Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
পিছিয়ে পড়েও ভুটানকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
27 July, 2024, 11:00 pm
Last modified: 27 July, 2024, 11:01 pm

Related News

  • আমরা এখন বেশি শক্তিশালী, উদ্যমী ও সৃজনশীল: প্রধান উপদেষ্টা
  • নেপালকে হারিয়ে আবারও দক্ষিণ এশিয়ার রানী বাংলাদেশের মেয়েরা
  • ভারতকে উড়িয়ে সাফের সেমি-ফাইনালে বাংলাদেশ
  • সাগরিকার হ্যাটট্রিকে ভুটানকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ
  • লড়াই করেও চাইনিজ তাইপের কাছে বাংলাদেশের হার

পিছিয়ে পড়েও ভুটানকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

প্রথম ম্যাচের মতোই আজ দ্বিতীয় ম্যাচেও পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। প্রথমে দুই গোল হজম করেও বাংলাদেশের মেয়েরা ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতেছে বড় ব্যবধানে।
টিবিএস রিপোর্ট
27 July, 2024, 11:00 pm
Last modified: 27 July, 2024, 11:01 pm

দুই ম্যাচ  সিরিজের প্রথমটিতে পিছিয়ে পড়েও ভুটানকে বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এক গোল হজমের পরও সাবিনারা ম্যাচ জিতেছিলেন ৫-১ ব্যবধানে।

প্রথম ম্যাচের মতোই আজ দ্বিতীয় ম্যাচেও পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। প্রথমে দুই গোল হজম করেও বাংলাদেশের মেয়েরা ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতেছে বড় ব্যবধানে। ভুটানকে সাবিনারা হারিয়েছেন ৪-২ গোলের ব্যবধানে। 

ভুটানের চেয়ে তুলনামূলকভাবে শক্তিশালী বাংলাদেশের নারী দল। ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৪০ নম্বরে, ভুটান আছে ১৭৩তম স্থানে। র‍্যাঙ্কিংয়ে ৩৩ ধাপ পিছিয়ে থাকা ভুটান প্রথম গোল করে বাংলাদেশকে চমকে দেয়। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ২২ মিনিটের মধ্যে দুই গোল দিয়ে বসে ভুটান। 

১৫তম মিনিটে মাঝমাঠ থেকে সতীর্থর লম্বা ক্রসে বল পেয়ে বক্সে ঢুকে পেমার ক্রসে জাল কাঁপান ডেকি লাজোম। ২২ মিনিটে তিনি নিজের দ্বিতীয় গোল করেন। বাংলাদেশ চাপে পড়লেও প্রথম ম্যাচের ফিরে আসার অভিজ্ঞতা কাজে লাগায় এই ম্যাচেও। 

প্রথমার্ধেই দুই গোল পরিশোধ করে বাংলাদেশ। ম্যাচের ৩৫ মিনিটে লাল-সবুজের হয়ে প্রথম গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন। ৪০ মিনিটে দলকে সমতায় ফেরান প্রথম ম্যাচে হ্যাটট্রিক করা সাগরিকা।

এরপর দ্বিতীয়ার্ধে রিতুপর্ণা চাকমা করেন জোড়া গোল। ৬২ ও ৮৬ মিনিটে বাংলাদেশের তৃতীয় এবং চতুর্থ গোলটি করেন তিনি। আর এতে বড় জয় নিশ্চিত হয় সফরকারীদের।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ নারী ফুটবল দল / ভুটান নারী ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Related News

  • আমরা এখন বেশি শক্তিশালী, উদ্যমী ও সৃজনশীল: প্রধান উপদেষ্টা
  • নেপালকে হারিয়ে আবারও দক্ষিণ এশিয়ার রানী বাংলাদেশের মেয়েরা
  • ভারতকে উড়িয়ে সাফের সেমি-ফাইনালে বাংলাদেশ
  • সাগরিকার হ্যাটট্রিকে ভুটানকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ
  • লড়াই করেও চাইনিজ তাইপের কাছে বাংলাদেশের হার

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!

3
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

4
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net