Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
পরের ম্যাচে আরও ভালো করতে চান রিশাদ

খেলা

টিবিএস রিপোর্ট
08 June, 2024, 02:40 pm
Last modified: 08 June, 2024, 02:46 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

পরের ম্যাচে আরও ভালো করতে চান রিশাদ

১৫তম ওভারে নিজের শেষ স্পেল করতে আসা রিশাদের বোলিংই ম্যাচের গতিপথ বাংলাদেশের দিকে নিয়ে এসেছে। লক্ষ্য তাড়া করতে নেমে একাধিকবার চাপে পড়লেও শেষ পর্যন্ত দুই উইকেটের কষ্টার্জিত জয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ।
টিবিএস রিপোর্ট
08 June, 2024, 02:40 pm
Last modified: 08 June, 2024, 02:46 pm

রিশাদ হোসেনকে নিয়ে প্রত্যাশার কমতি নেই, কিন্তু খেলার অভিজ্ঞতার হিসেবে এখনও বেশ অপরিপক্ক তিনি। তবে বিশ্বকাপে আজ শ্রীলঙ্কার বিপক্ষে যে বোলিং পারফরম্যান্স দেখিয়েছেন, তাতে মনে হতেই পারে যেন রিশাদ অনেকদিন ধরেই খেলছেন আন্তর্জাতিক ক্রিকেট। 

এর আগে বিশ্বমঞ্চে বাংলাদেশের একাদশে ছিলেন না কোনো লেগ স্পিনার। রিশাদই সে হিসেবে আজ ট্র‍্যাডিশনাল লেগ স্পিনার হিসেবে খেললেন প্রথমবার। আর প্রথম ম্যাচেই বাজিমাত। 

প্রথম কোনো লেগ স্পিনার হিসেবে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা রিশাদ হোসেন বিশ্বমঞ্চে আবির্ভাবেই ২২ রানে ৩ উইকেট নিয়ে হলেন ম্যাচসেরা। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আজ রিশাদের ঘূর্ণি-জাদুতেই শ্রীলঙ্কার মিডল অর্ডারে ধস নামে। ১৪ ওভারে ৩ উইকেটে ১০০ রান তুলে ফেলা লঙ্কানরা শেষ ছয় ওভারে তুলতে পারে আর মাত্র ২৪ রান, হারায় আরও ছয় উইকেট। 

১৫তম ওভারে নিজের শেষ স্পেল করতে আসা রিশাদের বোলিংই ম্যাচের গতিপথ বাংলাদেশের দিকে নিয়ে এসেছে। লক্ষ্য তাড়া করতে নেমে একাধিকবার চাপে পড়লেও শেষ পর্যন্ত দুই উইকেটের কষ্টার্জিত জয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। 

দলের জয়ে বল হাতে দারুণ অবদান রাখতে পারা ও ম্যাচসেরার পুরস্কার জেতায় রিশাদের আনন্দ যেন উপচে পড়ছিল। ম্যাচ শেষে মিক্সড জোনে দাঁড়িয়ে সাংবাদিকদের সেই অনুভূতির কথা জানালেন, 'প্রথম ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ হতে পেরেছি। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ।'

এ ম্যাচের পিচ ও কন্ডিশন নিয়ে রিশাদ বললেন, 'আমি শুধু নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করেছি। প্রথম কয়েকটা বল করার পরই বুঝেছি এই পিচে কী হতে পারে। ওই হিসেবেই চেষ্টা করেছি।'

বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো রিশাদ ব্যাটিংয়ে কারণ ছাড়াই বড় শট খেলতে গিয়ে নুয়ান থুষারার বলে হন বোল্ড। ব্যাটিংয়ে দায়িত্বশীলতা দেখাতে না পারা নিয়ে রিশাদ বলেন, 'যেটা চলে গেছে, গেছে। সেটা নিয়ে আর ভাবতে চাই না। জিতেছি, তাতেই আলহামদুলিল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত সবার বিশ্বাস ছিল। এ রকম হতেই পারে। ইনশা আল্লাহ, পরের ম্যাচে আরও ভালো কিছু হবে।'

Related Topics

টপ নিউজ

রিশাদ হোসেন / ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net