Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
বিপিএলে পারিশ্রমিক জটিলতায় সত্য উদঘাটনে এনএসসির কমিটি গঠন

খেলা

টিবিএস রিপোর্ট
30 January, 2025, 09:00 pm
Last modified: 02 February, 2025, 04:23 pm

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • পাল্টে গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল

বিপিএলে পারিশ্রমিক জটিলতায় সত্য উদঘাটনে এনএসসির কমিটি গঠন

বৃহস্পতিবার অফিস আদেশের মাধ্যমে ‘সত্যানুসন্ধান কমিটি’ গঠনের ব্যাপারে জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। পারিশ্রমিকের বিষয়টি খতিয়ে দেখে আগামী সাত কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে এই কমিটি।
টিবিএস রিপোর্ট
30 January, 2025, 09:00 pm
Last modified: 02 February, 2025, 04:23 pm

অনেক পরিবর্তনের গান শুনিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর শুরু করা হয়েছিল। বিসিবির পক্ষ থেকে বারবার বলা হয়েছে, নতুন রূপে আয়োজন করা হবে এবারের আসর। আদতে তেমন কিছু না দেখা গেলেও আছে অনেক বিপত্তি। এর মধ্যে অন্যতম ক্রিকেটারদের পারিশ্রমিকের বিষয়টি। কয়েকটি দল নিয়ম মেনে ক্রিকেটারদের পাওয়া বুঝিয়ে দেয়নি। কী কারণে এমন হয়েছে, এর পেছনে কী আছে, সেই সত্য উদঘাটনে 'সত্যানুসন্ধান কমিটি' গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

তিন সদস্য বিশিষ্ট এই কমিটিতে রাখা হয়েছে এনএসসির পরিচালক (ক্রীড়া), এনএসসি চেয়ারম্যানের একান্ত সচিব ও এনএসসির সহকারী পরিচালককে (ক্রীড়া)। পরিচালককে করা হয়েছে আহ্বায়ক। একান্ত সচিব আছেন সদস্য হিসেবে এবং সহকারী পরিচালককে রাখা হয়েছে সদস্য সচিব হিসেবে। বৃহস্পতিবার অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানিয়েছে এনএসসি। পারিশ্রমিকের বিষয়টি খতিয়ে দেখে আগামী সাত কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে এই কমিটি।

এনএসসির অফিস আদেশে বলা হয়েছে, 'চলতি বিপিএলকে কেন্দ্র করে ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ সংক্রান্তে বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, যা জাতীয় ক্রীড়া পরিষদের দৃষ্টি আকর্ষণ করেছে। স্মর্তব্য যে, শর্ত/ চুক্তি মোতাবেক যথাসময়ে পারিশ্রমিক পরিশোধ না করা হলে বিসিবি, বিপিএল তথা দেশের সম্মানের জন্য হানিকর মর্মে প্রতীয়মান হয়। উদ্ভূত প্রেক্ষাপটে বিপিএল ২০২৫ কে কেন্দ্র করে ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া থাকা সংক্রান্তে উত্থাপিত ইস্যুসমূহ যথাযথ পরীক্ষান্তে খতিয়ে দেখার জন্য নিম্নরূপে একটি 'সত্যানুসন্ধান কমিটি' গঠন করা হলো।

চলমান বিপিএলে মাঠের লড়াই ভালোই হচ্ছে, গ্যালারিতেও প্রচুর দর্শক উপস্থিতি দেখা যাচ্ছে। কিন্তু সব ছাপিয়ে আলোচনাতে কেবলই ক্রিকেটারদের পারিশ্রমিকের বিষয়টি। বিপিএলের দুই দল দুর্বার রাজশাহী ও চিটাগং কিংস নিয়ম মেনে ক্রিকেটারদের পাওনা বুঝিয়ে দেয়নি। পারিশ্রমিক ইস্যুতে রাজশাহীর নাম যেভাবে এসেছে, আগে কোনো দলকে এভাবে অস্বস্তিতে পড়তে হয়নি। পারিশ্রমিক না পেয়ে চট্টগ্রাম পর্বে রাজশাহীর ক্রিকেটাররা একদিন অনুশীলন বয়কট করেন। 

সে সময়ই ম্যাচ বয়কটের প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়ে রাখেন তারা। ক্রিকেটারদের মানাতে চট্টগ্রামেই দেশি ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিকের চেক দেওয়া হয়। কিন্তু কয়েকজন ক্রিকেটার ব্যাংকে জমা দেওয়ার পর চেক বাউন্স হয়। ঢাকা ফিরে পারিশ্রমিক না পেয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলেননি রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। এদিন দেশি ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিকের চেক দেওয়া হয়। কিন্তু জমা দেওয়ার পর সবার চেকই প্রত্যাখ্যান হয়। পারিশ্রমিক জটিলতা এখন চলমান, এ অবস্থায় সমস্যা সমাধানে নিজ উদ্যোগে কমিটি গঠন করলো এনএসসি।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / ক্রিকেটারদের পারিশ্রমিক / পারিশ্রমিক জটিলতা / জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • পাল্টে গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net