Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
এক সেঞ্চুরিতে কয়েকটি রেকর্ড মুশফিকের

খেলা

টিবিএস রিপোর্ট
24 August, 2024, 02:25 pm
Last modified: 24 August, 2024, 02:27 pm

Related News

  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক

এক সেঞ্চুরিতে কয়েকটি রেকর্ড মুশফিকের

এক সেঞ্চুরিতে দুটি রেকর্ডে তামিমকে ছাড়িয়ে যাওয়া মুশফিক আরেকটি কীর্তিতে তামিমের পাশে নিজের নামটি বসিয়েছেন।
টিবিএস রিপোর্ট
24 August, 2024, 02:25 pm
Last modified: 24 August, 2024, 02:27 pm

দীর্ঘদিন খেলার মধ্যে ছিলেন না। এ কারণেই হয়তো জাতীয় দলের হয়ে খেলতে নামার আগে পাকিস্তানে 'এ' দলের হয়ে লঙ্গার ভার্সনের একটি ম্যাচ খেলেন মুশফিকুর রহিম। সেই ম্যাচে ব্যাটিংটা মনপুত হয়নি অভিজ্ঞ এই ব্যাটসম্যানের, এরপরও অবশ্য আফসোস থাকার কথা নয় তার। কদিন পর শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে ঠিকই ছন্দ খুঁজে নিয়েছেন তিনি, ছুঁয়ে ফেলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার। 

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে চলমান প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মুশফিক। দারুণ ব্যাটিংয়ে তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতির আগে সেঞ্চুরি তুলে নেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। এই সেঞ্চুরিতে দুটি রেকর্ডে তামিম ইকবালকে ছাড়িয়ে গেছেন মুশফিক, দেশের পক্ষে বিদেশের মাটিতে নাম তুলেছেন এক কীর্তিতে। যেখানে তার নামটা সবার উপরে। 

ক্যারিয়ারের ৮৯তম টেস্ট খেলতে নামা মুশফিকের এটা ১১তম সেঞ্চুরি। এতোদিন ১০টি সেঞ্চুরিতে তামিমের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে ছিলেন তিনি। দায়িত্বশীল ব্যাটিংয়ে আরেকটি সেঞ্চুরি করে নিজেকে পরের ধাপে নিয়ে গেলেন দেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ রানের মালিক ডানহাতি এই ব্যাটসম্যান। মুশফিকের সামনে কেবল ১২টি সেঞ্চুরি করা মুমিনুল হক।  

এই সেঞ্চুরিতে আরেকটি রেকর্ডে তামিমকে ছাড়িয়ে গেছেন মুশফিক। টেস্টে ১১ সেঞ্চুরির মধ্যে বিদেশের মাটিতে এটা তার পঞ্চম সেঞ্চুরি, যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে প্রথম। এতোদিন বিদেশের মাটিতে তামিম ও মুশফিকে দুজনেরই ৪টি করে সেঞ্চুরি ছিল। তিন ফরম্যাট মিলিয়ে ২০তম সেঞ্চুরির দেখা পেলেন মুশফিক, যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। সবার উপরে থাকা তামিম ২৫টি সেঞ্চুরির মালিক।  

এক সেঞ্চুরিতে দুটি রেকর্ডে তামিমকে ছাড়িয়ে যাওয়া মুশফিক আরেকটি কীর্তিতে তামিমের পাশে নিজের নামটি বসিয়েছেন। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান পূর্ণ করেছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার মোট রান ছির ১৫ হাজার ৮৪। ১৫ হাজার ১৯২ রান নিয়ে সবার উপরে তামিম। 

মুশফিকের ব্যাট হাতে শাসন করার ইনিংসে বাংলাদেশের আরও কয়েকজন ব্যাটসম্যান রানের দেখা পেয়েছেন। ৬ উইকেটে ৪৪৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে ১২৬ ওভারে ৬ উইকেটে ৪২০ রান তুলেছে বাংলাদেশ। মুশফিক ১২১ ও মেহেদী হাসান মিরাজ ২১ রানে ব্যাটিং করছেন। আর আগে সাদমান ৯৩, মুমিনুল ৫০ ও লিটন ৫৬ রান করেন।  

Related Topics

টপ নিউজ

মুশফিকুর রহিম / বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ / বাংলাদেশের পাকিস্তান সফর / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

Related News

  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
ছবি: রয়টার্স
খেলা

‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net