Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
চট্টগ্রাম মালিকের বক্তব্য ক্রিকেটারদের জন্য অপমানজনক, বলছেন ফাহিম

খেলা

টিবিএস রিপোর্ট
28 January, 2025, 09:10 pm
Last modified: 01 February, 2025, 10:46 pm

Related News

  • মাশরাফি-সাকিবকে নিয়ে করা প্রশ্নে ক্ষেপে গেলেন নাজমুল আবেদীন
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল

চট্টগ্রাম মালিকের বক্তব্য ক্রিকেটারদের জন্য অপমানজনক, বলছেন ফাহিম

একজন ক্রিকেটারের সঙ্গে করা এমন আচরণ বিসিবি ভালোভাবে নেয়নি বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম।
টিবিএস রিপোর্ট
28 January, 2025, 09:10 pm
Last modified: 01 February, 2025, 10:46 pm

নিয়ম মেনে পারশ্রমিক দেননি, উল্টো এক ক্রিকেটারকে নিয়ে চিটাগং কিংসের স্বত্ত্বাধিকারী সংবাদমাধ্যমে যে মন্তব্য করেছেন, সেটাকে অনেকেই ঔদ্ধত্যের চোখে দেখেছেন। একেবারেই ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করে পারভেজ হোসেন ইমনকে পারিশ্রমিক দেননি বলে জানান চট্টগ্রামের মালিক সামির কাদের চৌধুরী। তার টাকা গাছে ধরে না বলেও মন্তব্য করেন তিনি। একটি ফ্র্যাঞ্চাইজি মালিকের এমন মন্তব্য ক্রিকেটারদের জন্য অপমানজনক বলে মনে করেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। 

চলমান বিপিএলে পারিশ্রমিক নিয়ে আলোচনা থামছেই না। প্রতিদিনই থাকছে কোনো না কোনো বিপত্তির খবর। মঙ্গলবারের খবর, দ্বিতীয় দফায় দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের জমা দেওয়া চেক বাউন্স করেছে। বিষয়টি নিয়ে মিরপুর স্টেডিয়ামের একাডেমি ভবনের সামনে কথা বলেন নাজমুল আবেদীন। এ সময় পারিশ্রমিক জটিলতায় চিটাগং কিংসের নামও আসে, ওঠে ইমনকে নিয়ে করা সামির কাদেরের মন্তব্যের বিষয়টিও। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জানান, কোনো মালিকের কাছ থেকে এ জাতীয় মন্তব্য আশা করেন না তারা।

ফ্র্যাঞ্চাইজি মালিকদের পক্ষ থেকে করা এমন বক্তব্য ইমন বা ক্রিকেটারদের জন্য অপমানজনক কিনা, জানতে চাইলে নাজমুল আবেদীন বলেন, 'এটা তো অবশ্যই। আমরা এমন কিছু আশা করি না যে, এ রকম মন্তব্য কেউ করবেন। একটা দল বা ক্রিকেটার ভালো-খারাপ খেলতে পারেন। আমি বিশ্বাস করি, যাকে নিয়ে কথা হয়েছে, তার মতো একজন ক্রিকেটার নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন। এই গ্রেট খেলাটির এটি একটি শিক্ষা যে, সবাই সবাইকে সম্মান দেবে। এটা থাকাটা জরুরি।'

একজন ক্রিকেটারের সঙ্গে করা এমন আচরণ বিসিবি ভালোভাবে নেয়নি জানিয়ে নাজমুল আবেদীন বলেন, 'সব ক্রিকেটারই আমাদের ছেলে। জাতীয় দলের হোক বা না হোক। বিপিএল খেলা সবাই হাই প্রোফাইল ক্রিকেটার। তাই যে-ই দুর্ব্যবহারের স্বীকার হোক, সেটা আমাদের কনসার্নের ব্যাপার থাকবেই। অবশ্যই আমরা ভালোভাবে নিইনি। জাতীয় দলের একজন ক্রিকেটার এমন কিছুর সম্মুখীন হবে, তা আমরা কেউ-ই চাইনি।'

পারিশ্রমিক ইস্যুতে উদ্বিগ্ন বিসিবি। পারিশ্রমিক ইস্যুতে কিছু কিছু ফ্র্যাঞ্চাইজির ওপর আস্থা কমেছে জানিয়ে বিসিবির এই পরিচালক বলেন, 'আস্থা কিছুটা কম বলেই, এখন আমরা প্রতি মুহূর্তে তাদের নজরদারিতে রাখছি। প্রতিশ্রুতি যদি মোটামুটি রাখতেন তারা, তাহলে এতো বেশি উদ্বিগ্ন হতে হতো না। তবে এখন থেকে নিয়মিত নজরে রাখব আমরা। প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে কিনা, সেটি দেখবো আমরা।'

Related Topics

টপ নিউজ

চিটাগং কিংস / সামির কাদের চৌধুরী / নাজমুল আবেদীন ফাহিম / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • মাশরাফি-সাকিবকে নিয়ে করা প্রশ্নে ক্ষেপে গেলেন নাজমুল আবেদীন
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net