Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
শান্ত বললেন, ‘আমাদের আরও ভালো পরিকল্পনা দরকার’

খেলা

টিবিএস রিপোর্ট
06 October, 2024, 11:35 pm
Last modified: 07 October, 2024, 01:39 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

শান্ত বললেন, ‘আমাদের আরও ভালো পরিকল্পনা দরকার’

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি হারের কারণ হিসেবে পরোক্ষভাবে যেন পরিকল্পনার ঘাটতির কথাই বলতে চাইলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
টিবিএস রিপোর্ট
06 October, 2024, 11:35 pm
Last modified: 07 October, 2024, 01:39 pm

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে সামান্যতম লড়াইও করতে পারেনি বাংলাদেশ। হতশ্রী ব্যাটিং-বোলিংয়ে বড় হার মেনে নেয় নাজমুল হোসেন শান্তর দল। যে উইকেটে ব্যাটে-বলে দুই বিভাগেই দাপট দেখায় ভারত, সেই উইকেটেই বাংলাদেশের ক্রিকেটাররা অসহায় আত্মসমর্পণ করেছেন। এমন হারের পর ভালো পরিকল্পনার সন্ধানে বাংলাদেশ অধিনায়ক শান্ত। 

সিরিজের পরের টি-টোয়েন্টিতে আগামী ৯ অক্টোর দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ টি-টোয়েন্টি ম্যাচটি ১২ অক্টোবর হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলবে তারা। এই দুই ম্যাচে ভালো করতে আরও ভালো পরিকল্পনা দরকার বলে মনে করেন শান্ত। প্রথম ম্যাচের হারের কারণ হিসেবে পরোক্ষভাবে যেন পরিকল্পনার ঘাটতির কথাই বলতে চাইলেন তিনি।

দুমড়ে-মুচড়ে যাওয়া হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভালো শুরু করতে না পারার হতাশার কথা জানান বাংলাদেশ অধিনায়ক। শান্ত বলেন, 'আমরা ভালো শুরু করতে পারিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ছয় ওভার খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের শুরু ভালো হয়নি। পরিকল্পনা ছিল ইতিবাচক ক্রিকেট খেলা এবং প্রথম বল থেকেই ইন্টেন্ট নিয়ে খেলা। কিন্তু মানিয়ে নিতে কিছু ওভার খরচ হয় আমাদের '

পরের ম্যাচগুলোর জন্য আরও ভালো পরিকল্পনা লাগবে জানিয়ে বাঁহাতি এই ব্যাটসম্যান বলেন, 'পরবর্তী ম্যাচগুলোর জন্য আমাদের আরও ভালো পরিকল্পনা দরকার। এই ম্যাচে উইকেট হাতে থাকলে আমরা আরও ১০-১৫ রান করতে পারতাম। বোলিংয়ের ক্ষেত্রে আমাদের স্কোরকার্ডে পর্যাপ্ত রান ছিল না। এমন উইকেট বোলারদের জন্য খুবই কঠিন। আমাদের আরও রান দরকার ছিল। তবে আমার মনে হয় রিশাদ ও মুস্তাফিজ ভালো বোরিং করেছে।'

টস হেরে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশের বেশিরভাগ ব্যাটসম্যান ব্যর্থ হন। প্রায় ১৫ মাস পর টি-টোয়েন্টি খেলতে নামা মেহেদী হাসান মিরাজ সর্বোচ্চ ৩৫ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন শান্ত। ১৯.৫ ওভারে ১২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে স্যামসন, সূর্যকুমার, হার্দিকদের দাপুটে ব্যাটিংয়ে ১১.৫ ওভারেই ৭ উইকেটের জয় তুলে নেয় ভারত। ৪৯ বল হাতে রেখে জেতে স্বাগতিকরা, যা টি-টোয়েন্টি বল হাতে রেখে জেতার হিসেবে তাদের চতুর্থ বড় জয়।  

Related Topics

টপ নিউজ

নাজমুল হোসেন শান্ত / বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশের ভারত সফর / বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
    ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’

4
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

5
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

6
তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net