Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
লড়াকু মিরাজ-মাহমুদউল্লাহ, বাংলাদেশের সংগ্রহ ২৪৪ 

খেলা

টিবিএস রিপোর্ট
11 November, 2024, 08:05 pm
Last modified: 16 November, 2024, 04:25 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

লড়াকু মিরাজ-মাহমুদউল্লাহ, বাংলাদেশের সংগ্রহ ২৪৪ 

খাদের কিনারে চলে যাওয়া দলের হাল ধরেন শান্তর অবর্তমানে নেতৃত্ব পাওয়া মিরাজ ও মাহমুদউল্লাহ। এ দুজন ধীর-স্থির গতিতে শুরু করেন, থিতু হয়ে গড়ে তোলেন দারুণ এক জুটি। শেষ পর্যন্ত এই জুটিই হলো বাংলাদেশের লড়াইয়ের পাথেয়। 
টিবিএস রিপোর্ট
11 November, 2024, 08:05 pm
Last modified: 16 November, 2024, 04:25 pm

উদ্বোধনী জুটিতে ৫০ ছাড়ানো সংগ্রহ, শুরুটা মন্দ ছিল না বাংলাদেশের। কিন্তু হঠাৎ-ই ছন্দপতন, আফগান আক্রমণে ১৯ রানে ৪ উইকেট হারিয়ে দিশাহারা অবস্থা। খাদের কিনারে চলে যাওয়া দলের হাল ধরলেন নাজমুল হোসেন শান্তর অবর্তমানে নেতৃত্ব পাওয়া মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ। এ দুজন ধীর-স্থির গতিতে শুরু করলেন, থিতু হয়ে গড়ে তুললেন দারুণ এক জুটি। শেষ পর্যন্ত এই জুটিই হলো বাংলাদেশের লড়াইয়ের পাথেয়। 

সোমবার দুবাইয়ের শারজা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৮ উইকেটে ২৪৪ রান তুলেছে বাংলাদেশ। অবস্থা বিবেচনায় এই সংগ্রহেই সন্তুষ্ট থাকার কথা তাদের। হঠাৎ-ই খেই হারানো বাংলাদেশ ৭২ রানেই হারায় ৪ উইকেট। ধংসস্তূপে দাঁড়িয়ে জুটি গড়া মিরাজ ও মাহমুদউল্লাহই দলের পক্ষে যা রান করেন। ১৮৮ বলে ১৪৫ রানের জুটি গড়েন তারা। যা পঞ্চম উইকেটে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ, বিদেশের মাটিতে দ্বিতীয় সর্বোচ্চ। দারুণ এই জুটি গড়ার পথে ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন মাহমুদউল্লাহ।

যদিও বাংলাদেশের ইনিংসের গল্পটা অন্যরকম হতে পারতো। টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুই পায় তারা। উদ্বোধনী জুটিতে ৮.৩ ওভারে ৫৩ রান যোগ করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। কিন্তু এই জুটি ভাঙতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। চোখের পলকে পাল্টে যায় তাদের স্কোরকার্ডের চেহারা। ৫৩ থেকে ৭২ রানের মধ্যে একে একে ফিরে যান সৌম্য, তানজিদ, জাকির হাসান ও তাওহিদ হৃদয়। 

সাবলীল ব্যাটিং করতে থাকা সৌম্য ২৩ বলে ৩টি চারে ২৪ রান করেন। ২৯ বলে ৩টি চারে ১৯ রান করেন তানজিদ। এক বছরেরও বেশি সময় পর একাদশে সুযোগ পাওয়া জাকির রান আউটে কাটা পড়ার আগে ৭ বলে ৪ রান করেন। ক্যারিয়ারের শুরুর ভাগে দারুণ ধারাবাহিক ব্যাটিং করা হৃদয় গত কয়েক ম্যাচ ধরে নিজের ছায়া হয়ে আছেন। আজও রানের দেখা পাননি ডানহাতি এই ব্যাটসম্যান, ১৪ বলে ৭ রান করে ফেরেন তিনি। 

শুরুর চার ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকতে থাকা দলকে পথ দেখানোর দায়িত্ব কাঁধে তুলে নেন মিরাজ ও মাহমুদউল্লাহ। নেতৃত্বের অভিষেকে দলের বেহাল দশা, এমন সময়ে মিরাজ হয়ে উঠেন সত্যিকারের নেতা। অতি সাবধানী হয়ে আগে চাপ কাটানোর চেষ্টা চালান তিনি, সঙ্গে ভালোভাবেই পান মাহমুদউল্লাহকে। থিতু হওয়ার পর রান তোলায় মন লাগিয়ে সফল হন এ দুজন। 

দলে স্বস্তি ফিরিয়ে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১১৯ বলে ৬৬ রানের কার্যকরী এক ইনিংস খেলেন মিরাজ। অধিনায়ক হিসেবে অভিষেকে বাংলাদেশের পক্ষে এটা তৃতীয় সর্বোচ্চ রানের ইনিংস। এই তালিকায় সবার উপরে শান্ত, অধিনায়ক হিসেবে প্রথম ওয়ানডে ৭৬ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। দ্বিতীয় অবস্থানে থাকা আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বের অভিষেকে খেলেন ৭০ রানের ইনিংস। 

মিরাজ ফেরার পর একাই লড়াই চালিয়ে গেছেন দুর্বার ইনিংস খেলা মাহমুদউল্লাহ, শেষ বল পর্যন্ত লড়েন তিনি। ছিলেন ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির পথেই, কিন্তু শেষ বলে দুই রান নিতে গিয়ে আউট হয়ে যান ৩৮ বছর বয়সী মাহমুদউল্লাহ। এর আগে ৯৮ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৯৮ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। বাংলাদেশকে সবচেয়ে বেশি বেগ দিয়েছেন আজমতউল্লাহ ওমরজাই। আফগান এই পেসার ৭ ওভারে ৩৭ রানে নেন ৪টি উইকেট, যা তার ক্যারিয়ার সেরা। মোহাম্মদ নবী ও রশিদ খান একটি করে উইকেট পান।   

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ / মাহমুদউল্লাহ রিয়াদ / মেহেদী হাসান মিরাজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা
  • ফাইল ছবি: রয়টার্স
    ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত
  • মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
    ‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!
  • ২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
    যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

2
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

3
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত

5
মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!

6
২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net