Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
বড় জয়ে সুপার এইটের দৌড়ে টিকে রইলো পাকিস্তান

খেলা

টিবিএস রিপোর্ট
11 June, 2024, 11:55 pm
Last modified: 12 June, 2024, 12:03 am

Related News

  • কোনো বল না গড়িয়েই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত
  • ‘পাকিস্তান ক্রিকেটে ট্যালেন্ট কোথায়’- প্রশ্ন শোয়েবের
  • শোয়েব আখতারের চোখে বাবর আজম কেন ‘ভণ্ড’
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • চ্যাম্পিয়ন পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু নিউজিল্যান্ডের

বড় জয়ে সুপার এইটের দৌড়ে টিকে রইলো পাকিস্তান

মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের ব্যাটে বড় জয় পেলেও টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করতে পারেনি পাকিস্তান। কানাডার দেওয়া ১০৭ রানের লক্ষ্য পাড়ি দিতেই ১৭.৩ ওভার ব্যাটিং করতে হয় দলটিকে। 
টিবিএস রিপোর্ট
11 June, 2024, 11:55 pm
Last modified: 12 June, 2024, 12:03 am

প্রথম ম্যাচে অতর্কিত হামলায় হতবম্ভ হয়ে যায় পাকিস্তান। আইসিসির সহযোগী সদস্য যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে যায় বাবর আজমের দল। পরের ম্যাচে ভারতকে অল্প রানে গুটিয়ে দিয়েও জয়ের মুখ দেখতে পারেনি তারা। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না পাকিস্তানের। এই ম্যাচে কানাডার বিপক্ষে জয় তুলে নিতে বেগ পেতে হলো না দলটিকে। বড় জয়ে আশা বাঁচিয়ে রাখলো তারা। 

মঙ্গলবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কানাডাকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এবারের বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ নিলেন বাবর-রিজওয়ানরা। এক জয়ে 'এ' গ্রুপের তিন নম্বরে আছে পাকিস্তান। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। এই ম্যাচে জিতেও বিদায় নিতে হতে পারে পাকিস্তানকে। 

ভারত ও যুক্তরাষ্ট্র দুটি করে ম্যাচ জিতেছে। এই দুই দল আরেকটি করে ম্যাচ জিতলেই বাবরদের বিদায় নিশ্চিত হয়ে যাবে। শেষ ম্যাচের জয়ও তখন কাজে আসবে না। শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের এই আশায় থাকতে হবে, উপরের দুই দলের যে কারও পয়েন্ট যেন সমান হয়। সেখানেও থাকবে রান রেটের হিসাব। সব মিলিয়ে সুতোয় ঝুলছে পাকিস্তানের সুপার এইট ভাগ্য। তিন ম্যাচে এক জয়ে কানাডা আছে চার নম্বরে।

টস হেরে আগে ব্যাটিং করতে নামে আয়ারল্যান্ডকে হারানো কানাডা। ম্যাচসেরা মোহাম্মদ আমির, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদিদের দারুণ বোলিংয়ের বিপক্ষে তাদের ওপেনার অ্যারন জনসন ছাড়া কেউ-ই লড়তে পারেনি। জনসনের হাফ সেঞ্চুরিতে ৭ উইকেটে ১০৬ রান তোলে কানাডা। জবাবে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের ব্যাটে ৭ উইকেটের বড় জয় পেলেও টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করতে পারেনি পাকিস্তান। ১০৭ রানের লক্ষ্য পাড়ি দিতেই ১৭.৩ ওভার ব্যাটিং করতে হয় দলটিকে। 

ছোট লক্ষ্য তাড়ায়ও ভালো শুরু করতে পারেনি পাকিস্তান। ৪-২ ওভারে দলীয় ২০ রানে ওপেনার সিয়াম আইয়ুবকে হারায় তারা। ১২ বলে ৬ রান করেন তিনি। মুহূর্তে চাপ সামলে নিয়ে দ্বিতীয় উইকেটে ৬২ বলে ৬৩ রানের জুটি গড়ে তোলেন রিজওয়ান ও বাবর। ৩৩ বলে একটি করে চার ও ছক্কায় ৩৩ রান করে আউট হন বাবর। জয়ের খুব কাছে থাকতে বিদায় নেন৬ বলে ৪ রান করা ফকর জামান। 

উসমান খানকে সঙ্গে নিয়ে বাকি কাজটুকু সারেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২৯তম হাফ সেঞ্চুরি তুলে নেওয়া আরেক ওপেনার রিজওয়ান। ডানহাতি এই ব্যাটসম্যান ৫৩ বলে ২টি চার ও একটি ছক্কায় ৫৩ রানে অপরাজিত থাকেন। কানাডার ডিলন হেলিগার ৪ ওভারে ১৯ রান খরচায় ২টি উইকেট নেন। একটি উইকেট পান জেরেমি গর্ডন।   

এর আগে কানাডার পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন জনসন। ডানহাতি এই ওপেনার ৪৪ বলে ৪টি করে চার ও ছক্কায় ৫২ রান করেন। টি-টোয়েন্টিতে এটা তার ষষ্ঠ হাফ সেঞ্চুরি। অধিনায়ক সাদ বিন জাফর ১০ ও কলিম সানা ১৩ রান করেন। দলটির হয়ে ব্যাটিং করা আর কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। 

আগুনে বোলিং করা আমির ৪ ওভারে মাত্র ১৩ রানে ২টি উইকেট নেন। রউফেরও শিকার ২ উইকেট, ৪ ওভারে ২৬ রান দেন তিনি। একটি করে উইকেট নেন শাহিন আফ্রিদি ও নাসিম শাহ। নিজের প্রথম উইকেটটি নিয়ে পাকিস্তানের প্রথম পেসার হিসেবে ১০০ উইকেট পূর্ণ করেন রউফ, ৭১ টি-টোয়েন্টিতে তার উইকেট ১০১টি। পাকিস্তানের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনি দুই নম্বরে। ১০৭ উইকেট নিয়ে এক নম্বরে লেগ স্পিনার শাদাব খান। 

 

Related Topics

টপ নিউজ

পাকিস্তান ক্রিকেট দল / কানাডা ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

Related News

  • কোনো বল না গড়িয়েই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত
  • ‘পাকিস্তান ক্রিকেটে ট্যালেন্ট কোথায়’- প্রশ্ন শোয়েবের
  • শোয়েব আখতারের চোখে বাবর আজম কেন ‘ভণ্ড’
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • চ্যাম্পিয়ন পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু নিউজিল্যান্ডের

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

3
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

4
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

5
য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net