Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 23, 2026
সেমি-ফাইনালে ওঠার ম্যাচে সাঈদ-মুগ্ধকে স্মরণ মিরাজুলের

খেলা

টিবিএস রিপোর্ট
20 August, 2024, 06:50 pm
Last modified: 21 August, 2024, 02:31 pm

Related News

  • ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • ইয়ামালের প্রথম টিনেজার হিসেবে দুই শিরোপা জয়, আর্জেন্টিনার রেকর্ড ফাউল—যেসব রেকর্ড হলো ফাইনালে
  • বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পকে দেখেই তুমুল দুয়ো দিলেন দর্শকরা, আওয়াজের মাত্রা বেড়ে ৮৪ ডেসিবেল হয়ে গেল
  • আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয় শিরোপা জিতল স্পেন

সেমি-ফাইনালে ওঠার ম্যাচে সাঈদ-মুগ্ধকে স্মরণ মিরাজুলের

মিরাজুলের উদযাপনে ছিল ভিন্নতা, দলের হয়ে প্রথম গোল করে জার্সির উপরে আলাদা একটি টি-শার্ট পরেন তিনি। যেখানে লেখা ছিল ছাত্র আন্দোলনে প্রাণ হারানোদের জন্য স্মৃতিচারণমূলক বার্তা।
টিবিএস রিপোর্ট
20 August, 2024, 06:50 pm
Last modified: 21 August, 2024, 02:31 pm

দারুণ পাসিং ফুটবলে ম্যাচজুড়ে দাপটের সঙ্গে খেলে বাংলাদেশ। আধিপত্য ধরে রেখে অবিরত আক্রমণে প্রতিপক্ষকে হাঁপিয়ে তোলে তারা। এরপরও অবশ্য প্রত্যাশিত ফল আসেনি আক্রমণভাগের ব্যর্থতায়। বেশ কিছু আক্রমণ নষ্ট হয়েছে, তবে জয়ের হাসি হেসেছে বাংলাদেশই। শ্রীলঙ্কাকে হারিয়ে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠেছে তারা। 

মঙ্গলবার নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ১৮তম মিনিটে দলের হয়ে প্রথম গোল করেন মিরাজুল ইসলাম। ৮৫তম মিনিটে ব্যবধান বাড়ান পিয়াস আহমেদ নোভা। বাংলাদেশের শুরুর গোলটি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারানো শিক্ষার্থী আবু সাঈদ ও মীর মুগ্ধকে স্মরণ করেন মিরাজুল। 

একটি করে জয় পেয়েছে স্বাগতিক নেপাল ও বাংলাদেশ, দুই দলেরই ৩ পয়েন্ট। 'এ' গ্রুপের সেরা হওয়ার লড়াইয়ে আগামী বৃহস্পতিবার মুখোমুখি হবে এই দুই দল। টানা দুই হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গেছে শ্রীলঙ্কার।

ম্যাচের ১৮তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন মিরাজুল। নেপালের এক খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নেন রাব্বী হোসেন রাহুল। তার বাড়ানো আড়াআড়ি ক্রস থেকে টোকায় বল জালে জড়ান মিরাজুল। গোলটি করে সাঈদ ও মুগ্ধের প্রতি সম্মান জানান তিনি। 

তরুণ এই ফুটবলারের উদযাপনে ছিল ভিন্নতা, গোল করে জার্সির উপরে আলাদা একটি টি-শার্ট পরেন তিনি। যেখানে লেখা ছিল ছাত্র আন্দোলনে প্রাণ হারানোদের জন্য স্মৃতিচারণমূলক বার্তা। টি-শার্টে লেখা ছিল, 'মুগ্ধ এবং আবু সাঈদ এর স্মরণে, মনে রেখ যুদ্ধ করে, রক্ত দিয়ে দেশ পেয়েছি?'

কোটা সংস্কার আন্দোলনে ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাঈদ। পুলিশের সামনে একাই বুক টান করে দাঁড়ান তিনি, একপর্যায়ে গুলি করা হয় তাকে। ১৮ জুলাই ঢাকার উত্তরায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মুগ্ধও গুলিতে নিহত হন।

আন্তর্জাতিক ফুটবলে জার্সি বা শরীরের কোথাও বার্তা বহন করার নিয়ম নেই। এটাকে 'অপরাধ' হিসেবে বিবেচনা করা হয়, দেখানো হয় হলুদ কার্ড। এমন উদযাপনের পর মিরাজুলকেও হলুদ কার্ড দেখান রেফারি। এটা জেনেই বিশেষ উদযাপনে সাঈদ ও মুগ্ধকে স্মরণ করেছেন মিরাজুল। 

Related Topics

টপ নিউজ

আবু সাঈদ / মীর মুগ্ধ / বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন / ফুটবল / অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ / মিরাজুল ইসলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
    বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি
  • গাজীপুর সিটি করপোরেশন বর্জ্য স্টেশনটি নির্মাণ করছে। সংস্থাটির দাবি, এটি শহরের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার সমাধান করবে। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ
  • ছবি: সংগৃহীত
    নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
  • অলঙ্করণ: টিবিএস
    ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

Related News

  • ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • ইয়ামালের প্রথম টিনেজার হিসেবে দুই শিরোপা জয়, আর্জেন্টিনার রেকর্ড ফাউল—যেসব রেকর্ড হলো ফাইনালে
  • বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পকে দেখেই তুমুল দুয়ো দিলেন দর্শকরা, আওয়াজের মাত্রা বেড়ে ৮৪ ডেসিবেল হয়ে গেল
  • আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয় শিরোপা জিতল স্পেন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা

2
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি

4
গাজীপুর সিটি করপোরেশন বর্জ্য স্টেশনটি নির্মাণ করছে। সংস্থাটির দাবি, এটি শহরের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার সমাধান করবে। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

6
অলঙ্করণ: টিবিএস
বাংলাদেশ

ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net