Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
২৭ বছর অপেক্ষার পর ৪৩ বছর বয়সে বিশ্বকাপে রেকর্ডের মালিক

খেলা

টিবিএস রিপোর্ট
06 June, 2024, 06:55 pm
Last modified: 06 June, 2024, 07:48 pm

Related News

  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ইস্যুতে আইসিসির বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ বিসিবির

২৭ বছর অপেক্ষার পর ৪৩ বছর বয়সে বিশ্বকাপে রেকর্ডের মালিক

১৬ বছর বয়স থেকে দেখে আসা স্বপ্ন ৪৩ বছর বয়সে পূরণ হয়েছে ফ্রাঙ্ক এনসুবুগার। মাঝে কতো দিন, মাস, বছর, যুগ চলে গেছে; কিন্তু স্বপ্ন দেখা থামাননি উগান্ডার ডানহাতি এই অফ স্পিনার।
টিবিএস রিপোর্ট
06 June, 2024, 06:55 pm
Last modified: 06 June, 2024, 07:48 pm

স্বপ্ন পূরণের জন্য মানুষ কী না করতে পারে! উগান্ডার ক্রিকেটার ফ্রাঙ্ক এনসুবুগাকেই দেখুন। বয়স চলছে ৪৩, এখনও তিনি তরুণদের মতো স্বপ্নবাজ। আর এ কারণেই অবশেষে স্বপ্নকে ছুঁয়ে দেখতে পেরেছেন তিনি। পথ যতো কঠিনই হোক, হাল না ছাড়লে যে একটা সময়ে ফল মেলে; এনসুবুগা তার বড় প্রমাণ। ১৬ বছর বয়স থেকে দেখে আসা স্বপ্ন ৪৩ বছর বয়সে পূরণ হয়েছে উগান্ডার ডানহাতি এই অফ স্পিনারের। মাঝে কতো দিন, মাস, বছর, যুগ চলে গেছে; কিন্তু স্বপ্ন দেখা থামাননি এনসুবুগা।

১৯৯৭ সালে ১৬ বছর বয়সে অভিষেক হয় তার। আইসিসি ট্রফির সে আসরে চ্যাম্পিয়ন হয়ে ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নেয় বাংলাদেশ, সেই আসরে খেলেছেন এনসুবুগা। ২৭ বছর আগের সেই টুর্নামেন্টে পূর্ব মধ্য আফ্রিকার হয়ে খেলেন তিনি। এই দলটি মূলত মালাওয়ি, তানজানিয়া, উগান্ডা ও জাম্বিয়ার খেলোয়াড় নিয়ে গড়া ছিল। ১৯৯৮ সালে আইসিসির সহযোগী সদস্যের মর্যাদা পায় উগান্ডা, তখন থেকেই এনসুবুগার স্বপ্ন দেখা শুরু। যা পূরণ হলো ২০২৪ সালে এসে। 

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে একাদশে সুযোগ পাননি এনসুবুগা। পরের ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে মাঠে নামলেন তিনি, ছুঁয়ে দেখলেন দীর্ঘদিন ধরে লালন করে আসা স্বপ্নকে। বিশ্বকাপ অভিষেকটা রাঙিয়েও রাখলেন এনসুবুগা, দলের ঐতিহাসিক জয়ে বল হাতে গড়ে ফেললেন রেকর্ড। 

পাপুয়া নিউ গিনির বিপক্ষে দলের ৩ উইকেটে জেতার দিনে এনসুবুগা ৪ ওভারে ২টি মেডেনসহ মাত্র ৪ রানে ২টি উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটাই সবচেয়ে মিতব্যয়ী বোলিং। ৪ ওভার পূর্ণ করা কোনো বোলারই এর আগে এতো কম ইকোনমিতে বোলিং করতে পারেননি। টি-টোয়েন্টি ক্রিকেটে মেডেনই যেখানে বিরল, এনসুবুগা ৪ ওভারের মধ্যে ২টি করেছেন মেডেন। 

কদিন আগেই রেকর্ডটি দখলে নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার  আনরিখ নরকিয়া। এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪  ওভারে ৭ রানে ৪ উইকেট নেন ডানহাতি এই পেসার। তালিকায় নাম আছে বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদেরও। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে ৪ ওভারে ৮ রান দেন তিনি, পান একটি উইকেট। 

রান খরচায় এনসুবুগা সব সময়ই কৃপণ। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৭টি মেডেন করেছেন তিনি, যা ‍টি-টোয়েন্টিতে রেকর্ড। ১২টি মেডেন করা কেনিয়ার শেম ওবাদো এনগোচে দুই নম্বরে। আজ ব্যবধানটা আরও বাড়িয়ে নিলেন এনসসুবুগা। পাপুয়া নিউ গিনির ব্যাটসম্যানদের কাছে রীতিমতো ধাঁধার মতো ছিলেন তিনি। ৪ ওভারের ২৪ বলের মধ্যে ২০টিই ডট করেছেন এই অফ স্পিনার। 

বিশ্বকাপ স্কোয়াডে নাম উঠতেই আরেকটি রেকর্ডের মালিক হয়ে যান এনসুবুগা। ৪৩ বছর ২৮২ দিন বয়সী এই স্পিনারই এবারের বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে খেলা ক্রিকেটারদের তালিকায় তিনি দুই নম্বরে। তার চেয়ে বেশি বয়সে খেলছেন কেবল হংকংয়ের রায়ান ক্যাম্পবেল, ৪৪ বছর ৩৪ দিন বয়সে বিশ্বকাপ খেলেন তিনি।

এর আগে দল বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হলেও এনসুবুগা আশা ছাড়েননি। উগান্ডার ক্রিকেটের পতন ঘটে, বছর পাঁচেক আগেই ওয়ার্ল্ড ক্রিকেট লিগে চতুর্থ স্তরে নেমে যায় তারা। এই সময়ে পেছনে ফেলে দলটি, জিম্বাবুয়ের মতো দলকে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নেয় উগান্ডা। এনসুবুগা পান স্বপ্ন পূরণের সুযোগ। বিশ্বমঞ্চে খেলার রোমাঞ্চ নিয়ে তিনি বলেছিলেন, 'বিশ্বকাপ খেলার জন্য ২৭ বছর ধরে চেষ্টা করে যাচ্ছি। স্বপ্ন পূরণের জন্য অপেক্ষা করছি, এটা এখন সত্যি হতে চলেছে।'  

Related Topics

টপ নিউজ

ফ্রাঙ্ক এনসুবুগা / উগান্ডা ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ইস্যুতে আইসিসির বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ বিসিবির

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net