Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 06, 2026
নেপালকে হারিয়ে এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ যুবারা

খেলা

টিবিএস রিপোর্ট
01 December, 2024, 06:50 pm
Last modified: 01 December, 2024, 06:54 pm

Related News

  • সন্দেহজনক দুই আউটের ম্যাচ তদন্ত শুরু করেছে বিসিবি
  • ‘যাদের নাম হয়, তাদের বদনামও হয়’
  • নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরদিনই মাঠে নামলেন নাসির
  • ১১ বছর পর কোয়াবের নেতৃত্বে পরিবর্তন 
  • প্রিমিয়ার লিগে পারিশ্রমিক কমিয়েছে সব দল, হতাশ ক্রিকেটাররা

নেপালকে হারিয়ে এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ যুবারা

এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই শেষ চারের টিকেট পেল আজিজুল হাকিম তামিমের দল। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। দুই জয়ে লঙ্কানরাও উঠে গেছে সেমিতে। দুটি করে ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে আফগানিস্তান ও নেপালের। 
টিবিএস রিপোর্ট
01 December, 2024, 06:50 pm
Last modified: 01 December, 2024, 06:54 pm

শঙ্কা নিয়েই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়ে বাংলাদেশ। জেতার ব্যাপারে প্রত্যয়ী থাকলেও আফগান ভীতি এড়ানোর সুযোগ ছিল না। যদিও আফগানদের হারিয়েই মিশন শুরু করেছে আসরটির বর্তমান চ্যাম্পিয়নরা। পরের ম্যাচেও জারি থাকলো থাকলো বাংলাদেশের শাসন, এবার তাদের শিকার নেপাল। ব্যাটিংটা মনপুত না হলেও সহজ জয়ে আসরের সেমি-ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। 

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই শেষ চারের টিকেট পেল আজিজুল হাকিম তামিমের দল। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। দুই জয়ে লঙ্কানরাও উঠে গেছে সেমিতে। দুটি করে ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে আফগানিস্তান ও নেপালের। 

টস হেরে আগে ব্যাটিং করতে নামে নেপাল। বাংলাদেশের আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, রিজান হোসেনদের দারুণ বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি তারা, ৪৫.৪ ওভারে ১৪১ রানে থামে নেপাল। জবাবে ওপেনার জাওয়াদ আবরার ও অধিনায়ক আজিজুল হাকিমের হাফ সেঞ্চুরিতে ১২৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। 

লক্ষ্য তাড়ায় বাংলাদেশের শুরুটা ভালো ছিল না, স্কোরকার্ডে এক রান যোগ হতেই বিদায় নেন কালাম সিদ্দিকী। শুরুর চাপ কাটিয়ে দ্বিতীয় উইকেটে ৯০ রানের জুটি গড়েন জাওয়াদ ও আজিজুল। ৬৫ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৫৯ রান করা জাওয়াদের বিদায়ে চাপে পড়তে হয় বাংলাদেশকে। কারণ পরের বলেই আউট হন মোহাম্মদ শিহাব জেমস। দারুণভাবে এগিয়ে যাওয়া বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৯১/৩। 

দ্রুত দুই উইকেট হারালেও অবশ্য বিপাকে পড়তে হয়নি, চতুর্থ উইকেটে ৪৩ রানের জুটি গড়েন আজিজুল ও ফরিদ হাসান। ১৫ রান করে ফরিদ ফিরলেও দেবাশিষ দেবাকে নিয়ে জয় তুলে নেওয়ার কাজটি সারেন আজিজুল। বাঁহাতি এই ব্যাটসম্যান ৭২ বলে ২টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৫২ রান করেন। নেপালের লেগ স্পিনার যুবরাজ খাত্রি ৪টি উইকেট নেন, একটি উইকেট পান হেমন্ত ধামি। 

এর আগে ব্যাটিং করা নেপালের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন আকাশ ত্রিপাঠি। ২৯ রান করে করেন উত্তম মাগার ও অভিষেক তিওয়ারি। দলটির বাকি ৮ ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পারেননি। বাংলাদেশের ফাহাদ, ইকবাল ও রিজান ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান সাদ, রাফি ও আজিজুল।    

Related Topics

টপ নিউজ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ / বাংলাদেশ যুব ক্রিকেট দল / বাংলাদেশের ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি
  • কোলাজ: টিবিএস
    ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল
  • ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
    পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • ছবি: সংগৃহীত
    জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা
  • বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
    বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

Related News

  • সন্দেহজনক দুই আউটের ম্যাচ তদন্ত শুরু করেছে বিসিবি
  • ‘যাদের নাম হয়, তাদের বদনামও হয়’
  • নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরদিনই মাঠে নামলেন নাসির
  • ১১ বছর পর কোয়াবের নেতৃত্বে পরিবর্তন 
  • প্রিমিয়ার লিগে পারিশ্রমিক কমিয়েছে সব দল, হতাশ ক্রিকেটাররা

Most Read

1
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি

3
কোলাজ: টিবিএস
খেলা

ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল

4
ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
বাংলাদেশ

পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা

6
বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
বাংলাদেশ

বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net