Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 01, 2026
দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত জাতীয় দলে খেলবেন সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
27 August, 2024, 08:50 pm
Last modified: 27 August, 2024, 08:55 pm

Related News

  • আবারও পেছাল সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল, নতুন তারিখ ২৯ সেপ্টেম্বর
  • পুলিশ হেফাজত থেকে পালানো সেই নারীকে কারাগারে প্রেরণ
  • সালমান শাহ হত্যা মামলায় ডনের ৫ দিনের রিমান্ড
  • ফেনীর নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে শুনানি শেষ, রায় ২৪ আগস্ট
  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত

দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত জাতীয় দলে খেলবেন সাকিব

দলের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব, একই সঙ্গে তিন ফরম্যাটেই বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে আছেন তিনি। এই সময়ে তার পাশে থাকার ব্যাপারটিকে দায়িত্ব মনে করছে বিসিবি। এ কারণে তাকে আইনি সহায়তা দেওয়া হবে বলে টিবিএসকে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
টিবিএস রিপোর্ট
27 August, 2024, 08:50 pm
Last modified: 27 August, 2024, 08:55 pm
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

কদিন আগে হত্যা মামলায় আসামি করা হয় সাকিব আল হাসানকে। এর পরের দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী। মামলার তদন্তের স্বার্থে সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিয়ে দেশে ফেরানোর কথা উল্লেখ করা হয় নোটিশে। সেদিনই বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, দ্বিতীয় টেস্টের আগে সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। 

এর কদিন পর সাকিবের ব্যাপারে বিসিবি তাদের অবস্থান জানালো। মামলায় দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত জাতীয় দলের হয়ে সাকিব খেলে যাবেন বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন বিসিবি সভাপতি। মঙ্গলবার আইনি নোটিশের জবাব দিয়েছে বিসিবি, সেখানে এটাই বলা হয়েছে। 

কদিন আগে বিসিবি সভাপতি জানিয়েছিলেন, সাকিবের খেলতে বাধা নেই। মাঝপথে তাকে সরিয়ে নেওয়া হবে না। এখনও সেই সিদ্ধান্তেই আছে বিসিবি। ফোনে টিবিএসকে ফারুক বলেন, 'সাকিবের ব্যাপারে আগের সিদ্ধান্তেই আছি আমরা। আজ আমরা আইনি নোটিশের জবাব দিয়েছি। যতোদিন পর্যন্ত ওটা কোনো শেপ না নেবে বা দোষী সাব্যস্ত হবে, ততোদিন পর্যন্ত সে খেলা চালিয়ে যাবে। নোটিশের জবাবে আমরা এটাই বলেছি।'

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি; বিসিবির কেন্দ্রীয় চুক্তির সব ফরম্যাটেই আছেন সাকিব। দলের অন্যতম সেরা ক্রিকেটার তিনি, একই সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটার। এই সময়ে সাকিবের পাশে থাকার ব্যাপারটিকে দায়িত্ব মনে করছে বিসিবি। তাকে আইনি সহায়তা দেওয়া হবে জানিয়ে ফারুক বলেন, 'সে যেহেতু বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার, তাকে আমরা আইনি সহায়তা দিবো।'

সাকিব এই মুহূর্তে বাংলাদেশ দলের সঙ্গে পাকিস্তান সফরে আছেন। দলটির বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাঁহাতি অভিজ্ঞ এই অলরাউন্ডার। এক ইনিংসে ব্যাট করে তেমন কিছু করতে না পারলেও বল হাতে অবদান রাখেন তিনি। পাকিস্তানের প্রথম ইনিংসে এক উইকেট নেওয়া বাঁহাতি এই স্পিনার দ্বিতীয় ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেওয়াসহ শিকার করেন ৩ উইকেট। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে সাকিবের বিরুদ্ধে হত্যা মামলায় দায়ের হয়। আদাবর থানায় ২২ আগস্ট রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সাকিবকে ২৮ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়েছে। মামলার বাকি আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৫৬ জন আছেন। এ ছাড়া অজ্ঞাত ৫০০ জনকে আসামি করা হয়েছে। 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / বাংলাদেশ ক্রিকেট দল / ফারুক আহমেদ / হত্যা মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক থেকে নেয়া
    ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
  • কোলাজ: টিবিএস
    ‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
    মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন
  • ছবি: সংগৃহীত
    গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার
  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
    এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
    আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

Related News

  • আবারও পেছাল সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল, নতুন তারিখ ২৯ সেপ্টেম্বর
  • পুলিশ হেফাজত থেকে পালানো সেই নারীকে কারাগারে প্রেরণ
  • সালমান শাহ হত্যা মামলায় ডনের ৫ দিনের রিমান্ড
  • ফেনীর নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে শুনানি শেষ, রায় ২৪ আগস্ট
  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত

Most Read

1
ছবি: ফেসবুক থেকে নেয়া
বাংলাদেশ

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

3
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
বাংলাদেশ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

5
এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
অর্থনীতি

এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত

6
পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
ইজেল

আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net