Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
বাফুফে থেকে পদত্যাগ করলেন সালাম মুর্শেদী

খেলা

টিবিএস রিপোর্ট
09 August, 2024, 12:15 am
Last modified: 09 August, 2024, 01:09 am

Related News

  • ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভার ও উত্তরায় এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ
  • পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সিভিরিদেনকো
  • ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

বাফুফে থেকে পদত্যাগ করলেন সালাম মুর্শেদী

টানা চারবার বাফুফের সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন সালাম মুর্শেদী। দীর্ঘ এই সময়ে নানা কারণে বিতর্কে জড়িয়েছে তার নাম। জালিয়াতির কারণে গত মে মাসে ফিফার শাস্তি পেতে হয় সাবেক এই ফুটবলারকে।
টিবিএস রিপোর্ট
09 August, 2024, 12:15 am
Last modified: 09 August, 2024, 01:09 am

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে সরে দাঁড়িয়েছেন সালাম মুর্শেদী। সিনিয়র সহ-সভাপতির পদ থেকে বৃহস্পতিবার ইস্তফা দিয়েছেন সাবেক এই তারকা ফুটবলার ও সংগঠক। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে বাফুফে। 

সিনিয়র সহ-সভাপতি পদে থাকা মুর্শেদী ফিন্যান্স ও রেফারিজ কমিটির প্রধান ছিলেন। এই পদ থেকেও অব্যাহতি নিয়েছেন তিনি। বাফুফের সংবাদ বিজ্ঞপ্তিতে তার পদত্যাগের কারণ 'ব্যক্তিগত' বলে উল্লেখ করা হয়েছে।

বাফুফের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী আজ ৮ আগষ্ট, ২০২৪ তারিখে ব্যক্তিগত কারণে তার পদ হতে পদত্যাগ করেছেন। সাবেক এই তারকা ফুটবলার ২০০৮ সাল থেকে সিনিয়র সহ-সভাপতি হিসেবে বাফুফেতে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া আব্দুস সালাম মুর্শেদী বাফুফে ফিন্যান্স কমিটি ও রেফারিজ কমিটির চেয়ারম্যান পদ থেকেও পদত্যাগ করেছেন।' 

খেলোয়াড়ি ক্যারিয়ারের চেয়ে মুর্শেদীর সংগঠক ক্যারিয়ার দীর্ঘ। বাফুফেতে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন তিনি। টানা চারবার বাফুফের সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হন তিনি। ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত এই পদে ছিলেন মুর্শেদী। 

দীর্ঘ এই সময়ে নানা কারণে বিতর্কে জড়িয়েছে মুর্শেদীর নাম। জালিয়াতির কারণে গত মে মাসে ফিফার শাস্তি পেতে হয় তাকে। সাধারণ দায়িত্ব পালন অবহেলা, বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়া এবং জালিয়াতি ও মিথ্যা তথ্য প্রদানের অপরাধে তাকে ১০ হাজার সুইস ফ্রাঁ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ ৮৫ হাজার টাকা) জরিমানা করে ফিফা।

সংসদ সদস্যের পদও হারিয়েছেন মুর্শেদী, খুলনা-৪ আসনে আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন তিনি। গণআন্দোলনে সরকারের পদত্যাগের পর তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

Related Topics

টপ নিউজ

সালাম মুর্শেদী / বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) / পদত্যাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • ছবি: সংগৃহীত
    জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
    ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

Related News

  • ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভার ও উত্তরায় এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ
  • পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সিভিরিদেনকো
  • ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী

3
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

4
'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
আন্তর্জাতিক

ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের

6
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net