দ্বিতীয় ইনিংস শেষ হয় পূর্বাঞ্চলের। মধ্যাঞ্চলের লক্ষ্য দাঁড়ায় ১৯৯ রান। মধ্যাঞ্চলের বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ৪টি এবং আবু হায়দার রনি ও মৃত্যুঞ্জয় চৌধুরী ২টি করে উইকেট নেন। 

১৯৯ রানের লক্ষ্যে এক উইকেটে ৮৭ রান তুলে তৃতীয় দিন শেষ করে মধ্যাঞ্চল। ওপেনার মিজানুর রহমান ১২ রান করে ফিরে যান। মোহাম্মদ মিঠুন ৫৪ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৪২ ও সৌম্য সরকার ৪টি চার একটি ছক্কায় ৬৯ বলে ৩৩ রানে অপরাজিত আছেন। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) / সৌম্য সরকার / মোহাম্মদ মিঠুন / ওয়ালটন মধ্যাঞ্চল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও
  • ছবি: সংগৃহীত
    শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • ২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
    ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • ছবি: সংগৃহীত
    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের আড়ালে থাকার নির্দেশ: পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান
  • ফাতিমা এজাহরা আল মানসুরি। ছবি: জালাল মোরশিদি/ইপিএ
    মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি
  • ছবি: রয়টার্স
    ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, গতিপথ বদলে সৌদি আরবে জরুরি অবতরণ

Related News

  • ‘মিরাজ অনেক বড় মনের পরিচয় দিয়েছে’
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ওয়েস্ট ইন্ডিজকে মাঝারি লক্ষ্য দিলো বাংলাদেশ
  • পাকিস্তান সফরে ‘এ’ দলে মুশফিক-হৃদয়-সৌম্যরা
  • শূন্যের রেকর্ডে শীর্ষে সৌম্য

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

3
২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের আড়ালে থাকার নির্দেশ: পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান

5
ফাতিমা এজাহরা আল মানসুরি। ছবি: জালাল মোরশিদি/ইপিএ
আন্তর্জাতিক

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, গতিপথ বদলে সৌদি আরবে জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net