Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তানের নতুন নির্বাচক কমিটি ঘোষণা

খেলা

টিবিএস রিপোর্ট
13 July, 2024, 01:45 pm
Last modified: 13 July, 2024, 01:47 pm

Related News

  • ইমরানপুত্রদের সাক্ষাৎকার প্রচার করলে লর্ডস টেস্টের মাঝপথে খেলা বন্ধের হুমকি দিয়েছিল পাকিস্তান
  • বিশ্বকাপে খারাপ খেলার শাস্তি: পাক ক্রিকেটারদের ৫০ লাখ রুপি করে জরিমানা—দাবি পাক মিডিয়ার
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত ম্যাচ খেলবে পাকিস্তান, ২০৩১-এর আগে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ
  • পাকিস্তান বোর্ডকে ক্রিকেটের স্বার্থে ভারতের বিপক্ষে খেলতে অনুরোধ জানাল বাংলাদেশ

বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তানের নতুন নির্বাচক কমিটি ঘোষণা

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল গঠন করার মাধ্যমে পাকিস্তানের নতুন নির্বাচক কমিটির কাজ শুরু হবে। নতুন নির্বাচক কমিটিকে সব ধরনের দলীয় সিদ্ধান্ত গ্রহণেরও ক্ষমতা দেওয়া হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি টেস্ট খেলতে আগামী আগস্টে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট, করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ আগস্ট।
টিবিএস রিপোর্ট
13 July, 2024, 01:45 pm
Last modified: 13 July, 2024, 01:47 pm

শিরোপা স্বপ্ন নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিল পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু শিরোপা তো দূরের কথা, পরের রাউন্ডেই যেতে পারেনি বাবর আজমের দল। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে হার মানার আগে আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে যায় পাকিস্তান। পরের দুটি ম্যাচ জিতলেও তা যথেষ্ট হয়নি, মেলেনি সুপার এইটের টিকেট।

বিশ্বকাপ জিততে গিয়ে প্রথম রাউন্ড থেকেই বাদ, তখন থেকেই পাকিস্তান ক্রিকেট দল নিয়ে সমালোচনা হয়ে আসছে। দেশটির সাবেক ক্রিকেটাররা চরম হতাশা প্রকাশ করা থেকে শুরু করে নিজেদের দল নিয়েই ব্যঙ্গ-বিদ্রুপ করেন। ভারতের বিপক্ষে হারের পরই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি পাকিস্তান দলে বড় পরিবর্তনের ইঙ্গিত দেন। 'মেজর সার্জারি' দরকার বলে মন্তব্য করেন তিনি।

সেই পথে নির্বাচক কমিটি থেকে ওয়াহাব রিয়াজ ও আবদুল রাজ্জাককে বরখাস্ত করে প্রথম পদক্ষেপ নেয় পাকিস্তান। এবার বাংলাদেশ সিরিজের আগে নতুন নির্বাচক কমিটি ঘোষণা করেছে পিসিবি। আগের কমিটির দুজন মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিককে রেখে ঘোষণা করা হয়েছে এই কমিটি।

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল গঠন করার মাধ্যমে পাকিস্তানের নতুন নির্বাচক কমিটির কাজ শুরু হবে। নতুন নির্বাচক কমিটিকে সব ধরনের দলীয় সিদ্ধান্ত গ্রহণেরও ক্ষমতা দেওয়া হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি টেস্ট খেলতে আগামী আগস্টে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট, করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ আগস্ট।

নতুন কমিটির কাঠামোতেও এসেছে পরিবর্তন। আগের কমিটি ছিল সাত সদস্যের, এই নতুন কমিটি চারজনের। ইউসুফ ও শফিকের সঙ্গে দল নির্বাচনে ভূমিকা রাখবেন প্রধান কোচ ও অধিনায়ক। পাকিস্তান দলের সাদা বলের ক্রিকেটের কোচ গ্যারি কারস্টেন আর টেস্ট দলের কোচ জেসন গিলেস্পি। টেস্টে দলটির অধিনায়ক শান মাসুদ আর ওয়ানডে ও টি–টোয়েন্টির নেতৃত্বে আছেন বাবর আজম।

Related Topics

টপ নিউজ

পিসিবি / পাকিস্তান ক্রিকেট দল / নির্বাচক কমিটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
    দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?
  • ছবি: সংগৃহীত
    ১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী
  • কোলাজ: টিবিএস
    জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • ইমরানপুত্রদের সাক্ষাৎকার প্রচার করলে লর্ডস টেস্টের মাঝপথে খেলা বন্ধের হুমকি দিয়েছিল পাকিস্তান
  • বিশ্বকাপে খারাপ খেলার শাস্তি: পাক ক্রিকেটারদের ৫০ লাখ রুপি করে জরিমানা—দাবি পাক মিডিয়ার
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত ম্যাচ খেলবে পাকিস্তান, ২০৩১-এর আগে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ
  • পাকিস্তান বোর্ডকে ক্রিকেটের স্বার্থে ভারতের বিপক্ষে খেলতে অনুরোধ জানাল বাংলাদেশ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী

4
কোলাজ: টিবিএস
অর্থনীতি

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

5
ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন

6
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net