Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
‘আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াব’- হারের পর মিরাজ

খেলা

টিবিএস রিপোর্ট
26 November, 2024, 11:20 pm
Last modified: 27 November, 2024, 04:53 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

‘আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াব’- হারের পর মিরাজ

হারের কারণ হিসেবে ক্যারিবীয়দের অষ্টম উইকেটে পাওয়া ১৪০ রানের জুটির কথা উল্লেখ করেন মিরাজ। ওখানেই ম্যাচটা হাত থেকে বেরিয়ে গেছে বলে মনে করেন তিনি। তবে এটাই যে একমাত্র কারণ নয়, তা মেনে নেন বাংলাদেশ অধিনায়ক।
টিবিএস রিপোর্ট
26 November, 2024, 11:20 pm
Last modified: 27 November, 2024, 04:53 pm

ব্যাটিং ব্যর্থতার বৃত্তে আটকে যাওয়া বাংলাদেশ দিশা খুঁজে পায়নি ওয়েস্ট ইন্ডিজ সফরেও। ভারত সফর, ঘরের মাঠ মিলিয়ে টানা ৪ টেস্ট হারা দলটি ক্যারিবীয় দীপপুঞ্জে আরও ধুঁকছে। দুই ইনিংসেই চরম হতাশার ব্যাটিংয়ে বাংলাদেশ মেনে নিয়েছে ২০১ রানের বড় হার। অসহায় আত্মসমর্পণে এমন হারের পরও অবশ্য খেই হারাচ্ছেন না মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ অধিনায়কের আশা, সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শক্তভাবে ঘুরে দাঁড়াবেন তারা। 

উইকেটের সুবিধা কাজে লাগাতে টস জিতে বোলিং নেন মিরাজ। দলের পরিকল্পনা বাস্তবায়নে বোলাররাও মন লাগিয়ে বোলিং করেন, ২৬১ রানে তুলে নেন ৭ উইকেট। কিন্তু এখান থেকে ১৪০ রানের জুটি পাওয়া ক্যারিবীয়রা শেষ পর্যন্ত ৯ উইকেটে ৪৫০ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে ১৮১ রানে পিছিয়ে থেকেই ৯ উইকেটে ২৬৯ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ১৫২ রান তুললে মিরাজদের লক্ষ্য দাঁড়ায় ৩৩৪ রান। এই রান তাড়ায় ব্যাটিং দুর্দশায় বাংলাদেশ থামে ১৩২ রানেই।

হারের কারণ হিসেবে ক্যারিবীয়দের অষ্টম উইকেটে পাওয়া ১৪০ রানের জুটির কথা উল্লেখ করেন মিরাজ। ওখানেই ম্যাচটা হাত থেকে বেরিয়ে গেছে বলে মনে করেন ডানহাতি এই অলরাউন্ডার। তবে এটাই যে একমাত্র কারণ নয়, ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তা মেনে নেন মিরাজ। জানান, ব্যাটিং ব্যর্থতাই হারের মূল কারণ। 

মিরাজ বলেন, 'আমার মনে হয়, আমরা খুবই ভালো বোলিং করেছি, তাসকিন ৬ উইকেট নিয়েছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ভালো জুটি পেয়েছে। ৭ উইকেট হারানোর পর তারা ১৪০ রানের জুটি পায়। আমার মনে হয়, ম্যাচে আমরা ওখানে পিছিয়ে পড়ি। এরপরও ইতিবাচক অনেক কিছু নেওয়ার আছে এই ম্যাচ থেকে। কিন্তু সত্যি বলতে এই ম্যাচে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। আমরা বেশ কিছু ভুল করেছি। যদিও ম্যাচে এমন হতেই পারে।'

চোটের কারণে ওয়েষ্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। নানা জটিলতায় সাকিব আল হাসানেরও খেলা হচ্ছে না। বর্তমান দলটি মূলত তারুণ্য নির্ভর। এরপরও ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী মিরাজ, 'আশা করি, আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারব। আমরা জানি, এই ম্যাচে কী কী ভুল করেছি। আমাদের অনেক উন্নতি করতে হবে। পরের ম্যাচে কীভাবে ভালো করব, সেটা নিয়ে ভাবতে হবে। দলের মধ্যে এ নিয়ে ইতোমধ্যে কথা হয়েছে।'

প্রথম ইনিংসে ২ উইকেট নেওয়া তাসকিন আহমেদ পরের ইনিংসে পান ৬ উইকেট। ভালো বোলিং করেছেন হাসান মাহমুদও। পেসারদের পারফরম্যান্সে সন্তুষ্টির কথা জানিয়ে মিরাজ বলেন, 'এই মুহূর্তে আমাদের ভালো পেস বোলার আছে। আমাদের দলে তাসকিন, হাসান, নাহিদ রানার (এই ম্যাচে খেলেননি) মতো পেসার আছে। তারা খুবই ভালো বোলিং করেছে, তারা গত কয়েক বছর কঠোর পরিশ্রম করেছে। বোলারদের নিয়ে আমরা খুশি। তাইজুলের মতো স্পিনারও আছে আমাদের, প্রথম ইনিংসে সে খুবই ভালো বোলিং করেছে। বোলারদের নিয়ে আমি খুশি।'

ভারত সফর থেকে ধারাবাহিকভাবে ব্যর্থ বাংলাদেশের ব্যাটিং অর্ডার। বোলাররা সুযোগ তৈরি করলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচে পিছিয়ে পড়ছে তারা। জ্যামাইকা টেস্টে ভালো ব্যাটিং করার চেষ্টার কথা জানিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'আমরা জানি, এই ম্যাচে আমাদের বেশ কিছু ভুল ছিল। কোনো ইনিংসেই আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। ব্যাটসম্যানদের মধ্যে কথা বলতে হবে যে কীভাবে আমরা ভালো করতে পারি।' 

Related Topics

টপ নিউজ

মেহেদী হাসান মিরাজ / বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ / বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
    'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ছবি: সংগৃহীত
    মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

3
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 

4
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net