Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 01, 2026
সাফজয়ী দলের জন্য বাফুফের পুরস্কার ঘোষণার অপেক্ষা

খেলা

টিবিএস রিপোর্ট
07 November, 2024, 12:40 am
Last modified: 07 November, 2024, 12:48 am

Related News

  • সম্ভাব্য মেয়র প্রার্থীদের সংসদ নির্বাচনের মনোনয়ন দেয়নি বিএনপি
  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • যেভাবে ব্রিটিশ ফুটবলাররা এগিয়ে নিয়ে যাচ্ছেন পাকিস্তানের নারী ফুটবলকে
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের হার

সাফজয়ী দলের জন্য বাফুফের পুরস্কার ঘোষণার অপেক্ষা

২০২২ সাফে চ্যাম্পিয়ন হওয়ার পর নারী ফুটবলারদের দেওয়া সংবর্ধনা ছিল নিম্নমানের, বিষয়টি মনে করালে বাফুফের নতুন সভাপতি তাবিথ বলেন, ‘এটা প্রশ্ন নয়, পরামর্শ হিসেবে নিলাম। বিষয়টা নিয়ে আমরা সচেতন থাকব।’
টিবিএস রিপোর্ট
07 November, 2024, 12:40 am
Last modified: 07 November, 2024, 12:48 am

টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দেশে ফিরে ছাদখোলা বাসে অভ্যর্থনা পায় বাংলাদেশ। সেদিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) সাবিনা-ঋতুপর্ণাদের স্বাগত জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইঁয়া। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষে থেকে পুরস্কার হিসেবে নারী দলকে একটি কোটি টাকার চেক বুঝিয়ে দেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) নারী দলের জন্য ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। 

ফুটবলারদের অভিভাবক সংস্থা বাফুফে এখনও কোনো পুরস্কার ঘোষণা করেনি। শিরোপা জিতে দেশে ফেরার কয়েকদিন পেরিয়ে গেলেও নারী দল যে বাফুফের কাছ থেকে পুরস্কার পাবে না, তেমন নয়। আগামী কয়েক দিনের মধ্যেই পুরস্কারের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন গত ২৬ অক্টোবর বাফুফের সভাপতি নির্বাচিত হওয়া তাবিথ আউয়াল। আগামী শনিবার নতুন কমিটির প্রথম নির্বাহী সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।  

কেবল অর্থ পুরস্কারই নয়, সাফজয়ী দলকে সংবর্ধনাও দেওয়া হবে। অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানও বাংলাদেশের মেয়েদের সাফল্য উদযাপন করতে চায় সংবর্ধনা দেওয়ার মাধ্যমে। নারী দলকে পুরস্কৃত করার প্রসঙ্গে বাফুফের নতুন সভাপতি বলেন, '৯ নভেম্বর আমাদের প্রথম সভায় নির্বাহী কমিটিতে পাস করে মেয়েদের পুরস্কারের ব্যাপারে একটা ঘোষণা দেব।' ২০২২ সাফে চ্যাম্পিয়ন হওয়ার পর মেয়েদের নিম্নমানের সংবর্ধনা দেওয়া হয়, বিষয়টি মনে করালে তাবিথ বলেন, 'এটা প্রশ্ন নয়, পরামর্শ হিসেবে নিলাম। বিষয়টা নিয়ে আমরা সচেতন থাকব।'

১০ দিন হয়ে গেছে বাফুফে সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ। কিন্তু আজ তিনি প্রথমবারের মতো গেলেন বাফুফে ভবনে। বাফুফে প্রধান নির্বাচিত হয়েই এএফসির অনুষ্ঠানে যোগ দিতে দক্ষিণ কোরিয়া গিয়েছিলেন তিনি। দেশে ফেরার পর আজ বাফুফেতে গিয়ে ঘরে ফেরার মতো অনুভূতি হওয়ার কথা জানান দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সাবেক এই সহ-সভাপতি। এদিন বাফুফের সর্বোচ্চ পর্যায়ের স্টাফ থেকে পরিচ্ছন্নকর্মীর সঙ্গে পরিচিত হয়েছেন তাবিথ। 

