Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
রংপুরকে টানা তৃতীয় হারের স্বাদ দিয়ে প্লে-অফের পথে চিটাগং

খেলা

টিবিএস রিপোর্ট
29 January, 2025, 06:40 pm
Last modified: 29 January, 2025, 06:42 pm

Related News

  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান
  • বিপিএলের টিকেট বিক্রি: ১০ আসরে ১৫ কোটি, এই আসরেই আয় ১৩ কোটি টাকা
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’

রংপুরকে টানা তৃতীয় হারের স্বাদ দিয়ে প্লে-অফের পথে চিটাগং

চিটাগংয়ের জয়ে প্লে-অফের রেস থেকে বাদ পড়েছে ঢাকা ক্যাপিটালস। ১০ ম্যাচে ঢাকার তিন জয়, বাকি দুই ম্যাচে জিতলে তাদের পয়েন্ট হবে ১০। যা দিয়ে প্লে-অফে ওঠা সম্ভব নয়, কারণ তিন ও চার নম্বরে থাকা চিটাগং কিংস ও দুর্বার রাজশাহীর পয়েন্ট ১২। 
টিবিএস রিপোর্ট
29 January, 2025, 06:40 pm
Last modified: 29 January, 2025, 06:42 pm

ছক্কা মারায় সুনাম আছে হায়দার আলীর। পাকিস্তানের মিডল অর্ডার এই ব্যাটসম্যান উইকেটে গেলে চাপে থাকেন বোলাররা। আজ যেমন সেই চাপ অনুভব করলেন রংপুর রাইডার্সের বোলাররা, বিশেষ করে আকিফ জাভেদ। রংপুর রাইডার্সের পাকিস্তানি এই পেসার যখন শেষ ওভারটি করতে যান, জয়ের জন্য চিটাগং কিংসের দরকার তখন ২২ রান। ৬ বলে ২২, লক্ষ্যটা সহজ ছিল না। এরপরও হায়দার আলী পুরো ওভার নিলেন না, টানা চার ছক্কায় দলকে এনে দারুণ এক জয়। 

বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে চিটাগং কিংস। এই জয়ে প্লে-অফের পথে আরেকটু এগোলো দলটি। ১০ ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে চিটাগং। দুই ম্যাচের একটিতে জিতলেই সেরা চারে উঠে যাবে তারা, আবার ১২ পয়েন্ট নিয়েও মিলতে পারে প্লে-অফের টিকেট। 

টানা আট জয়ে সবার আগে প্লে-অফ নিশ্চিত করা রংপুর টানা তৃতীয় ম্যাচ হারলো। ১১ ম্যাচে আট জয়ে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে তারা। এক ম্যাচ কম খেলে সমান আট জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ দল ফরচুন বরিশাল। প্লে-অফের জমে ওঠা লড়াই থেকে আজ ছিটকে গেছে ঢাকা ক্যাপিটালস। চিটাগং জয় পাওয়ায় এই রেস থেকে বাদ পড়েছে ঢাকা। ১০ ম্যাচে ঢাকার তিন জয়, বাকি দুই ম্যাচে জিতলে তাদের পয়েন্ট হবে ১০। যা দিয়ে প্লে-অফে ওঠা সম্ভব নয়, কারণ তিন ও চার নম্বরে থাকা চিটাগং কিংস ও দুর্বার রাজশাহীর পয়েন্ট ১২। 

চিটাগংয়ের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে রংপুর রাইডার্স। টানা জয় হঠাৎ-ই দিক হারিয়ে বাস দলটি চিটাগংয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি। ইফতেখার আহমেদ ছাড়া রংপুরের কেউ-ই রানের দেখা পাননি। পাকিস্তানি এই ব্যাটসম্যানের ৬০ পেরোনো ইনিংসে ৫ উইকেটে ১৪৩ রান তোলে রংপুর। জবাবে পারভেজ হোসেন ইমন ও অধিনায়ক মোহাম্মদ মিঠুনের লড়াইয়ের পর ম্যাচসেরা হায়দার আলীর শেষের ঝড়ে ১৪ বল হাতে রেখেই জেতে চিটাগং কিংস। 

লক্ষ্য তাড়ায় চিটাগংয়ের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন হায়দার আলী। তাণ্ডব চালানো ডানহাতি এই ব্যাটসম্যান ১৮ বলে একটি চার ও ৬টি ছক্কায় ৪৮ রানে অপরাজিত থাকেন। ৪৩ বলে ২টি করে চার ও ছক্কায় ৪১ রান করেন পারভেজ ইমন। ১৫ বলে ২টি ছক্কায় ২০ রান করেন মিঠুন। গ্রাহাম ক্লার্ক করেন ১৫ রান। রংপুরের আকিফ জাভেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন ২টি করে উইকেট নেন। 

এর আগে রংপুরের ইনিংসে একটিই নাম, ইফতেখার। পাকিস্তানি অভিজ্ঞ এই ব্যাটসম্যান ৪৭ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় হার না মানা ৬৫ রানের ইনিংস খেলেন। ১৭ বলে ২টি চার ও একটি ছক্কায় ২৩ রান করেন সৌম্য সরকার। ২০ বলে ৩টি চারে অপরাজিত ২২ রান করেন শেখ মেহেদি হাসান। চিটাগংয়ের খালেদ আহমেদ ২টি এবং শরিফুল ইসলাম ও শামীম হোসেন পাটোয়ারী একটি করে উইকেট নেন।   

Related Topics

টপ নিউজ

চিটাগং কিংস / রংপুর রাইডার্স / হায়দার আলী / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / বিপিএল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান
  • বিপিএলের টিকেট বিক্রি: ১০ আসরে ১৫ কোটি, এই আসরেই আয় ১৩ কোটি টাকা
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net