Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
‘আমরা দেশের মানুষকে খুশি করতে চেয়েছি’

খেলা

টিবিএস রিপোর্ট
25 June, 2024, 12:00 pm
Last modified: 25 June, 2024, 12:06 pm

Related News

  • আফগানিস্তানকে নিষিদ্ধ করার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
  • স্মরণীয় জয় তুলে নিয়ে ইংল্যান্ডকে বিদায় করে দিলো আফগানিস্তান
  • আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে রাজা-রশিদ, নেই বাংলাদেশের কেউ
  • আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেল বাংলাদেশ
  • শান্তর পর জাকের-নাসুমে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

‘আমরা দেশের মানুষকে খুশি করতে চেয়েছি’

অস্ট্রেলিয়াকে পেছনে ফেলতে জয়ের বিকল্প ছিল না আফগানিস্তানের সামনে। বাংলাদেশকে হারাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক রশিদ খান। মাত্র ২৩ রান দিয়ে নিয়েছেন চারটি উইকেট।সেমি-ফাইনালে উঠে ব্রায়ান লারাকে বিশেষভাবে স্মরণ করেছেন রশিদ। কারণ, একমাত্র লারাই যে মনে করেছিলেন আফগানিস্তান সেমি-ফাইনাল খেলতে পারে।
টিবিএস রিপোর্ট
25 June, 2024, 12:00 pm
Last modified: 25 June, 2024, 12:06 pm

নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে শুরু যেই গল্পের, সেটি চলবে অন্তত সেমি-ফাইনাল পর্যন্ত। আফগানিস্তান যে উঠে গেছে টি-টোয়েণ্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে! আজ বাংলাদেশকে হারাতেই হতো আফগানদের, রশিদ খানের দল তাই করেছে। রুদ্ধশ্বাস ম্যাচ জিতেছে ৮ রানের ব্যবধানে। 

অস্ট্রেলিয়াকে পেছনে ফেলতে জয়ের বিকল্প ছিল না আফগানিস্তানের সামনে। বাংলাদেশকে হারাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক রশিদ খান। মাত্র ২৩ রান দিয়ে নিয়েছেন চারটি উইকেট। টি-টোয়েন্টিতে দ্রুততম ১৫০ উইকেট পাওয়ার কৃতিত্বও গড়েছেন এই ডানহাতি লেগ স্পিনার। 

ম্যাচ শেষে রশিদ খুলে দিয়েছেন মনের জানালা। জানিয়েছেন কীভাবে আফগানিস্তান দলে সেমি-ফাইনাল খেলার বিশ্বাস এসেছে, 'নিউজিল্যান্ডের সঙ্গে জেতার পরই আত্মবিশ্বাস চলে এসেছিল যে আমরা সেমি-ফাইনাল খেলতে পারি। এটা অবিশ্বাস্য।' প্রথমে ব্যাট করে ১১৫ রানের সংগ্রহ গড়ে আফগানিস্তান। জিতলেও রশিদের মতে তারা রান কম করেছেন। 

'আমরা ভেবেছিলাম ১৩০-১৩৫ ভালো সংগ্রহ। কিন্তু আমরা ১৫ রান কম করেছি। আমরা জানতাম যে বাংলাদেশ চালিয়ে খেলবে আর আমাদেরকে সুযোগ গুলো নিতে হবে। আমাদের অতিরিক্ত কিছু করার দরকার ছিল না, শুধুমাত্র নিজেদের পরিকল্পনামতো খেলার চেষ্টা করলেই যে হতো এটা আমরা জানতাম।' 

সেমি-ফাইনালে উঠে ব্রায়ান লারাকে বিশেষভাবে স্মরণ করেছেন রশিদ। কারণ, একমাত্র লারাই যে মনে করেছিলেন আফগানিস্তান সেমি-ফাইনাল খেলতে পারে, 'কেবলমাত্র ব্রায়ান লারা বিশ্বাস করেছিলেন যে আমরা সেমিতে উঠতে পারব। আমরা তাকে ঠিক প্রমাণ করেছি। আমরা যখন তার সঙ্গে একটা পার্টিতে দেখা করেছি তখন তাকে বলেছিলাম যে আমরা তাকে হতাশ করব না।'  

আফগানিস্তানের জনগণকে খুশি করাই দলের মূল উদ্দেশ্য ছিল বলে জানালেন রশিদ, 'আমরা ঘরের লোকদের খুশি করতে চেয়েছি। সবাই এটার জন্য কঠোর পরিশ্রম করেছে। আফগানিস্তানে এখন দারুণ উৎসব চলছে। আমাদের জন্যও এটা অনেক বড় অর্জন। আমরা অনূর্ধ্ব-১৯ পর্যায়ে এর আগে এখানে পৌঁছেছি, কিন্তু এটা বিশ্বকাপ। আমার বলার ভাষা নেই যে আফগানিস্তানে এখন কতবড় উৎসব চলছে।'  

 

Related Topics

টপ নিউজ

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ / আফগানিস্তান ক্রিকেট দল / রশিদ খান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • আফগানিস্তানকে নিষিদ্ধ করার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
  • স্মরণীয় জয় তুলে নিয়ে ইংল্যান্ডকে বিদায় করে দিলো আফগানিস্তান
  • আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে রাজা-রশিদ, নেই বাংলাদেশের কেউ
  • আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেল বাংলাদেশ
  • শান্তর পর জাকের-নাসুমে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net