Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 12, 2026
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নারাজ বাংলাদেশ, আইসিসির সঙ্গে বৈঠক অমীমাংসিত

খেলা

ইএসপিএন ক্রিকইনফো
17 January, 2026, 09:20 pm
Last modified: 17 January, 2026, 09:32 pm

Related News

  • ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নারাজ বাংলাদেশ, আইসিসির সঙ্গে বৈঠক অমীমাংসিত

বিসিসিআই (ভারতের ক্রিকেট বোর্ড) আইপিএল ২০২৬-এর আসর থেকে মুস্তাফিজুর রহমানকে সরিয়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিলে ভারতে ম্যাচ খেলা নিয়ে এই সমস্যার সূত্রপাত হয়।
ইএসপিএন ক্রিকইনফো
17 January, 2026, 09:20 pm
Last modified: 17 January, 2026, 09:32 pm
বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। ছবি: বিসিবি

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র তিন সপ্তাহ। তবে ভারতের মাটিতে ম্যাচ খেলা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যকার অচলাবস্থা এখনো কাটেনি।

নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে ভারতের মাটিতে ম্যাচ খেলতে বিসিবির আপত্তির মুখে দুই পক্ষের আলোচনা এখনো কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছাতে পারেনি।

শনিবার (১৭ জানুয়ারি) দুই পক্ষের মধ্যে অনুষ্ঠিত একটি বৈঠক শেষে বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই বিষয়ে আইসিসির সঙ্গে 'গঠনমূলক সংলাপ চালিয়ে যাবে'।

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর।

বিবৃতিতে বিসিবি জানায়, 'আলোচনাকালে বিসিবি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আনুষ্ঠানিক আবেদন পুনর্ব্যক্ত করেছে। বোর্ড একই সঙ্গে বাংলাদেশ দল, সমর্থক, সংবাদমাধ্যম ও অন্যান্য অংশীজনদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সরকারের উদ্বেগের বিষয়টিও আইসিসিকে অবহিত করেছে।'

বৈঠকটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও পেশাদার পরিবেশে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে বিসিবি। সেখানে লজিস্টিক জটিলতা কমিয়ে আনতে বাংলাদেশকে অন্য কোনো গ্রুপে সরিয়ে নেওয়ার সম্ভাব্যতা নিয়েও আলোচনা হয়েছে।

বর্তমানে বাংলাদেশ 'সি' গ্রুপে রয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে ইংল্যান্ড, নেপাল, ওয়েস্ট ইন্ডিজ ও ইতালি। বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা।

বৈঠকে বিসিবির পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি শাকাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন এবং সিইও নিজাম উদ্দিন চৌধুরী।

আইসিসির প্রতিনিধি দলে ছিলেন ইভেন্টস ও করপোরেট কমিউনিকেশন বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা এবং ইনটেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। ভিসা পেতে দেরি হওয়ায় গৌরব সাক্সেনা ভার্চুয়ালি যুক্ত ছিলেন, তবে অ্যান্ড্রু এফগ্রেভ সরাসরি উপস্থিত ছিলেন।

ভারতে ম্যাচ খেলা নিয়ে সমস্যার সূত্রপাত হয় যখন বিসিসিআই (ভারতের ক্রিকেট বোর্ড) আইপিএল ২০২৬-এর আসর থেকে মুস্তাফিজুর রহমানকে সরিয়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয়। এই সিদ্ধান্তের কোনো সুনির্দিষ্ট কারণ জানানো না হলেও সাম্প্রতিক সময়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতিকে এর নেপথ্য কারণ হিসেবে দেখা হচ্ছে।

মুস্তাফিজকে সরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে। এরপরই বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়। এরপর বেশ কয়েকবার বৈঠক হলেও বিসিবি নিজেদের অবস্থানে অনড় রয়েছে।

এদিকে, একটি স্বাধীন নিরাপত্তা সংস্থার তৈরি করা ঝুঁকি মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী, ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া দলগুলোর জন্য নিরাপত্তা ঝুঁকি 'মাঝারি-উচ্চ' পর্যায়ের। তবে প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, দলগুলোর ওপর সরাসরি কোনো হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

বিশ্বকাপ শুরু হতে অল্প সময় বাকি থাকায় শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশের দাবি মেনে ভেন্যু পরিবর্তন করে কি না, সেটিই এখন দেখার বিষয়।

Related Topics

টপ নিউজ

খেলা / ক্রিকেট / ভারতে টি-২০ / বিসিবি / বিসিসিআই / টি-টুয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • পুনিল ঘোষ কেবিন।
    পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া
  • ১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
    ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’
  • টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
    কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
  • ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
    ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
  • চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
    বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

Related News

  • ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
পুনিল ঘোষ কেবিন।
ফিচার

পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া

3
১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
আন্তর্জাতিক

ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’

4
টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
আন্তর্জাতিক

কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

5
ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
অর্থনীতি

ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা

6
চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net