Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 01, 2026
পাকিস্তান সফর শেষে হাথুরুসিংহের ভাগ্য নির্ধারণ

খেলা

টিবিএস রিপোর্ট
30 August, 2024, 01:00 am
Last modified: 02 September, 2024, 03:11 pm

Related News

  • বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন
  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে

পাকিস্তান সফর শেষে হাথুরুসিংহের ভাগ্য নির্ধারণ

বিসিবি সভাপতি হওয়ার আগেই ফারুক জানান, হাথুরুসিংহেকে বাংলাদেশের প্রধান কোচের পদে রাখার কোনো কারণ দেখেন না তিনি। সভাপতি হয়ে জানান কোচের ব্যাপারে তার ভাবনা বদলায়নি। কদিন পর আজ একই অবস্থানের কথা বললেও সিরিজ শেষ হওয়ার অপেক্ষায় ফারুক।
টিবিএস রিপোর্ট
30 August, 2024, 01:00 am
Last modified: 02 September, 2024, 03:11 pm

সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা হওয়ার পর তাকে দল থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে উকিল নোটিশ পাঠানো হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। কিন্তু বিসিবি সভাপতি জানান, টেস্ট চলাকালীন কোনো সিদ্ধান্ত নয়, এমনকি সিরিজের মাঝপথে তাকে ফিরিয়ে আনারও উপায় নেই। জাতীয় দলের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহের ব্যাপারেও অপেক্ষা করতে চান তিনি, সিরিজ চলাকালীন নিতে চান না কোনো সিদ্ধান্ত। 

বিসিবি সভাপতি নির্বাচিত হওয়ার আগেই হাথুরুসিংহেকে না রাখার ব্যাপারে মন্তব্য করেন ফারুক। এক সাক্ষাৎকারে ফারুক জানান, তাকে বাংলাদেশের প্রধান কোচের পদে রাখার কোনো কারণ দেখেন না তিনি। সভাপতি হয়ে জানান কোচের ব্যাপারে তার ভাবনা বদলায়নি। কদিন পর আজ একই অবস্থানের কথা বললেও সিরিজ শেষ হওয়ার অপেক্ষায় তিনি।

বৃহস্পতিবার বিসিবির বোর্ড সভায় হাথুরুসিংহের ব্যাপারে আলাপ হয়েছে বলে জানান ফারুক। সিরিজ শেষে কোচের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, 'হাথুরুসিংহের ব্যাপারে আলাপ হয়েছে আমাদের। শেষবার সাকিব আল হাসানের (হত্যা মামলার) ব্যাপারে বলেছিলাম যে, টেস্ট ম্যাচের মাঝে কোনো কিছু করতে চাই না। এখন বলতে হচ্ছে সিরিজের মধ্যে… একটা স্বায়ত্তশাসিত সংস্থার কর্তা হয়ে যে কোনো কিছু আপনি করতেই পারেন। কিন্তু আমাদের চিন্তা করতে হবে, অন্য কিছুকে যেন ডিস্টার্ব না করি।'

বিসিবি সভাপতি মনে করালেন এখন সিদ্ধান্ত নিতে পারছেন না বলে যে কখনও নিতে পারবেন না, তেমন নয়। তার ভাষায়, 'তার মানে এই নয় যে, ডিস্টার্ব কখনোই করতে পারব না। আমাদের জন্য যেটা সেরা সিদ্ধান্ত হবে… এই টেস্ট সিরিজ যাক, আমরা আলোচনা করছি, সবার মতামত নিচ্ছি, আমরা চেষ্টা করব। এটা তো তদন্তের মতোই যে, কতটা ক্ষতি হয়েছে বাংলাদেশ ক্রিকেটের। আমরা ভালো করে দেখে তারপর একটি সিদ্ধান্ত নেব। আমরা নিশ্চিত যে, কিছু একটা দেখতে পাবেন নিকট ভবিষ্যতে।'

সিরিজের মাঝেই হাথুরুসিংহের ব্যাপারে সিদান্ত নিতে সমস্যা কোথায়, এমন প্রশ্ন উঠলে বিসিবি সভাপতি বলেন, 'যখন কেউ একটা সংগঠনের প্রধান হয়… আমি আসলে স্বেচ্ছাচারি হতে চাই না। আপনারা আমার কাজের ধরন জানেন। আমার কাজের ধরন আগে যে রকম ছিল, এখনও সে রকম আছে। ওটা আমি অনুসরণ করব। স্রেফ সাত দিন গেল, আর সাত দিন, ১৪ দিন পর একটা সিদ্ধান্ত হতে পারে। তাই না?'

হাথুরুসিংহে অবশ্য বিসিবির নেতৃত্বে আসা নতুনদের সঙ্গে কথা বলার অপেক্ষায়। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরুর আগে তিনি বলেছেন, 'আমি বুঝতে পারছি যে, নেতৃত্বে কিছু নতুন মুখ এসেছে। তাদের দৃষ্টিভঙ্গি বুঝতে পারছি। তবে আমি (বাংলাদেশে গিয়ে) তাদের সঙ্গে কথা বলার সুযোগের অপেক্ষায় আছি।' পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জিতে এগিয়ে যাওয়া বাংলাদেশ কাল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামছে।

Related Topics

টপ নিউজ

চান্দিকা হাথুরুসিংহে / ফারুক আহমেদ / বিসিবি সভাপতি / বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক থেকে নেয়া
    ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
  • কোলাজ: টিবিএস
    ‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
    মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন
  • ছবি: সংগৃহীত
    গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার
  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
    এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
    আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

Related News

  • বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন
  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে

Most Read

1
ছবি: ফেসবুক থেকে নেয়া
বাংলাদেশ

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

3
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
বাংলাদেশ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

5
এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
অর্থনীতি

এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত

6
পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
ইজেল

আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net