Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
পাপন-মল্লিকসহ বিসিবিতে পদ হারাচ্ছেন যারা

খেলা

টিবিএস রিপোর্ট
29 October, 2024, 08:10 pm
Last modified: 30 October, 2024, 01:35 pm

Related News

  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই খেলতে হবে নয়তো পয়েন্ট কাটা যাবে—এমন দাবি বানোয়াট, অসত্য: বিসিবি 
  • হলিউড আইকন অভিনেতা-পরিচালক রবার্ট রেডফোর্ড আর নেই 
  • একীভূত হওয়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের ওপর ছেড়ে দিলেন এসআইবিএল চেয়ারম্যান, আপত্তি পরিচালকের

পাপন-মল্লিকসহ বিসিবিতে পদ হারাচ্ছেন যারা

এনএসসির পাঠানো চিঠিতে জানতে চাওয়া হয়, টানা তিন সভায় কোন পরিচালকরা অনুপস্থিত ছিলেন। পরিচালকদের তালিকার পাশাপাশি শূন্যপদ পূরণের পদক্ষেপ সম্পর্কেও জানতে চেয়েছে এনএসসি। 
টিবিএস রিপোর্ট
29 October, 2024, 08:10 pm
Last modified: 30 October, 2024, 01:35 pm

রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বড় বড় কয়েকটি বদল এসেছে। কয়েকদিনের মধ্যেই নির্বাচন করা হয় নতুন সভাপতি, পরিবর্তন আসে দুটি পরিচালক পদে। পরবর্তীতে কয়েকজন সরে দাঁড়ান পরিচালকের পদ থেকে। আবার এমন কিছু পরিচালক আছেন, যারা সরকার পতনের পর থেকে আত্মগোপনে আছেন। ২৫ জনের মধ্যে অর্ধেকের বেশি পরিচালক নিষ্ক্রিয় থাকায় ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ডের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে নেওয়াটা কঠিন হয়ে পড়েছে। 

অনেকেই আছেন টানা তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থেকেছেন। তিনটি সভায় উপস্থিত না হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী বেশ কয়েকটি পরিচালকের পদ শূন্য হয়ে গেছে। সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন, ইসমলাইল হায়দার মল্লিক, ওবেদ নিজামসহ বেশ কয়েকজন পরিচালক বিসিবি থেকে পদ হারাতে যাচ্ছেন। কাল বিসিবির বোর্ড সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে, জানানো হতে পারে পদ হারানোদের নাম। বোর্ড সভায় নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়া ও সাকিব আল হাসানের আফগানিস্তানের বিপক্ষে সিরিজে খেলার ব্যাপারেও আলোচনা হবে। 

শূন্য হয়ে পড়া পরিচালকের পদ সম্পর্কে চানতে চেয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সোমবার এনএসসির সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত একটি চিঠি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের কাছে পাঠানো হয়। চিঠিতে জানতে চাওয়া হয়, টানা তিন সভায় কোন পরিচালকরা অনুপস্থিত ছিলেন। পরিচালকদের তালিকার পাশাপাশি শূন্যপদ পূরণের পদক্ষেপ সম্পর্কেও জানতে চেয়েছে এনএসসি। 

এনএসসির চিঠিতে বিসিবির গঠনতন্ত্রের ১৫(২) ধারা অনুযায়ী, শারীরিক অসুস্থতা বা যথাযথ কারণ ব্যতীত পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে পরিচালকের পদ বাতিলের বিষয়টি তুলে ধরা হয়। শূন্য পদ পূরণের লক্ষ্যে পরিচালনা পরিষদের অনুরোধক্রমে জাতীয় ক্রীড়া পরিষদ একটি নির্বাচন কমিশন গঠন করবে এবং গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৩ অনুযায়ী উক্ত কমিশন সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে নির্বাচন পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বেশ কয়কজন বিসিবি পরিচালক আত্মগোপনে আছেন। নাজমুল হাসান, ইসমাইল হায়দার, তানভীর আহমেদ টিটো, নজিব আহমেদ, আ জ ম নাছির, এনায়েত হোসেন সিরাজ, গাজী গোলাম মোর্তজা পাপ্পা, ওবেদ নিজাম, শেখ সোহেল, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, মঞ্জুর কাদের ও শফিউল আলম চৌধুরী নাদেল বিসিবির কার্যক্রমে অনুপস্থিত। 

এদের কেউ-ই সর্বশেষ তিন বোর্ড সভায় হাজির হননি। তাদের পদ হারানোর ঘোষণাটা কাল দেওয়া হতে পারে। এ ছাড়া নিজে থেকেই পরিচালকের পদ ছেড়েছেন নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন ও জালাল ইউনুস। অনুরোধ করা হলেও এনএসসির মনোনীত বিসিবি পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি পদত্যাগ করেননি, তাকে অব্যাহতি দেওয়া হয়। 

বিসিবির সক্রিয় পরিচালকদের মধ্যে আছেন সভাপতি ফারুক আহমেদ, নাজমুল আবেদীন ফাহিম, মাহবুব আনাম, ফাহিম সিনহা, মঞ্জুরুল আলম, আকরাম খান, সালাউদ্দিন চৌধুরী, কাজী এনাম আহমেদ ও ইফতেখার আহমেদ মিঠু। এনএসসির কোটায় পরিচালক হন ফারুক ও নাজমুল আবেদীন। গত ২১ আগস্ট বিসিবির বিশেষ সভায় পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হন ফারুক। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) / পরিচালক / নাজমুল হাসান পাপন / ইসমাইল হায়দার মল্লিক / বিসিবি পরিচালক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই খেলতে হবে নয়তো পয়েন্ট কাটা যাবে—এমন দাবি বানোয়াট, অসত্য: বিসিবি 
  • হলিউড আইকন অভিনেতা-পরিচালক রবার্ট রেডফোর্ড আর নেই 
  • একীভূত হওয়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের ওপর ছেড়ে দিলেন এসআইবিএল চেয়ারম্যান, আপত্তি পরিচালকের

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net