বিকেল চারটার পরে বাফুফে বভনে যান তিনি। নতুন সভাপতিকে বরণ করে নেওয়ার মতো বিশেষ কার্যক্রম ছিল না সেখানে। বাফুফে ভবনে গিয়ে বেতনভুক্ত ক র্মীদের সঙ্গে পরিচয় পর্ব সারার পর নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে পরিচিত হন তাবিথ। ২০ জনের মধ্যে সহ-সভাপতিসহ ১৮ জন উপস্থিত ছিলেন। নতুন সভাপতি ও নির্বাহী সদস্যদের রজনীগন্ধা ফুল দিয়ে স্বাগত জানান বাফুফের কর্মীরা। পরিচয়পর্ব শেষ ১২জন নির্বাহী সদস্যকে নিয়ে সাফজয়ী দলের সঙ্গে বসেন তাবিথ। 

সভাপতি হিসেবে বাফুফেতে প্রথম দিনের অভিজ্ঞতা জানাতে গিয়ে তাবিথ বলেন, 'আজ আমরা সব স্টাফের সঙ্গে বসেছি (দেশের বাইরে থাকায় সাধারণ সম্পাদক ছিলেন না), সর্বোচ্চ স্টাফ থেকে পরিচ্ছন্নকর্মী পর্যন্ত সবার সঙ্গে পরিচিতি সভা করেছি। পরপরই মেয়েদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি। আগামী দিনের কিছু পরিকল্পনার কথা বলেছি। একটা নতুন কমিটি, এটা ফেস্টিভের জায়গা, এতো সিরিয়াস হওয়ার কিছু নেই। খেলার মনমানসিকতা নিয়ে আমরা আগামী চার বছর পালন করতে চাই। সেই বার্তা দিতেই এসেছিলাম আমরা।'

বাফুফের সভাপতি নির্বাচিত হয়ে স্বপ্নের মধ্যে আছেন জানিয়ে তাবিথ বলেন, 'নতুন সভাপতি হওয়ার রোমাঞ্চটা এখনেও আমার মাথায় খেলছে না। এখনো স্বপ্নের ভেতর আছি নাকি স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে, সেটা বুঝতে পারছি না। একদিন না একদিন সভাপতি হব—স্বপ্ন ছিল। কিন্তু কবে কোন তারিখে বা কোন দিনে ঘুমের ভেতরে চিন্তা করেছি যে সভাপতি হব নির্দিষ্ট করে বলতে পারছি না। ২০১২ সালে প্রথমবার বাফুফের সহসভাপতি হয়ে চিন্তা ছিল একদিন সভাপতি পদে লড়ব। কিন্তু তা এত শিগগির বাস্তবায়ন হবে ভাবিনি। অবশ্যই গর্বিত।'

Related Topics

টপ নিউজ

সাফজয়ী নারী দল / বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) / জাতীয় নারী ফুটবল দল / নারী ফুটবল দল / তাবিথ আউয়াল / বাফুফে সভাপতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
    সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি
  • ফাইল ছবি: রয়টার্স
    শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের
  • ছবি: এপিএম টার্মিনালস
    ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ
  • ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
    আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
    আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন
  • ছবি: সংগৃহীত
    ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

Related News

  • সম্ভাব্য মেয়র প্রার্থীদের সংসদ নির্বাচনের মনোনয়ন দেয়নি বিএনপি
  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • যেভাবে ব্রিটিশ ফুটবলাররা এগিয়ে নিয়ে যাচ্ছেন পাকিস্তানের নারী ফুটবলকে
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের হার

Most Read

1
ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি

2
ফাইল ছবি: রয়টার্স
খেলা

শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

3
ছবি: এপিএম টার্মিনালস
বাংলাদেশ

৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ

4
ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু

5
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net