Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 04, 2026
হাসানের জোড়া আঘাতে আরও বিপাকে পাকিস্তান

খেলা

টিবিএস রিপোর্ট
02 September, 2024, 02:35 pm
Last modified: 02 September, 2024, 03:15 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার

হাসানের জোড়া আঘাতে আরও বিপাকে পাকিস্তান

৪০ ওভারে ৮ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ১৪৫ রান। তাদের লিড দাঁড়িয়েছে ১৫৭ রান। 
টিবিএস রিপোর্ট
02 September, 2024, 02:35 pm
Last modified: 02 September, 2024, 03:15 pm

তাসকিন আহমেদ ও নাহিদ রানার তোপের মুখে পথ হারিয়ে বসেছিল পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ৮১ রানেই ৬ উইকেট হারায় স্বাগতিকরা। এখান থেকে হাল ধরে জুটি গড়ে তোলেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা। এ দুজনের ব্যাটে লিড বড় করে যাচ্ছিল পাকিস্তান। কিন্তু এই জুটি ভাঙাসহ একই ওভারে ২টি উইকেট তুলে নিয়ে ঘরের মাঠের দলটিকে আবারও কোণঠাসা অবস্থায় পাঠালেন হাসান মাহমুদ। 

বাংলাদেশের ডানহাতি এই পেসার তৃতীয় দিন শেষ বিকেলে ১.৪ ওভার বোলিং করেই তুলে নেন পাকিস্তানের দুই উইকেট। আজ আরও দাপট দেখালেন তিনি, দুই বলে শিকার করলেন ২ উইকেট। ৪০ ওভারে ৮ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ১৪৫ রান। তাদের লিড দাঁড়িয়েছে ১৫৭ রান। 

খাদের কিনারে চলে যাওয়া দলকে পথ দেখিয়ে সপ্তম উইকেটে ভালোই লড়াই করেন রিজওয়ান ও সালমান। সপ্তম উইকেটে ৫৫ রান যোগ করেন এ দুজন। রিজওয়ান ৭৩ বলে ৫টি চারে ৪৩ রান করেন। হাসানের আরেক শিকার মোহাম্মদ আলী। সালমান ৪৯ বলে ৩টি চারে ২৪ রানে অপরাজিত আছেন।   

এর আগে আজকের দিনের শুরুতে ভালো কিছুরও সম্ভাবনা জাগান সাঈম আইয়ুব ও অধিনায়ক শান মাসুদ। এদিন ৩৬ রানের জুটি গড়েন এ দুজন। কিন্তু সাইমকে ফিরিয়ে এই জুটে ভেঙে পাকিস্তানের ভালো কিছু করার আশাও গুঁড়িয়ে দেন তাসকিন। ২০ রান করে ফেরেন সাইম। 

এরপর শুরু হয় নাহিদের তোপ। গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া ডানহাতি এই পেসার আগুনে বোলিং শুরু করেন। গতির ঝড় তুলে পাকিস্তানের ব্যাটসম্যানদের দিশেহারা করে তোলেন ২১ বছর বয়সী এই বোলার। ১৯ রানরে ব্যবধানে পাকিস্তানের তিনজন ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান তিনি। 

তিনজনকেই গতি দিয়ে পরাস্থ করেছেন তিনি, পাকিস্তানের তিন ব্যাটসম্যানই উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য হন। ২৮ রান করা শান মাসুদ ধরা পড়েন লিটন কুমার দাসের হাতে। এরপর দারুণ এক ডেলিভারিতে বাবর আজমকে ফেরান নাহিদ। 

পরের বলে রিজওয়ানও ফিরতে পারতেন। কিন্তু পাকিস্তানের ডানহাতি এই ব্যাটসম্যান স্লিপে ক্যাচ দিলেও নিতে পারেননি সাদমান ইসলাম অনিক। কিছুক্ষণ পরই সৌদ শাকিলকে ফিরিয়ে সহজ উইকেট না পাওয়ার হতাশা কিছুটা লাঘব করেন নাহিদ। 

Related Topics

টপ নিউজ

হাসান মাহমুদ / বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ / বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশের পাকিস্তান সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: রয়টার্স।
    কয়লা পরিবহনে বিঘ্ন: বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমানোর ব্যাখ্যায় যা বলেছে আদানি পাওয়ার
  • জঙ্গল সলিমপুরে পুলিশ ও র‌্যাবের সদস্যরা। ছবি: সংগৃহীত
    সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অস্ত্রধারীদের ধরতে জঙ্গল সলিমপুরে অভিযান
  • ছবি: সংগৃহীত
    অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার
  • ছবি: সংগৃহীত
    সংসদে ১০ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন
  • ছবি: সংগৃহীত
    চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
  • ছবি: সংগৃহীত
    শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি মহাকালের মহানায়ক

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার

Most Read

1
ফাইল ছবি: রয়টার্স।
বাংলাদেশ

কয়লা পরিবহনে বিঘ্ন: বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমানোর ব্যাখ্যায় যা বলেছে আদানি পাওয়ার

2
জঙ্গল সলিমপুরে পুলিশ ও র‌্যাবের সদস্যরা। ছবি: সংগৃহীত
সারাদেশ

সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অস্ত্রধারীদের ধরতে জঙ্গল সলিমপুরে অভিযান

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে ১০ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

6
ছবি: সংগৃহীত
ফিচার

শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি মহাকালের মহানায়ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net