Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 25, 2026
বৃষ্টি শেষে খেলা শুরু

খেলা

টিবিএস রিপোর্ট
23 October, 2024, 12:25 pm
Last modified: 23 October, 2024, 03:13 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

বৃষ্টি শেষে খেলা শুরু

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের কাণ্ডারী হয়ে ওঠা মেহেদী হাসান মিরাজ লড়াই চালিয়ে যাচ্ছেন, তার সঙ্গে আছেন অফ স্পিনার নাঈম হাসান। ৮৩ ওভার শেষে ৭ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৭৬ রান, লিড দাঁড়িয়েছে ৭৪।
টিবিএস রিপোর্ট
23 October, 2024, 12:25 pm
Last modified: 23 October, 2024, 03:13 pm

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। বৃষ্টির কারণে ১টা ৪০ মিনিটের দিকে খেলা বন্ধ হয়ে যায়। উইকেট ও মাঠের কিছু অংশ কভার দিয়ে ঢেকে রাখা হয়। ৩০ মিনিট আগেই চা পানের বিরতি দেওয়া হয়। বৃষ্টি শেষে দ্রুততার সঙ্গে মাঠ প্রস্তুত করে ৩টায় খেলা শুরু করা হয়েছে। 

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের কাণ্ডারী হয়ে ওঠা মেহেদী হাসান মিরাজ লড়াই চালিয়ে যাচ্ছেন, তার সঙ্গে আছেন অফ স্পিনার নাঈম হাসান। ৮৩ ওভার শেষে ৭ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৭৬ রান, লিড দাঁড়িয়েছে ৭৪। মিরাজ ৮৪ ও নাঈম ১৪ রানে ব্যাটিং করছেন।   

বাংলাদেশের লিড ৬০ ছাড়ানোর পর মিরপুরে বৃষ্টির হানা

দুঃসময়ে হাল ধরা মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী অনিকের ব্যাটে ইনিংস হারের শঙ্কা কাটিয়ে লিড নেয় বাংলাদেশ। বোলারদের নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিলেন মিরাজ। এমন সময়ে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হানা দিলো বৃষ্টি। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৬৭ রান। 

বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৬৫ রান। মিরাজ ৭৭ ও নাঈম হাসান ১২ রানে অপরাজিত আছেন। বেলা ১টা ৪০ মিনিটের দিকে বৃষ্টি শুরু হয়। উইকেট ও মাঠের কিছু অংশ কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে। এর আগে সপ্তম উইকেটে ১৩৮ রানের জুটি গড়েন মিরাজ ও জাকের। অভিষিক্ত জাকের ৫৮ রান করে আউট হন। 

ইনিংস হারের শঙ্কা কাটিয়ে লিড নেওয়ার পথে বাংলাদেশ

দ্বিতীয় দিনই ইনিংস হারের শঙ্কা জেঁকে ধরে। ২০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ৪ রানেই দুই উইকেট হারায়। তৃতীয় উইকেটে ৫৫ রানের জুটিতে প্রাথমিক চাপ সরে যায়। পরে মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিম দিনের বাকি অংশ পার করে আশা বাঁচিয়ে রাখেন। 

যদিও তৃতীয় দিন সকালেই সব আশা মিলিয়ে যায়। দ্রুত ৩ উইকেট হারিয়ে আবারও ইনিংস হারের শঙ্কায় পড়ে বাংলাদেশ। এখান থেকে কাণ্ডারীর দেখা মেলে। মেহেদী হাসান মিরাজ ও অভিষিক্ত জাকের আলী অনিক মিলে ইনিংস হারের শঙ্কা কাটিয়ে দলকে লিড নেওয়ার খুব কাছে নিয়ে গেছেন। 

এ দুজনের ব্যাটিং দৃঢ়তায় ৬ উইকেটে ২০১ রান তুলে লাঞ্চে গেছে বাংলাদেশ। আর এক রান পর থেকেই লিডের খাতায় যোগ হবে বাংলাদেশের তোলা রান। সপ্তম উইকেটে ইতোমধ্যে ৮৯ রানের জুটি গড়েছেন মিরাজ ও জাকের। যা মিরপুর টেস্টে দুই ইনিংস মিলিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা জুটি। এ দুজন মিলে বল খেলেছেন ১৭২টি। 

জাকেরকে এক পাশে রেখে আসল কাজটি করেছেন মিরাজ। গত কয়েক বছরে সত্যিকার অলরাউন্ডারের পারফরম্যান্স করা ডানহাতি এই ব্যাটসম্যান দলের দুঃসময়ে দায়িত্ব কাঁধে নিয়ে তুলে নিয়েছেন টেস্টের নবম হাফ সেঞ্চুরি। ১০৭ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৫৫ রানে অপরাজিত তিনি। 

এই টেস্টে এটা বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের প্রথম হাফ সেঞ্চুরি, সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসও। এই ম্যাচ দিয়ে টেস্টে পথচলা শুরু করা জাকের প্রথম ইনিংস ২ রান করে আউট হন। এই ইনিংসে ৭১ বলে ৪টি চারে ৩০ রানে অপরাজিত আছেন তিনি। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ / মেহেদী হাসান মিরাজ / জাকের আলী অনিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা
  • গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
    ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের
  • ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
    ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
    ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা

4
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের

5
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত

6
ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
বাংলাদেশ

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net