Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
ভারতের কোচ পদে আবেদন করেছেন ‘টেন্ডুলকার', 'ধোনি', 'নরেন্দ্র মোদি'!

খেলা

টিবিএস রিপোর্ট
28 May, 2024, 09:25 pm
Last modified: 30 May, 2024, 01:19 pm

Related News

  • ‘জঙ্গল ধ্বংস হইছে, আমরাও ধ্বংস হইছি’: যেভাবে মাতৃভাষা ও ভূমি হারাল মধুপুরের কোচরা
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নারাজ বাংলাদেশ, আইসিসির সঙ্গে বৈঠক অমীমাংসিত
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট
  • মোস্তাফিজকে কেকেআর থেকে বাদ দিতে নির্দেশ দিল বিসিসিআই
  • অনুশীলনের সময় হার্ট অ্যাটাক: সিলেট স্টেডিয়ামে জানাজা শেষে বিদায় নিলেন কোচ জাকি

ভারতের কোচ পদে আবেদন করেছেন ‘টেন্ডুলকার', 'ধোনি', 'নরেন্দ্র মোদি'!

এমন দলের কোচ কে না হতে চাইবেন! এই কোচ হতে ইচ্ছুকদের তালিকায় আছেন শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, নরেন্দ্র মোদি, অমিত শাহ হরভজন সিং আর বীরেন্দর শেবাগরাও। কিন্তু সেটি কীভাবে সম্ভব?
টিবিএস রিপোর্ট
28 May, 2024, 09:25 pm
Last modified: 30 May, 2024, 01:19 pm

বিশ্বের সেরা ক্রিকেট দলগুলোর একটি ভারত। বাঘা বাঘা সব তারকা ক্রিকেটারদের জন্ম দিয়েছে দেশটি। সবসময়ই প্রতিভায় পরিপূর্ণ থাকে ভারতের জাতীয় ক্রিকেট দল। 

এমন দলের কোচ কে না হতে চাইবেন! এই কোচ হতে ইচ্ছুকদের তালিকায় আছেন শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, নরেন্দ্র মোদি, অমিত শাহ  হরভজন সিং আর বীরেন্দর শেবাগরাও। কিন্তু সেটি কীভাবে সম্ভব? 

আদতে নামগুলো ঠিকই আছে, শুধু মানুষগুলোই ঠিক নন। আসল ঘটনা হলো, ভারতের রাজনীতিবিদ এবং ক্রিকেটারদের নাম ব্যবহার করে অনেকেই আবেদন করেছেন জাতীউ দলের প্রধান কোচ পদে। অর্থাৎ ভুয়া নামে আবেদন করেছেন তারা! 

ভারত দলের বর্তমান প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে বিসিসিআই এর চুক্তির মেয়াদ টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। দ্রাবিড়ের মেয়াদ শেষ হওয়ার আগেই ১৩ মে প্রধান কোচ পদে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিসিআই। গতকাল ছিল আবেদনের শেষ সময়সীমা। যেখানে তিন হাজারেরও বেশি আবেদন পেয়েছে বিসিসিআই। 

তবে এত আবেদন পড়ার কারণ আর কিছুই নয়, ভারতের সংবাদমাধ্যম 'ইন্ডিয়ান এক্সপ্রেস' জানিয়েছে, বেশির ভাগ আবেদনই করা হয়েছে ভুয়া নামে। ক্রিকেটার এবং রাজনীতিবিদদের নামই বেশি ব্যবহার করা হয়েছে এসব আবেদনের ক্ষেত্রে। 

তা এই ভুয়া আবেদন নিয়ে এত রব ওঠার কারণ কী? কারণ একটাই, এত ভুয়া আবেদনের মধ্যে কারা আসল লোকজন সেটি বের করতে হিমশিম খাচ্ছে বিসিসিআই। 

ভুয়া আবেদন নিয়ে বিসিসিআইয়ের এমন যন্ত্রণায় পড়ার ঘটনা এই প্রথম নয়। ২০২২ সালে প্রধান কোচ চেয়ে দেওয়া বিজ্ঞপ্তিতেও প্রায় পাঁচ হাজার ভুয়া আবেদন পেয়েছিল বিসিসিআই, যেখানে তারকাদের নাম ব্যবহার করে আবেদন করেছিলেন ভিন্ন ভিন্ন মানুষজন।

Related Topics

টপ নিউজ

বিসিসিআই / ভারত ক্রিকেট দল / কোচ / ভুয়া আবেদন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • ‘জঙ্গল ধ্বংস হইছে, আমরাও ধ্বংস হইছি’: যেভাবে মাতৃভাষা ও ভূমি হারাল মধুপুরের কোচরা
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নারাজ বাংলাদেশ, আইসিসির সঙ্গে বৈঠক অমীমাংসিত
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট
  • মোস্তাফিজকে কেকেআর থেকে বাদ দিতে নির্দেশ দিল বিসিসিআই
  • অনুশীলনের সময় হার্ট অ্যাটাক: সিলেট স্টেডিয়ামে জানাজা শেষে বিদায় নিলেন কোচ জাকি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net