Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
পাকিস্তানের বিপক্ষে অবিস্মরণীয় জয়ে বাংলাদেশের ইতিহাস

খেলা

টিবিএস রিপোর্ট
25 August, 2024, 03:55 pm
Last modified: 31 August, 2024, 05:19 pm

Related News

  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

পাকিস্তানের বিপক্ষে অবিস্মরণীয় জয়ে বাংলাদেশের ইতিহাস

কেবল পাকিস্তানের বিপক্ষেই নয়, টেস্টে প্রথমবারের মতো ১০ উইকেটে জিতলো বাংলাদেশ। পাকিস্তানকে হারানোয় টেস্টে জয় না পাওয়া দলের সংখ্যা কমলো, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতলেই সবার বিপক্ষে জয়ের স্বাদ নেওয়া হবে বাংলাদেশের।  
টিবিএস রিপোর্ট
25 August, 2024, 03:55 pm
Last modified: 31 August, 2024, 05:19 pm

পাকিস্তান ও বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হতেই প্রায় চারদিন চলে যায়। তখন মনে হয়েছিল নিশ্চিত ড্রয়ের পথেই এগোচ্ছে রাওয়ালপিন্ডি টেস্ট। কিন্তু চতুর্থ দিনে স্বাগতিকদের এক উইকেট নিয়ে কাজ এগিয়ে রাখা বাংলাদেশ পঞ্চম দিনে ছড়ি ঘোরাতে শুরু করে। দুর্দান্ত সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজের পাশাপাশি দলের তিন পেসারের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে খেই হারায় পাকিস্তান, ম্যাচে আসে নাটকীয় মোড়। 

যে মোড় পেরিয়ে ঝলমলে আলোর দেখা পেল বাংলাদেশ। টেস্টে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিলো নাজমুল হোসেন শান্তর দল। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দলটির বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ নিলো তারা। পাকিস্তানের বিপক্ষে আগের ১৩ টেস্টের ১২টিতেই হারে বাংলাদেশ, একটি ম্যাচ ড্র হয়। এ নিয়ে বিদেশের মাটিতে সপ্তম টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ, সব মিলিয়ে ১৪৩ টেস্টে এটা তাদের ২০তম জয়।

কেবল পাকিস্তানের বিপক্ষেই নয়, টেস্টে প্রথমবারের মতো ১০ উইকেটে জিতলো বাংলাদেশ। বলাই বাহুল্য, টেস্টে উইকেটের হিসাবে এটাই তাদের সবচেয়ে বড় জয়। উইকেটের হিসাবে আগের বড় জয় ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। ২০২২ সালে মাউন্ট মঙ্গানুই টেস্টে ৮ উইকেটে জেতে বাংলাদেশ। পাকিস্তানকে হারানোয় টেস্টে জয় না পাওয়া দলের সংখ্যা কমলো, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতলেই সবার বিপক্ষে জয়ের স্বাদ নেওয়া হবে বাংলাদেশের।     

টস হেরে আগে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। মাঠ ভেজা থাকায় প্রথম দিন তারা কেবল ৪১ ওভার ব্যাটিং করে। দ্বিতীয় দিনের বেশিরভাগ সময় ব্যাটিং করা দলটি সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে ম্যাচসেরা মুশফিকুর রহিমের দুইশ ছুঁইছুই ইনিংস এবং সাদমান ইসলাম অনিক, মুমিনুল হক, লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজের হাফ সেঞ্চুরিতে ৫৬৫ রান তোলে বাংলাদেশ। 

পাকিস্তানের বিপক্ষে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস, আগের সেরা ছিল ৬ উইকেটে ৫৫৫ রান, ২০১৫ সালে খুলনাতে। পুরনো রেকর্ড ছাড়িয়ে যাওয়া বাংলাদেশ প্রথম ইনিংসেই পায় ১১৭ রানের লিড। দ্বিতীয় ইনিংসে এই রান টপকে বাংলাদেশকে লক্ষ্য দিতে নেমে রিজওয়ানের দারুণ লড়াইয়ের পরও ১৪৬ রানে অলআউট হয় পাকিস্তান। বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৩০ রান। যা হেসেখেলেই পেরিয়ে যায় বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান প্রথম ইনিংস: ৪৪৮/৬ (ডিক্লে)

বাংলাদেশ প্রথম ইনিংস: ৫৬৫

পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ১৪৬

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: (লক্ষ‍্য ৩০) ৬.৩ ওভারে ৩০/০

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ / বাংলাদেশের পাকিস্তান সফর / বাংলাদেশ ক্রিকেট দল / অবিস্মরণীয় জয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net